
WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF || নবম শ্রেণি প্রথম ইউনিট টেস্টের অঙ্ক প্রশ্নপত্র || ক্লাস 9 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 9 এর অঙ্কের প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট -1
শ্রেণি- নবম
বিষয় – গণিত
পূর্ণমান- 40, সময় – 1 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তর নির্বাচন করোঃ 1 ×4 = 4
(i) 4x+3y= 7 এবং 7x-3y=4 সমীকরণদ্বয়ের
(a) একটি নির্দিষ্ট সমাধান আছে
(b) অসংখ্য সমাধান আছে
(c ) কোনো সমাধান নেই
(d) কোনোটাই নয়
(ii) 5x2 -13x+2 বহুপদী সংখ্যামালার x2 এর সহগ –
(a) 5
(b) 13
(c ) -13
(d) 2
(iii) (3,0) , (-3,0) এবং (0,3) বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় , সেটি –
(a) সমবাহু
(b) সমদ্বিবাহু
(c ) বিষমবাহু
(d) সমকোণী ত্রিভুজ
(iv) ABCD সামান্তরিকের কোণ BAD = কোণ ABC হলে , ABCD সামান্তরিকটি হবে –
(a) রম্বস
(b) ট্রাপিজিয়াম
(c ) আয়তকার চিত্র
(d) কোনোটাই নয়
2. নিম্নলিখিত বক্তব্যগুলি সত্য না মিথ্যা লেখো । 1×2=2
(i) দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা
(ii) 4x+5 = 0 সমীকরণের লেখচিত্রটি কোনো অক্ষের সমান্তরাল নয় ।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×6 = 12
(i) 0. কে p/q আকারে প্রকাশ করো । যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 ।
(ii) kx+2y=5 এবং (k+1)x+3y=2 সমীকরণদ্বয়ের কোনো সমাধান পাওয়া যাবে না k এর কোন মানের জন্য ?
(iii) 5 20 , 4 30 , 3 40 এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত ?
(iv) = 8 সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করো ।
(v ) ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে (x3+x2+2x+5) কে (x-2) দ্বারা ভাগ করে কত ভাগশেষ পাওয়া যায় ?
(vi) PQRS আয়তকার চিত্রের x ও y এর মান নির্ণয় করো ।
4. 3 ও 4 এর মধ্যে 3 টি মূলদ সংখ্যা লেখো । 3
WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF
5. সমাধান করো (যেকোনো একটি ) যেকোনো পদ্ধতিতে 3
(i) 5x+8y = 14 , 2x -2y = 3
(ii) ,
6. x+y= 10 এবং 5x-y = 2 সমীকরণদুটির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু নির্ণয় করো । 3
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । 3
(i) এর মান কত হবে ?
(ii) x3+6x2+4x+k বহুপদী সংখ্যামালাটি (x+2) দ্বারা বিভাজ্য হলে , k এর মান কত হবে ?
(8) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4
(i) প্রমাণ করো যে , কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে ।
(ii) প্রমাণ করো যে , কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে ।
9. প্রমাণ করো যে , কোনো সামন্তরিকের চারটি কোণের সমদ্বিখন্ডকগুলি পরস্পর মিলিত হয়ে একটি আয়তকার চিত্র গঠন করে । 4
(10) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । 2
(i) (5,7) এবং (8,3 ) বিন্দুদুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো ।
(ii) মূলবিন্দু থেকে (-3,4) বিন্দুটির দূরত্ব কত ?
1st Summative Evaluation Set-2
Class – IX
Sub- Mathematics
F.M- 40 , Time- 1.30 Hrs.
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ 1 ×6 = 6
(i) 1.2121121112……. সংখ্যাটি –
(ক) মূলদ
(খ) অমূলদ
(গ) স্বাভাবিক
(ঘ) অখন্ড সংখ্যা
(ii) বহুপদী সংখ্যামালার মাত্রা –
(ক) ½
(খ) 2
(গ) 1
(ঘ ) 0
(iii) নীচের সমীকরণ গুলির কোনটির একটি সমাধান (1,1) ?
(ক) 2x+3y=9
(খ) 6x+2y=9
(গ ) 3x+2y= 5
(ঘ) 4x+6y= 8
(iv) x শূন্য ছাড়া যেকোনো বাস্তব সংখ্যা এবং m ও n ধনাত্মক পূর্ণসংখ্যা (n > m) হলে xm/xn হবে –
(ক) x m-n
(খ) 1/xm-n
(গ) x n+m
(ঘ) কোনোটাই নয়
(v) ABCD রম্বসের ACB = 40 হলে ADB এর পরিমাপ –
(ক) 50
(খ) 110
(গ) 90
(ঘ) 120
WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF
(vi) একটি বৃত্ত মূলবিন্দুতে x অক্ষকে স্পর্শ করেছে । বৃত্তের ব্যাস 15 সেমি. হলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক __________ ।
(ক) (0 ,15/2 )
(খ) (15/2 ,0)
(গ) (15 ,0 )
(ঘ) (0 , 15 )
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 × 6 = 12
(i) এবং এর মধ্যে কোনটি বৃহত্তর , যুক্তিসহ লেখো ।
(ii) 2x2+px+6 = (2x-a)(x-2) একটি অভেদ হলে , a ও p এর মান কত ?
(iii) ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত । COD এর পরিমাপ লেখো ।
(iv) যদি x =3t এবং y =-1 হয় , তবে t এর কোন মানের জন্য x =3y হবে ?
(v) 3x+4y = 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ।
(vi) ও এর মধ্যে 2 টি মূলদ সংখ্যা লেখো ।
3. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3 × 1 = 3
(i) কে সংখ্যারেখায় প্রকাশ করো ।
(ii) 4.256 কে সংখ্যারেখায় স্থাপন করো ।
WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF
4. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1 = 3
(i) লেখচিত্রের সাহায্যে সমাধান করোঃ 4x-y=3 ; 2x+3y = 5
(ii) লেখচিত্রের সাহায্যে সমাধান করোঃ
5. সমাধান করোঃ (যেকোনো একটি ) 3×1=3
(i) 5x+3y=11
2x-7y=-12 (তুলনামূলক পদ্ধতি )
(ii) x+y = 11 , y+2 = (10y+x) (অপনয়ন পদ্ধতি )
6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3
(i) a = xyp-1 , b = xy q-1 , c = xy r-1 হলে দেখাও যে aq-r . br-p . c p-q=1
(ii) x3+2x2-mx-7 এবং x3+mx2-12x+6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে (x+1) এবং (x-2) দ্বারা ভাগ করলে যদি R1 ও R2 ভাগষেষ থাকে এবং 2R1+R2=6 হয় তাহলে m এর মান কত ?
(iii) উৎপাদকে বিশ্লেষণ করঃ
WBBSE Class 9 First Unit Test Math Question Paper PDF
7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4×1 = 4
(i) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে – প্রমাণ করো ।
(ii) কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে –প্রমাণ করো ।
8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3
(i) ABCD বর্গাকার চিত্রে BC বাহুর ওপর P যেকোনো একটি বিন্দু ।B বিন্দু থেকে AP এর ওপর অঙ্কিত লম্ব DC বাহুকে Q বিন্দুতে ছেদ করেছে । প্রমাণ করো যে AP = BQ ।
(ii) ABCD আয়তকার চিত্রে AB , BC ,CD ,DA বাহুগুলির ওপর যথাক্রমে E,F ,G ,H বিন্দুগুলি এমন ভাবে অবস্থিত যে AE = CG এবং BF = DH প্রমাণ করো যে , EFGH একটি সামান্তরিক ।
9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3
(i) (3,0) , (4,5) , (-1,4) এবং (-2,-1) বিন্দু চারটি দ্বারা গঠিত কী ধরণের চতুর্ভুজ গঠন করা যায় নির্ণয় করো ।
(ii) দেখাও যে , A(3,3) , B(8,-2) , C(-2,-2) বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।