[PDF] Class 9 Third Unit Test Physical Science Question Paper [2026]

[PDF] Class 9 Third Unit Test Physical Science Question Paper [2026] 
 নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন

[PDF] Class 9 Third Unit Test Physical Science Question Paper [2026] || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল তৃতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রগুলো দেখার পাশাপশি তোমরা ডাউনলোড-ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ডাউনলোড করে প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলোনা ।

[PDF] Class 9 Third Unit Test Physical Science Question Paper [2026] || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- নবম

বিষয়- ভৌতবিজ্ঞান (সেট-1)

পূর্ণমাণ- 90 , সময়- 3 ঘন্টা

বিভাগ-ক

1. বিকল্প গুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ (13 টি ) 1×13 = 13

(i) শুধুমাত্র একটি মৌলিক এককের সাহায্যে গঠিত লব্ধ একক – (চাপ / হার্য / বল / ঘনকোণ )

(ii) এক পারসেক = কত আলোকবর্ষ ? (9.46×1012 / 2.36 / 3.26 / 3.2 )

(iii) ত্বরণ – সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হল – (সরণ / বেগ / ত্বরণ / দূরত্ব )

(iv) পর্যায়কাল 0.2 সেকেন্ড হলে কম্পাঙ্ক হবে – (5 Hz / 0.2 Hz / 10Hz / 0.5 Hz)

(v) তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা – (বাড়ে / কমে / প্রথমে বাড়ে পরে কমে / একই থাকে )

Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন

(vi) আইসোটোপ আবিস্কার করেন – (কুরি / বোর / থমসন / সডি )

(vii) CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ – (25% /50% / 27.27% / 32.25% )

(viii) কর্ড লিভার অয়েল একটি – (দ্রবণ / কেলাসন / ইমালসন/ কোলয়ডীয় দ্রবণ )

(ix) প্রশম দ্রবণে লিট্মাসের বর্ণ হবে – (বেগুনী / লাল / হলুদ / নীল )

(x) পেট্রোলিয়াম পরিশোধনে পাওয়া যায় না – (কেরোসিন / আলকাতরা / ন্যাপথা / বিটুমিন )

(xi) ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় –

(পাতিত জল / আয়নমুক্ত জল /মৃদু জল / রাসায়নিক জল )

(xii) একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুর গতিশক্তি – (সমান থাকে / দ্বিগুণ হয় / অর্ধেক হয় / চারগুণ হয় )

(xiii) অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল – (CH4 / NO2 / N2O /O3)

(xiv) উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা – (বাড়ে / কমে / অপরিবর্তিত থাকে / প্রথমে বাড়ে পরে কমে )

(xv) আর্সেনিক যুক্ত জল পান করলে যে রোগের সৃষ্টি হয় তা হল – (মিনামাটা / ব্ল্যাক ফুট ডিজিজ / ইটাই –ইটাই / ফ্লুওরোসিস )

 বিভাগ-খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 1×23 = 23

(i) ঘাত কি জাতীয় রাশি ?

(ii) একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও ।

(iii) প্লবতার SI একক কি ?

(iv) সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত ?

(v) কোন পদার্থের স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না ?

(vi) নিউক্লিয় বলের জন্য কোন কোনটি দায়ী ?

(vii) STP তে 2.8 গ্রাম N2 গ্যাসের আয়তন কত ?

(viii) দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন একটি কোলয়েডের নাম লেখ ।

(ix) একটি উভধর্মী অক্সাইড এর উদাহরণ দাও।

(xi) কেরোসিন ও জলের মিশ্রণকে তাপ প্রয়োগ না করে কোন যন্ত্রের দ্বারা পৃথক করা যায় ?

(xii) আয়ন মুক্ত জলে খরতার মাত্রা কত ?

(xiii) সত্য অথবা মিথ্যা লেখ: স্টোন ক্যান্সার মার্বেল পাথরে দেখা যায়।

(xiv) একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান। কোনটির গতিবেগ বেশি ?

(xv) তাপ প্রয়োগ করে বরফকে গলানো হলে আয়তনের কি পরিবর্তন হয় ?

(xvi) একটি কঠিন এরোসলের উদাহরণ দাও ।

(xvii) গতিশীল বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা বাসের গতির অভিমুখী ঝুঁকে পড়ে কেন ?

(xviii) আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না ?

(xix) দম দেওয়া ঘড়িতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?

(xx) শব্দের তীব্রতার নিরাপদ সীমা কত ?

(xxi) জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি ?

(xxii) একটি সুরে কটি কম্পাঙ্ক থাকে ?

(xxiii) প্রোটনের আবিষ্কর্তা কে ?

(xxiv) ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত ?

(xxv) এসআই তে বরফ গলনের লীন তাপ কত ?

(xxvi) K+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত ?

(xxvii) বায়ুর উপাদান গুলিকে _______________ পদ্ধতিতে পৃথক করা যায় ।

(xxviii) হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতর অ্যাসিড ?

বিভাগ গ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্ন গুলো লক্ষণীয় ) 15×2 = 30

(i) বায়ুতে ও জলে কোন বস্তুর ওজন যথাক্রমে ৫২ গ্রাম ওয়েট ও ৪০ গ্রাম ওয়েট হলে বস্তুটির ওপর ক্রিয়াশীল প্লবতা নির্ণয় করো ।

অথবা

সান্দ্রতা ও ঘর্ষনের মধ্যে দুটি পার্থক্য লেখ ।

(ii) E=mc2  সম্পর্কিত মাত্রীয় সংকেত অনুযায়ী সঠিক কিনা তা নির্ণয় করে দেখাও ।

(iii) ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো । কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না ?

(iv) সাইফনের দুটি প্রয়োগ উল্লেখ করো ।

(v) 720 Hz কম্পাঙ্কবিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে 472 মিটার যেতে সুরশলাকাটিকে কতক্ষণ কম্পন সম্পন্ন করতে হবে ?( বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড)

অথবা

আকাশবাণী কলকাতা খ কেন্দ্রের মিটার ব্যান্ড হলো 300 মিটার এই কেন্দ্র থেকে সম্প্রচারিত বেতার তরঙ্গের কম্পাঙ্ক কত ? (ধরা যাক বেতার তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সমান , যার মান 3×108 m/s)

(vi) দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখ ।

অথবা

ভরবেগ কাকে বলে ? এর SI এককটি লেখ ।

(vii) কার্যহীন বল বলতে কী বোঝায় ? উদাহরণ দাও ।

(viii) ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর মধ্যে কোন শক্তি জমা হয় ? কৃতকার্যের SI একক লেখো ।

(ix) Ne এর মত ইলেকট্রন গঠনবিশিষ্ট একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের নাম লেখ ।

(x) 1 মোল CaCl2 সম্পূর্ণ আয়নিত হলে উদ্ভূত আয়নের সংখ্যা কত ?

অথবা

নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি STP 22.4 লিটার আয়তন অধিকার করবে ?

(a)17 গ্রাম NH3 গ্যাস (b) 22 গ্রাম CO2 গ্যাস

(c ) 18 গ্রাম জলীয় বাষ্প (d) 40 গ্রাম CO2 গ্যাস

(xi) তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব কি ?

 অথবা

20◦C সেন্টিগ্রেড উষ্ণতায় খাদ্য লবনের দ্রাব্যতা 35 বলতে কী বোঝায় ?

(xii) উত্তপ্ত গাঢ় HNO3 সঙ্গে তামার ছিবড়ার বিক্রিয়া ঘটালে কি ঘটবে তা সমীকরণসহ লেখ ।

(xiii) চিনির মধ্যে কয়েক ফোটা গাঢ় H2SO4 যোগ করলে কি ঘটবে সমীকরণ দাও ।

(xiv) কি ধরনের মিশ্রণ পৃথক করতে সেপারেটরি ফাইনাল ব্যবহার করা হয় উদাহরণ দাও।

(xv) জলের স্থায়ী খরতা দূরীকরণে ব্যবহৃত ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কিভাবে পুনরুদ্ধার করা যায় ?

বিভাগ ঘ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়। 3×8=24

(i) লেখচিত্রের সাহায্যে প্রমাণ কর S=ut+ ½ at2

অথবা

(ii) (ক) স্থির অবস্থা থেকে কোন বস্তুর সরণের এর মান সময়ের বর্গের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় বস্তুটি স্থির বেগে অথবা স্থির ত্বরণে গতিশীল কিনা লেখ।  

(খ) 7 সেমি ব্যাসার্ধের কোন বৃত্তাকার পথে কোন বস্তু ঘূর্ণায়মান এটি 45 সেকেন্ডে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে বস্তুটির গড় বেগ  এবং গড় দ্রুতির মান নির্ণয় কর । 

(ii) শিলাবৃষ্টি অনেক উঁচু থেকে পড়লেও বিশেষ ক্ষতি করতে পারে না কেন ? সিজিএস (CGS) পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি ?

(iii) প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় ?

অথবা

শব্দের গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর ।

(iv) দূরের পর্বত শৃঙ্গ সকালবেলা স্পষ্ট দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি অস্পষ্ট হয়ে যায় কেন ?উর্ধ্ব আকাশের কুয়াশাকে কি বলে ?

(v) K কক্ষে দুটি ইলেকট্রন আছে এমন একটি প্রশম পরমাণুর  একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও ।

অথবা

নিউক্লিয় বল কি নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখ ।

(vi) A চিহ্নিত ফ্লাক্সে 0.5 মোল অক্সিজেন গ্যাস আছে এবং অন্য একটি B চিহ্নিত ফ্লাক্সে 0.4 মোল ওজন গ্যাস আছে কোন ফ্লাক্সটিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেশি ?

(vii) হাইড্রোক্লোরিক অ্যাসিডের সনাক্তকরণ বিক্রিয়াটি সমীকরণসহ লেখ । সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে Al চূর্ণ যুক্ত করা হলো কি ঘটে সমীকরণসহ লেখ ।  এন্টাসিড গুলি কি ধরনের পদার্থ ?

অথবা

টিন্ডাল প্রভাব কি ? টিন্ডাল প্রভাবের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ কর ।

(viii)  মৎস্য চাষে pH এর মান বজায় রাখার প্রয়োজনীয়তা কি ? জলাশয়ের pH মান কিভাবে বজায় রাখা হয় ?

অথবা

প্রশমন ক্রিয়া কাকে বলে ? প্রশমন ক্রিয়ায় নির্দেশকের ভূমিকা কি ? দাঁতের ক্ষয়ের উপর pH এর প্রভাব কি ?

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণি- নবম

বিষয়- ভৌতবিজ্ঞান (সেট-2)

পূর্ণমাণ-90 , সময়-3 ঘন্টা

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1 ×15=15

(i) তরলের মুক্ত তলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী –

(ক) সান্দ্রতা

(খ) পৃষ্ঠটান

(গ) প্লবতা

(ঘ) চাপ

(ii) m ও 2m ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে তাদের বেগের অনুপাত কত ?

(ক) 4 : 1

(খ) 1 : 4

(গ) 1 : 2

(ঘ) 2 : 1

(iii) সরল দোলগতির গতি ____________ গতির উদাহরণ ।

(ক) বৃত্তীয় গতি

(খ) ঘূর্ণণ গতি

(গ) পর্যায়বৃত্ত গতি

(ঘ) কোনটিই নয় 

(iv) ময়লা জামাকাপড় পরিস্কার করতে ব্যবহৃত হয় –

(ক) শব্দোত্তর শব্দ

(খ) শব্দেত্তর শব্দ

(গ) আলোক তরঙ্গ

(ঘ) কোনটিই নয়

(v) 1 dB = কত Bel ?

(ক) 10

(খ) 10-1

(গ) 10-2

(ঘ) 10-3

(vi) a nm = 10Å হলে a এর মান কত ?

(ক) 10

(খ) 100

(গ) 1000

(ঘ) 1

(vii) 2040Ca_{20}^{40}Ca মৌলটির ইলেকট্রন বিন্যাস হবে –

(ক) 2 , 8 , 8

(খ) 2 , 8 ,18 , 2

(গ) 2 , 8 , 18

(ঘ) 2 , 8 , 8 , 2

(viii) প্রদত্ত কোনটি শমিত লবণের উদাহরণ নয় ?

(ক) খাদ্যলবণ 

(খ) খাবার সোডা 

(গ ) কাপড় কাচার সোডা 

(ঘ) তুঁতে 

(ix) জলে দ্রবীভূত আর্সেনিক যৌগ যে পদ্ধতিতে দূর করা হয় তা হল –

(ক) সহ অধঃক্ষেপণ

(খ) কেলাসন

(গ) পাতন

(ঘ) ফিল্টার

(x) কোন ভৌতরাশি একটি মৌলিক রাশি দিয়ে গঠিত ?

(ক) বেগ

(খ) ত্বরণ

(গ) আয়তন

(ঘ) ঘনত্ব

(xi) যে জলীয় দ্রবণের pH= 10 তাতে মিথাইল অরেঞ্জ দিলে কী বর্ণ ধারণ করবে ?

(ক) লাল

(খ) গোলাপী

(গ) হলুদ

(ঘ) কোনো পরিবর্তন হবে না

(xii) কোন ক্ষেত্রে

(xii) কোন ক্ষেত্রে মোল সংখ্যা বেশি ?

(ক) 17 গ্রাম NH3

(খ) 8 গ্রাম H2

(গ) 71 গ্রাম Cl2

(ঘ) 64 গ্রাম O2

(xiii) ডিটারজেন্টে উপস্থিত কোন জৈবমূলক জলদূষণ ঘটায় ?

(a) Cl-

(b) Br-

(c ) PO4 3-

(d) SO4 2-

(xiv) সোনার অলঙ্কার পরিস্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?

(ক) নাইট্রিক অ্যাসিড

(খ) বোরিক অ্যাসিড

(গ) সালফিউরিক অ্যাসিড

(ঘ) অ্যাসিটিক অ্যাসিড

(xv) কোন পদার্থ হ্রাসের কারণে ইউট্রফিকেশন হয় ?

(ক) দ্রবীভূত H2

(খ) দ্রবীভূত O2

(গ) দ্রবীভূত N2

(ঘ) দ্রবীভূত CaCl2

বিভাগ-খ

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 1×21=21

(i) পরম আদ্রতা কাকে বলে ?

অথবা

1 cal = ____________J (শূন্যস্থান পূরণ করো)

(ii) স্টেথোস্কোপে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয় ?

Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন

(iii) সমমন্দনে গতিশীল কণার V-t লেখচিত্র অঙ্কন করো ।

অথবা

1 Kg- f = কত ডাইন

(iv) অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিদিসের নীতি প্রযোজ্য হয় না কেন ?

(v) WHO নির্দেশিত পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্র কত ?

অথবা

আদর্শ পানীয় জলে কলিফর্ম কাউন্টের মান কত ?

(vi) রেজিন কী ?

অথবা

কেরাটসিস রোগের জন্য ফ্লুরাইড দূষণ দায়ী ? (সত্য / মিথ্যা )

(vii) 74.25g ভরের কোন বস্তুর পরিমাপ করতে হলে ওজন বাক্স থেকে কয়টি বাটখারা প্রয়োজন হবে ?

(viii) অমিল টি বেছে লেখোঃ প্রাবল্য , তীব্রতা , তীক্ষ্ণতা , গুণ বা জাতি

(ix) 2.24L H2 গ্যাস অণুর সংখ্যা কত ?

অথবা

সংকেত ভর কাকে বলে ?

(x) NH3 গ্যাসে শুস্ক ও সিক্ত লাল লিট্মাস ধরা হলে কী দেখা যাবে ?

অথবা

সাধারণত ধাতব অক্সাইডগুলি ___________ প্রকৃতির হয় । (শূন্যস্থান পূরণ করো)

(xi) বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল দেখাওঃ

 বামস্তম্ভ ডানস্তম্ভ
(1) পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে ।(a) সান্দ্রতা
(2) পারদ স্তম্ভের উচ্চচতা দ্রুত কমছে ।(b) পৃষ্ঠটান
(3) ক্ষুদ্র বৃষ্টির ফোটা গোলাকার ।(c ) ঝড় আসার সম্ভবনা
(4) তরলের আভ্যন্তরীণ ঘর্ষণ(d) বৃষ্টিপাতের সম্ভবনা
 (e ) আবহাওয়া শুস্ক ও পরিস্কার

(xii) ZMX→Z−2M−4Y+N4A_{Z}^{M}X\rightarrow _{Z – 2}^{M – 4}Y + _{N}^{4}A , N এর মান কত ?

(xiii) নিউট্রনের _______________ আছে , কিন্তু _____________ নেই ।(শূন্যস্থান পূরণ করো )

(xiv) 1g Na অপেক্ষা 1g Mg তে বেশি সংখ্যক পরমাণু থাকে । (সত্য / মিথ্যা ) Na = 23 , Mg = 24 )

(xv) আলোর তরঙ্গদৈর্ঘ্য 10-13 m হলে Å এককে মান নির্ণয় করো ।

(xvi) কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্কটি লেখো ।

(xvii) 0◦C উষ্ণতার 1 গ্রাম জল থেকে 80 Cal তাপ বের করে নিলে অন্তিম উষ্ণতা কত হবে ?

Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন

(xviii) সোনার অলঙ্কার পরিস্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?

অথবা

মানব দেহে উৎপন্ন অজৈব অ্যাসিডটির নাম লেখো ।

(xix) MgPO4 একটি ____________ লবণ ।

(xx) কোনো পদার্থের ঘনত্ব 800Kg /m3 , পদার্থটির আপেক্ষিক গুরুত্ব _________ ।

(xxi) বীজ কেলাস কী ?  

বিভাগ-গ

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 ×9 = 18

(i) রাইডার কি ? এর ব্যবহার লেখো ।

(ii) গতিজাড্য কাকে বলে ? উদাহরণ দাও ।

(iii) একটি হ্রদের কত গভীরে মোট বায়ুমন্ডলীয় চাপ দ্বিগুণ হবে ?

অথবা

কোনো পাইপের মধ্য দিয়ে জলের বেগ  80cm/s হলে বেগ শীর্ষ কত ? (g = 10m/s2)

(iv) অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন ? সংশ্লিষ্ট বিক্রিয়া লেখো ।

অথবা

HNO3 তীব্র অ্যাসিড কিন্তু H2CO3 মৃদু অ্যাসিড কেন ?

(v) 50g চুনাপাথরকে (CaCO3) উত্তপ্ত করলে STP তে কত আয়তন CO2 পাওয়া যাবে ?

(vi) শহরাঞ্চলে প্রায়ই ধোঁয়াশা দেখা যায় কেন ?

অথবা

উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের ওপর শিশির বেশি জমে কেন ?

(vii) নিস্ক্রিয় ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কীভাবে পুনরুদ্ধার করা হয় ?

অথবা

স্থায়ী ও অস্থায়ী ক্ষরতার মধ্যে পার্থক্য লেখো ।

(viii) একটি গাড়ির হর্ণের শব্দের তিব্রতা 100dB । w/m2 এককে ওই শব্দের তীব্রতার মান নির্ণয় করো ।

Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন

(ix) আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো ।

বিভাগ-ঘ

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 3×12=36

(i) দৈর্ঘ্য পরিমাপের তিনটি ক্ষুদ্র একক লেখো এবং তাদের ব্যবহার উল্লেখ করো । 1+1+1

(ii) লেখচিত্রের সাহায্যে s =ut + ½ at2 সমীকরণটি প্রতিষ্ঠা করো । 3

(iii) তিনটি বোতলে HCl , HNO3 , H2SO4 আছে । কীভাবে শনাক্ত করবে ? 3

অথবা

অক্সাইড গুলির প্রকৃতি লেখোঃ CaO , ZnO , CO ,SO2

এর মধ্যে কোন অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ?  2+1

(iv) সাইফন ক্রিয়ার ব্যাখ্যা দাও । 3

(v) শব্দের প্রতিধ্বনি কাকে বলে ? দুটি পাহাড়ের মাঝে এক ব্যাক্তি বন্দুক দ্বারা ফায়ার করায় 2 সেকেন্ড ও 3 সেকেন্ড পরপর তার প্রতিধ্বনি শুন্তে পেল । পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত ? 1+2

(vi) আয়ন বিনিময়কারী রেজিনেরর সাহায্যে জলের ক্ষরতা দূরীকরণ পদ্ধতি সংক্ষেপে লেখো ।  3

অথবা

ফ্লুরাইড দূষণ কী ? পানীয় জলে ফ্লুরাইড দূষণ প্রতিকারের উপায়গুলি লেখো । 1+2

(vii) 80 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার 25g জলের সঙ্গে 20 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার কত গ্রাম জল মেশানো হলে জলের অন্তীম উষ্ণতা হবে 40 ডিগ্রী সেলসিয়াস হবে ? 3

অথবা

0 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতার 1g বরফ 30g ক্যালোরি তাপ বর্জন করল ।  অন্তিম উষ্ণতা কত হবে ? (বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি / গ্রাম ডিগ্রী সেলসিয়াস)

Class 9 Third Unit Test Physical Science Question Paper || নবম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান প্রশ্ন

420 ক্যালোরি তাপশক্তি পাওয়ার জন্য কত কার্য করতে হবে ? 2+1

(viii) নিউক্লীয় বল কী ? এই বলের বৈশিষ্ট্যগুলি লেখ । 1+2

(ix) A,B,C তিনটি দ্রবণের pH যথাক্রমে 4 , 7 , 9  ।

(a) এদের মধ্যে কোনটিতে H+ আয়নের গাঢ়ত্ব বেশি ?

(b) কোন দ্রবণে H+ ও OH- আয়নের গাঢ়ত্ব সমান ?

(c ) কোন দুটি দ্রবণ তুল্য পরিমাণে বিক্রিয়া করলে প্রশম দ্রবণ উৎপন্ন হবে ? 1+1+1

(x ) 2m দীর্ঘ এবং 1 mm প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের একপ্রান্তে 5 kg ভা ঝোলানো হল । ধাতুর উপাদানের ইয়ং গুণাঙ্ক Y = 2 × 1010 ডাইন / সেমি2 হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে ? (g = 10m/s2) 3

(xi) মার্বেল পাথরের একটি ছোট টুকরো নিয়ে সেটিতে নাইট্রিক অ্যাসিড যোগ করা হল এবং উৎপন্ন গ্যাসটিকে জলের মধ্যে দিয়ে চালনা করা হল । প্রাপ্ত দ্রবণটিতে লাল ও নীল লিট্মাস কাগজ ডোবানো হলে এদের বর্ণের কী পরিবর্তন ঘটবে এবং কেন ? 3

অথবা

অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব গুলি লেখো । 3

(xii) শব্দ দূষণ কাকে বলে ? শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় লেখো । 1+1+1

Important Links

গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!