![Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান](https://anushilan.com/wp-content/uploads/2026/09/Madhyamik-2025-Geography-Question-Paper-with-Answer-PDF.png)
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান -Anushilan.Com এর তরফ থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল 2025 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নের উত্তর (অথবা সহ) । তোমরা এই উত্তরপত্র দেখার পাশাপশি ডাউনলোড ও করে নিতে পারবে । আর্টিকেলটি পছন্দ হলে সবার সাথে শেয়ার কোরো অবশ্যই ।
বিভাগ-ক
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ ১ × ১৪ = ১৪
১.১ হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল –
(ক) মেহগিনি
(খ) অর্জুন
(গ) শাল
(ঘ) পাইন
উত্তরঃ (ঘ) পাইন
১.২ নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শষ্য চিহ্নিত করো–
(ক) রাগি
(খ ) ভুট্টা
(গ) যব
(ঘ) গম
উত্তরঃ (ক) রাগি
১.৩ ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় –
(ক) আহমেদাবাদ
(খ) কোয়েম্বাটোর
(গ) ঘুষুরি
(ঘ) কানপুর
উত্তরঃ (গ) ঘুষুরি
১.৪ কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হল –
(ক) NH-2
(খ) NH-6
(গ) NH-44
(ঘ) NH-1
উত্তরঃ (ক) NH-2
১.৫ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে –
(ক) Survey of India
(খ) ISRO
(গ ) NATMO
(ঘ) ISI
উত্তরঃ (খ) ISRO
১.৬ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নীচে নেমে আসে তাকে বলে –
(ক) আবহবিকার
(খ) আরোহণ
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) সঞ্চয়
উত্তরঃ (গ) পুঞ্জিত ক্ষয়
১.৭ পাখীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় এ নদীর মোহোনায় –
(ক) মিসিসিপি – মিসৌরি
(খ) হোয়াং হো
(গ) ইরাবতী
(ঘ) তাইবার
উত্তরঃ (ক) মিসিসিপি – মিসৌরি
১.৮ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় –
(ক) টাইফুন
(খ) টর্নেডো
(গ) উইলি -উইলি
(ঘ) হ্যারিকেন
উত্তরঃ (ঘ) হ্যারিকেন
১.৯ অধঃক্ষেপণের একটি উদাহরণ হল –
(ক) শিশির
(খ) শ্লিট
(গ) কুয়াশা
(ঘ) ধোঁয়াশা
উত্তরঃ (খ) শ্লিট
১.১০ দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বামদিকে বিক্ষিপ্ত হয় , কারণ–
(ক) পৃথিবীর আবর্তন
(খ) সমুদ্রের জলের লবণতা
(গ) সমুদ্রের জলের উষ্ণতা
(ঘ) অভিকর্ষজ বল
উত্তরঃ (ক) পৃথিবীর আবর্তন
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
১.১১ বর্ষাকালে ভরাকোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে , তাকে বলে –
(ক) সমুদ্র স্রোত
(খ) সমুদ্র তরঙ্গ
(গ) সুনামি
(ঘ) বানডাকা
উত্তরঃ বানডাকা
১.১২ নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল –
(ক) পলিথিন
(খ) খবরের কাগজ
(গ) ফেলে দেওয়া খাবার
(ঘ) প্রাণীজ বর্জ্য
উত্তরঃ পলিথিন
১.১৩ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল –
(ক) লাদাখ
(খ) দিল্লি
(গ) লাক্ষাদ্বীপ
(ঘ) পুদুচেরী
উত্তরঃ (গ) লাক্ষাদ্বীপ
১.১৪ দিহং , দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম–
(ক) গোদাবরী
(খ) ব্রম্ভপুত্র
(গ) তিস্তা
(ঘ) সিন্ধু
উত্তরঃ (খ) ব্রম্ভপুত্র
বিভাগ-খ
২. ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখোঃ
১ ×৬ = ৬
২.১.১ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় ।
উত্তরঃ শু
২.১.২ হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি , বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত ।
উত্তরঃ অ
২.১.৩ ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় ।
উত্তরঃ শু
২.১.৪ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদ্গুলিকে প্লায়া বলে ।
উত্তরঃ শু
২.১.৫ উল্কাপিন্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয় ।
উত্তরঃ অ
২.১.৬ ভূ পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে ।
উত্তরঃ শু
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
২.১.৭ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় ।
উত্তরঃ অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)ঃ ১ ×৬ = ৬
২.২.১ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্রকে ____________ বর্জ্র বলে ।
উত্তরঃ তেজস্ক্রিয়
২.২.২ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ____________ নামে পরিচিত ।
উত্তরঃ আঁধি
২.২.৩ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম _______________ ।
উত্তরঃ পিক্সেল
২.২.৪ বায়ুর চাপ পরিমাপ করা হয় __________ যন্ত্রের সাহায্যে ।
উত্তরঃ ব্যারোমিটার
২.২.৫ চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন ৩.৫৬ লক্ষ কিমি হয় তখন তাকে __________ অবস্থান বলে ।
উত্তরঃ পেরেজি
২.২.৬ যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূ পৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে , তাকে __________ বলে ।
উত্তরঃ বহির্জাত প্রক্রিয়া ।
২.২.৭ নদী দ্বারা __________ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ বালু পলি ও কাঁদা পরিবাহিত হয় ।
উত্তরঃ ভাসমান
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
২.৩ একটি বা দুটি শ
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)ঃ ১ ×৬ = ৬
২.৩.১ কাশ্মীরে প্রবাহিত বিতস্তা (ঝিলম ) নদী , কোন নদীর উপনদী ?
উত্তরঃ সিন্ধু
২.৩.২ ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় ?
উত্তরঃ ঝুম
২.৩.৩ ওরিশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষনাগার অবস্থিত ?
উত্তরঃ ধান
২.৩.৪ ২০১১ খ্রিষ্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের নুন্যতম জনসংখ্যা কত ?
উত্তরঃ ১০ লক্ষ বা এক মিলিয়ন ।
২.৩.৫ ভূবৈচিত্র সূচক মানচিত্রে প্রদত্ত R.F যখন ১ঃ ৫০০০০ তখন এর মেট্রিক স্কেল কত ?
উত্তরঃ 2 সেমি. = 1 কিমি.
২.৩.৬ পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তরঃ পলল শঙ্কু ।
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
২.৩.৭ যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষতিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাঁর নাম কী ?
উত্তরঃ সমবর্ষণ রেখা
২.৩.৮ শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে ?
উত্তরঃ উত্তর আটলান্টিক স্রোত ।
২.৪ বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখোঃ ১×৪=৪
| বামদিক | ডানদিক |
| ২.৪.১ রাজস্থান | ১। লৌহ ইস্পাত |
| ২.৪.২ ভিলাই | ২। লুনি |
| ২.৪.৩ কান্ডালা | ৩। খারদুংলা |
| ২.৪.৪ লাডাক | ৪। করমুক্ত বন্দর |
উত্তরঃ
| ২.৪.১ রাজস্থান | ২ । লুনি |
| ২.৪.২ ভিলাই | ১। লোহইস্পাত |
| ২.৪.৩ কান্ডালা | ৪। করমুক্ত বন্দর |
| ২.৪.৪ লাডাক | ৩। খারদুংলা |
বিভাগ-গ
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )ঃ ২ × ৬ = ১২
৩.১ বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও ।
উত্তরঃ যে সমস্ত বর্জ্য মানুষসহ জীবজগত ও পরিবেশের পক্ষে ব্যাপক ক্ষতিকর , তাদের বিষাক্ত বর্জ্য বলে । এই সমস্ত বর্জ্যগুলি পরিবেশে দীর্ঘদিন অবিয়োজিত অবস্থায় পড়ে থাকে , খাদ্যশৃঙ্খলের মাধ্যমে জীবদেহে প্রবেশ করে সমুহ ক্ষতিসধন করে । জৈবভঙ্গুর প্রায় সমস্ত বর্জ্যই সাধারণভাবে বিষাক্ত । এরা জল ,মাটি , বায়ু অর্থাৎ পরিবেশকে কলুষিত করে ।
উদাহরণ- রাসায়নিক সার ও কীটনাশক , পারদ ইত্যাদি ।
অথবা
বর্জ্যের পৃথকীকরণ বলতে কী বোঝ ?
উত্তরঃ বাড়ি , বাণিজ্যিক প্রতিষ্ঠান , সামাজিক প্রতিষ্ঠান বা স্তুপকৃত বর্জ্য সংগ্রহ করে একটি বড়ো স্থানে তাদের একত্রিত করা হয় । এদের প্রথমে দুটি ভাগে ভাগ করা হয় । যথা –
(ক) জৈবভঙ্গুর বর্জ্য (খ) জৈব অভঙ্গুর বর্জ্য
পরে ধাতু , কাঁচ , কাগজ , বিপজ্জনক বর্জ্যকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয় ।
৩.২ ‘কচ্ছের রণ’ কী ?
উত্তরঃ গুজরাটের কাথিয়াবাড় উপদ্বীপের উত্তরে রয়েছে কচ্ছ উপদ্বীপ । কচ্ছ উপদ্বীপের উত্তর ও পূর্ব দিকে [ থর মরুভূমি ] অবস্থিত একটি অগভীর কর্দমাক্ত ও লবণাক্ত জলাভূমি রণ নামে পরিচিত ।
এই রণ দুটি অংশে বিভক্ত । কচ্ছ উপদ্বীপের উত্তর দিকের তুলনামূলক বড়ো জলাভূমি বৃহৎ রণ এবং কচ্ছের দক্ষিণ অংশ বা কচ্ছ উপদ্বীপের পূর্বদিকের অংশ ক্ষুদ্র রণ নামে পরিচিত । বর্ষাকালে ও সমুদ্রের জোয়ারের জলে এই রণ অঞ্চল প্লাবিত হয় । সমুদ্রের জল প্রবেশ করায় এই অংশ লবণাক্ত এবং অগভীর হওয়ায় কর্দমাক্ত হয় । শুস্ক ঋতুতে বা গ্রীষ্মকালে জল বাস্পীভূত হলে লবণ স্তরে স্তরে জমা হয় ও লবণময় বালি প্রান্তর তৈরি হয় ।
অথবা
কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও ।
উত্তরঃ যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপনের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদার পূরণ করাকেই কৃষি বনসৃজন বলে।
কৃষি বনসৃজন হল এক ধরণের ভূমি ব্যবহার ব্যবস্থা যেখানে কোনো কৃষিজমি বা পশু খামারে একই সঙ্গে কৃষি ফসল উৎপাদন বা পশুপালনের সাথে সাথে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করে বাস্তুতান্ত্রিক ও অর্থনৈতিক মুনাফা লাভ কে বোঝানো হয়ে থাকে।
৩.৩ অনুসারী শিল্প বলতে কী বোঝ ?
উত্তরঃ কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেইসব শিল্পজাত দ্রব্যকে কাঁচামালরূপে ব্যবহার করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে ।
উদাহরণ– যেমন পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপন্ন প্লাস্টিক বা পিভিসি শিটকে ব্যবহার করে বহুপ্রকার প্লাস্টিক (চেয়ার , টেবিল , বালতি , মগ প্রভৃতি )শিল্প গড়ে উঠেছে ।
অথবা
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
সোনালি চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো ।
উত্তরঃ সোনালী চতুর্ভুজের পূর্ব প্রান্তে অবস্থিত মহানগর হল কলকাতা এবং পশ্চিম প্রান্তে অবস্থিত মহানগর হল মুম্বাই ।
৩.৪ ‘ফলস কালার’ (ছদ্ম রং ) বলতে কী বোঝ ?
উত্তরঃ ভূ পৃষ্ঠের বস্তুগুলিকে আমরা সাধারণ চোখে যে রঙ্গে দেখতে পাই সেই রং প্রকৃত রং । ফসল কালার হোলো এমন ইমেজিং প্রযুক্তি যেখানে প্রকৃত রঙের বদলে অন্য রং দ্বারা ভূপৃষ্ঠস্থ বস্তুগুলিকে উপগ্রহ চিত্রে দেখানো হয় ।
যেমন- উদ্ভিদের রং সবুজের পরিবর্তে লাল বা লালচে রং প্রকাশ করা যেতে পারে ।
অথবা
উপগ্রহের সেন্সর কী ?
উত্তরঃ উপগ্রহের সেন্সর হল মহাকাশ থেকে পৃথিবীর পৃষ্ঠ বা বায়ুমণ্ডলের ভৌত বৈশিষ্ট্য , তথ্য ও বিকিরণ (যেমন আলো , তাপ ) শনাক্ত ও পরিমাপ করার জন্য ব্যবহৃত অত্যন্ত সংবেদনশীল ইলেকট্রনিক বা যান্ত্রিক ডিভাইস ।
এগুলি দূরবর্তী স্থান থেকে ডাটা সংগ্রহ করে যা আবহাওয়ার পূর্বাভাস , পরিবেশ পর্যবেক্ষন , মানচিন্ত্র তৈরি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত হয় ।
এটি দু প্রকারের হয় – নিস্ক্রিয় ও সক্রিয় ।
৩.৫ নদীর অবঘর্ষ বলতে কী বোঝ ?
উত্তরঃ নদীর অবঘর্ষ হল নদীর ক্ষয়কার্যের এমন একটি প্রক্রিয়া , যেখানে নদীর দ্বারা পরিবাহিত শিলাখন্ডের সঙ্গে ভূপৃষ্ঠ সংলগ্ন শিলাস্তরের ঘর্ষন তথা সংঘর্ষের ফলে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় ।
এই প্রক্রিয়ায় নদীগর্ভে গর্তের সৃষ্টি হয় এবং নদী উপত্যকা গভীর ও প্রশস্ত হয় ।
অথবা
অ্যালবেডোর সংজ্ঞা দাও ।
উত্তরঃ সূর্য থেকে পৃথিবীতে আগত মোট সৌর বিকিরণের শতকরা ৩৪ ভাগ পৃথিবী থেকে বৃহৎ তরঙ্গরূপে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় , একে পৃথিবীর অ্যালবেডো বলে । এর দ্বারা ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডল উত্তপ্ত হতে পারে না ।
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
৩.৬ শিশিরাঙ্ক বলতে কী বোঝা যায় ?
উত্তরঃ যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বাতাস তাঁর মধ্যে থাকা জলীয় বাস্প দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত হয় এবং জলীয় বাস্প জলকণায় পরিণত হয় , তাকে শিশিরাঙ্ক বলে ।
এই তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আদ্রতা ১০০% হয় ।
অথবা
সি জি গি কী ?
চাঁদ , সূর্য ও পৃথিবীর মধ্যবিন্দু যখন একটি সরলরেখায় অবস্থান করে , তখন সেই অবস্থান কে সি জি গি বলে ।
এটি দুই ধরনের হয় –
সংযোগ- অমাবস্যা তিথিতে যখন চাঁদ , সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকে ।
প্রতিযোগ- পূর্নিমা তিথিতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে ।
সি জি গি -র কারণে সাধারণত জোয়ার -ভাটার তীব্রতা বৃদ্ধি পায় ।
বিভাগ – ঘ
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) ৩ × ৪ = ১২
৪.১ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
অথবা
ভূবৈচিত্রসূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো ।
৪.২ ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো ।
অথবা
পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো ।
৪.৩ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো ।
অথবা
ভাগীরথী / হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো ।
৪.৪ অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ বর্ণনা করো ।
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
অথবা
আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো ।
বিভাগ- ঙ
(দৃষ্টিহীন পরিক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় )
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×২=১০
৫.১.১ চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।
৫.১.২ পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো ।
৫.১.৩ ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ।
৫.১.৪ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো ।
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
৫.২ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২ = ১০
৫.২.১ ভারতের নগরায়ণের প্রপধান পাঁচটি সমস্যা আলোচনা করো ।
৫.২.২ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো ।
৫.২.৩ ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।
৫.২.৪ ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন , সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ।
বিভাগ-চ
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাওঃ ১ * ১০ = ১০
৬.১ উত্তর ভারতের একটু ইক্ষু উৎপাদক অঞ্চল
৬.২ পূর্বভারতের একটি ভারী ইঞ্জিয়ারিং শিল্প
৬.৩ নভসেবা বন্দর
৬.৪ চন্ডীগড়
৬.৫ সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান
৬.৬ দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
৬.৭ পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
৬.৮ সাতপুরা পর্বত
৬.৯ মহানদী
৬.১০ কোল্লেরু- হ্রদ
ঘ , ঙ এবং চ বিভাগের উত্তরের জন্য নীচে প্রদত্ত লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করুন ।
File Name- Madhyamik 2025 Geography Question Paper with Answer [PDF] || মাধ্যমিক 2025 ভূগোল প্রশ্নের সম্পূর্ণ সমাধান
File Size-
Number of Pages-
File Type – PDF
Important Links
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।