
Vitamin MCQ Mock Test in Bengali || ভিটামিন সংক্রান্ত MCQ মক টেস্ট -Anushilan.Com এর তরফ থেকে নবম শ্রেণি এবং কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসা হল জেনারেল সাইন্স -জীবন বিজ্ঞান বিভাগের ভিটামিন টপিকের ওপর MCQ মক টেস্ট । বাছাই করা পরীক্ষায় আসার মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে তৈরি এই মক টেস্টটি । তোমাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে শেয়ার করে দিও সবার সাথে ।
ভিটামিন সংক্রান্ত MCQ মক টেস্ট || Vitamin MCQ Mock Test in Bengali
১. এদের মধ্যে কোন ধরনের খাদ্যকে ‘দেহ গঠনকারী’ খাদ্য হিসাবে গণ্য করা হয় ?
(ক) কার্বহাইড্রেট সমৃদ্ধ খাদ্য ,যেমন-গম
(খ) প্রোটিন সমৃদ্ধ খাদ্য , যেমন-ডাল
(গ) ভিটামিন সমৃদ্ধ খাদ্য , যেমন –আপেল
(ঘ) ফ্যাট সমৃদ্ধ খাদ্য , যেমন –মাখন
(খ) প্রোটিন সমৃদ্ধ খাদ্য , যেমন-ডাল [প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেমন – ডাল , সয়াবিন , ডিম , মাংস এদেরকে বলা হয় দেহ গঠনকারী খাদ্য । প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে ।]
২. নিম্নের কোনটি খুব-ই গুরুত্বপূর্ণ মৌল উদ্ভিদেরা ব্যবহার করে প্রোটিন পাওয়ার জন্য ।
(ক) ম্যাগনেসিয়াম
(খ) নাইট্রোজেন
(গ) বোরন
(ঘ) লোহা
(খ) নাইট্রোজেন
৩. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস ?
(ক) সবুজ শাকসবজি
(খ) ডাল
(গ) আপেল
(ঘ) খদ্যশষ্য
(খ) ডাল
৪. গাজরে খুব বেশি পরিমাণে ভিটামিন A থাকে । গাজর শিশুদের খাওয়া অত্যন্ত দরকারি কেনো ?
(ক) এটা শিশুদের পর্যাপ্ত পরিমাণে শক্তি প্রদান করে ।
(খ) এটা শিশুদের হাড় শক্ত করে ।
(গ) এটা শিশুদের অনেক রোগের সাথে লড়াই করতে সাহায্য করে ।
(ঘ) এটা শিশুদের দৃষ্টিশক্তিকে বাড়ায় ।
(ঘ) এটা শিশুদের দৃষ্টিশক্তিকে বাড়ায় ।
৫. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক ?
(ক) টায়ালিন
(খ) অ্যামাইলেজ
(গ) লাইপেজ
(ঘ) পেপসিন
(ঘ) পেপসিন [পেপসিন আবিস্কার করেন Theodore Schwann 1936 খ্রিষ্টাব্দে ]
ভিটামিন সংক্রান্ত MCQ মক টেস্ট || Vitamin MCQ Mock Test in Bengali
৬. এদের মধ্যে কোনটি বেরিবেরি রোগের লক্ষণ ?
(ক) চামড়ায় ঘা এবং পেট ফুলে যাওয়া
(খ) দুর্বল দাঁত এবং মারি থেকে রক্তক্ষরণ
(গ) দুর্বল দৃষ্টি বা সাময়িক অন্ধত্ব
(ঘ) পেশি দুর্বলতা এবং শারীরিক শক্তি কমে যাওয়া ।
(ঘ) পেশি দুর্বলতা এবং শারীরিক শক্তি কমে যাওয়া [বেরিবেরি রোগটি ভিটামিন B1 (থায়ামিন) এর অভাবজনিত একটি রোগ ]
৭. ADP থেকে ATP রূপান্তরের সময় কোন খনিজ মৌলটি সাহায্য করে ?
(ক) সোডিয়াম
(খ) ফসফরাস
(গ) ক্যালসিয়াম
(ঘ) লোহা
(খ) ফসফরাস
৮. এদের মধ্যে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
(ক) ভিটামিন-C
(খ) ভিটামিন-E
(গ) ভিটামিন-D
(ঘ) ভিটামিন-B12
(গ) ভিটামিন-D ; এখানে কয়েকটি ভিতামিনের নাম রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ দেওয়া হল- ভিটামিন-A -রেটিনল-রাতকানা , ভিটামিন-D-ক্যালসিফেরল-রিকেট , ভিটামিন – E-টোকোফেরল -বন্ধাত্ব , ভিটামিন- B12 -সায়ানোকোবালামিন- রক্তাল্পতা
৯. E300 এর সাধারণ নাম কী ?
(ক) ভিটামিন –B
(খ) ভিটামিন – C
(গ) ভিটামিন- D
(ঘ) ভিটামিন-A
(খ) ভিটামিন – C [ ভিটামিন –C এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড । ভিটামিন C প্রধানত টক জাতীয় খাবারে পাওয়া যায় যেমন – টম্যাটো , কমলা লেবু , আমলকী , বাধাকপি , ইত্যাদি । ভিটামিন –C এর অভাবজনিত রোগ হল স্কার্ভি ]
১০. একজন ব্যাক্তি যদি রিকেট রোগে ভোগে তাহলে তার কোন ভিটামিনের অভাব হয় ?
(ক) ভিটামিন –K
(খ) ভিটামিন –D
(গ) ভিটামিন-A
(ঘ) ভিটামিন –B
(খ) ভিটামিন –D
১১. রক্ততঞ্চনে বিলম্ব হয় কোন ভিটামিনের অভাবে ?
(ক) ভিটামিন –D
(খ) ভিটামিন-K
(গ) ভিটামিন –A
(ঘ) ভিটামিন- B
(খ) ভিটামিন-K
১২. নীচের ভিটামিনগুলোর মধ্যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন ?
(ক) ভিটামিন-D
(খ) ভিটামিন-E
(গ) ভিটামিন- B
(ঘ) ভিটামিন – A
(গ) ভিটামিন- B ; তেলে দ্রবণীয় ভিটামিন – ভিটামিন A – রেটিনল , ভিটামিন D – ক্যালসিফেরল , ভিটামিন E –টোকোফেরল , ভিটামিন K1– ফাইলোকুইনোন , ভিটামিন K2– মিনাকুইনোন , ভিটামিন K3 – মিনাডিওন ; জলে দ্রবণীয় ভিটামিন – ভিটামিন B1 – থায়ামিন , ভিটামিন B2 – রাইভোফ্ল্যাভিন , ভিটামিন B3 – নিয়াসিন , ভিটামিন B5 – প্যান্টোথেনিক অ্যাসিড , ভিটামিন B6– পাইরিডক্সিন , ভিটামিন B7-বায়োটিন , ভিটামিন B9– ফলিক অ্যাসিড , ভিটামিন B12 – সায়ানোকোবালামিন , ভিটামিন C – অ্যাসকরবিক অ্যাসিড
১৩. এদের মধ্যে কোন ভিটামিনের অভাবে বর্ণান্ধতা ও অন্ধত্ব সৃষ্টি হয় ?
(ক) ক্যালসিয়াম
(খ) ভিটামিন-A
(গ) ভিটামিন-K
(ঘ) ভিটামিন-C
(খ) ভিটামিন-A
১৪. এদের মধ্যে কোন ভিটামিন ইষ্ট নামক ছত্রাকের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় ?
(ক) ভিটামিন-B
(খ) ভিটামিন- C
(গ) ভিটামিন-K
(ঘ) ভিটামিন-A
(ক) ভিটামিন-B
১৫. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভিটামিন-A এর একটি উৎকৃষ্ট উৎস ?
(ক) বাঁধাকপি
(খ) গাজর
(গ) আলু
(ঘ) স্ট্রবেরি
(খ) গাজর
১৬. ভিটামিন –A এর রাসায়নিক নাম-
(ক) কোবালামিন
(খ) রেটিনল
(গ) অ্যাসকরবিক অ্যাসিড
(ঘ) আমিনো অ্যাসিড
(খ) রেটিনল
১৭. এদের মধ্যে কোন রোগ ভিটামিন C এর অভাবে হয়ে থাকে ?
(ক) ভিটামিন –A
(খ) ভিটামিন-B6
(গ) ভিটামিন-K
(ঘ) ভিটামিন-C
(ঘ) ভিটামিন-C
১৮. এদের মধ্যে কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয় নয় ?
(ক) ভিটামিন-K
(খ) ভিটামিন-A
(গ) ভিটামিন-D
(ঘ) ভিটামিন-C
(ঘ) ভিটামিন-C
১৯. ভিটামিন C এর অভাবে কোন রোগ হয় ?
(ক) গয়টার
(খ) স্কার্ভি
(গ) অন্ধত্ব
(ঘ) বেরিবেরি
(খ) স্কার্ভি
২০. নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হয় ?
(ক) ভিটামিন- A
(খ) ভিটামিন-B
(গ) ভিটামিন-K
(ঘ) ভিটামিন-C
(গ) ভিটামিন-K
২১. প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ হয় ?
(ক) কোয়াশিওরকর
(খ) পেলেগ্রা
(গ) বেরি বেরি
(ঘ) রিকেট
(ক) কোয়াশিওরকর
২২. মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
(ক) ভিটামিন-B9
(খ) ভিটামিন-B2
(গ) ভিটামিন-C
(ঘ) ভিটামিন-A
(ক) ভিটামিন-B9 ; ভিটামিন-B,9 – মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া , ভিটামিন-B2 – রক্তের মতো লাল চোখ, চামড়া শুস্ক ; ভিটামিন-C স্কার্ভি , ভিটামিন –A রাতকানা
২৩. রাইবোফ্ল্যাভিন কি ?
(ক) অ্যান্টিবায়োটিক
(খ) রঞ্জক পদার্থ
(গ) ভিটামিন
(ঘ) উদ্ভিদ
(গ) ভিটামিন
২৪. পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় ?
(ক) রাইবোফ্ল্যাভিন
(খ) অ্যাসকরবিক অ্যাসিড
(গ) ফলিক অ্যাসিড
(ঘ) নিয়াসিন
(ঘ) নিয়াসিন
২৫. এদের মধ্যে কোনটি লৌহের উৎকৃষ্ট উৎস ?
(ক) সবুজ শাকসবজি
(খ) বিনস
(গ) ডিম
(ঘ) দুধ
(ক) সবুজ শাকসবজি
২৬. নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
(ক) ভিটামিন-B3
(খ) ভিটামিন-B4
(গ) ভিটামিন-B1
(ঘ) ভিটামিন-B2
(ক) ভিটামিন-B3
২৭. কোবাল্ট এদের মধ্যে কোন ভিটামিনে উপস্থিত থাকে ?
(ক) ভিটামিন B12
(খ) ভিটামিন B5
(গ) ভিটামিন B3
(ঘ) ভিটামিন B1
(ক) ভিটামিন B12
২৮. মাছের লিভার নিসৃত তেল কোন ভিটামিনের উল্লেখযোগ্য উৎস ?
(ক) ভিটামিন-A
(খ) ভিটামিন-A এবং ভিটামিন-D
(গ) ভিটামিন-E
(ঘ) ভিটামিন-D
(খ) ভিটামিন-A এবং ভিটামিন-D
২৯. মধুর মধ্যে কোন ভিটামিন থাকে ?
(ক) ভিটামিন-E
(খ) ভিটামিন –D
(গ) ভিটামিন-A
(ঘ) ভিটামিন-C
(ঘ) ভিটামিন-C
৩০. কোনটির অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না ?
(ক) ভিটামিন-D ও ম্যাগনেশিয়াম
(খ) ভিটামিন-A ও লোহা
(গ) ভিটামিন-A ও ক্যালসিয়াম
(ঘ ) ভিটামিন-C ও লোহা
(ঘ ) ভিটামিন-C ও লোহা
৩১. যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় –
(ক) ভিটামিন-A
(খ) ভিটামিন-K
(গ) ভিটামিন-D
(ঘ) ভিটামিন-C
(ঘ) ভিটামিন-C
৩২. কোন ভিটামিন লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা গঠন করে ?
(ক) ভিটামিন-A
(খ) ভিটামিন-B1
(গ ) ভিটামিন –E
(ঘ) ভিটামিন –C
(ঘ) ভিটামিন –C
৩৩. ভিটামিন B6 এর অভাবে যে রোগ টি হয় –
(ক) অপ্লাস্টিক অ্যানিমিয়া
(খ) সেকেলসেল অ্যানিমিয়া
(গ) নরমোসাইটিক অ্যানিমিয়া
(ঘ) নিদ্রাল্পতা
(গ) নরমোসাইটিক অ্যানিমিয়া
৩৪. অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
(ক) ভিটামিন-A
(খ) ভিটামিন-B
(গ) ভিটামিন-D
(ঘ) ভিটামিন- C
(গ) ভিটামিন-D
৩৫. গোল্ডেন রাইসে বর্তমান কোন ভিটামিন ?
(ক) ভিটামিন –A
(খ) ভিটামিন-C
(গ) ভিটামিন –E
(ঘ) ভিটামিন-D
(ক) ভিটামিন –A
৩৬. মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া যে ভিটামিন সংশ্লেষ করে তা হল –
(ক) ভিটামিন-K
(খ) ভিটামিন-C
(গ) ভিটামিন- B12
(ঘ) ক ও গ সঠিক
(ঘ) ক ও গ সঠিক
৩৭. কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে ?
(ক) ভিটামিন-K
(খ) ভিটামিন- E
(গ) ভিটামিন-K
(ঘ) ভিটামিন-C
(খ) ভিটামিন- E
৩৮. কোন ভিটামিন মানবদেহে মুক্ত মূলক প্রতিরোধক রূপে কাজ করে ?
(ক) ভিটামিন-B
(খ) ভিটামিন-C
(গ) ভিটামিন-E
(ঘ) ভিটামিন – B ও C উভয়েই
(ঘ) ভিটামিন – B ও C উভয়েই
৩৯. যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে বলে –
(ক) প্রোভিটামিন
(খ) সিউডোভিটামিন
(গ) অ্যান্টিভিটামিন
(ঘ) অ্যাডিটামিন
(ক) প্রোভিটামিন
৪০. ভিটামিন আবিস্কার করেন –
(ক) মেলানবি
(খ) ফ্রাঙ্ক
(গ) বাকনার
(ঘ) জেনার
(খ) ফ্রাঙ্ক
Important Links
মাধ্যমিকের সকল বিষয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর PDF সহ
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।