WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF

WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট গণিত প্রশ্ন পিডিএফ

WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট গণিত প্রশ্ন পিডিএফ-Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 8 এর অঙ্ক দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1

শ্রেণী-অষ্টম

বিষয়- গণিত

পূর্ণমাণ-50 , সময়-1 ঘন্টা 30 মিনিট

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1×6 = 6

(i) x, y, z এর গ.সা.গু কত ?  

(ii) 85 গ্রাম , 17 কিলোগ্রামের শতকরা কত ?

(iii) কখন একজোড়া অনুরূপ কোণের মান সমান হয় ?

(iv) রমেন একটি কাজের 112\frac{1}{12} অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে ? 

(v) শূন্যস্থান পূরণ করোঃ a3-8 =(a-2) × ( _____)

(vi) লঘিষ্ঠ আকারে পরিণত করোঃ 18a4b5c221a6b3\frac{18a^4b^5c^2}{21a^6b^3}

2. উৎপাদকে বিশ্লেষণ করোঃ 3

(i) x2+2ax+(a+b)(a-b)

অথবা

7x2 -30x+8

3. গ.সা.গু নির্ণয় করোঃ 4

a2-1 , a3-a-2

অথবা

x2+3x+2 , x2+4x+3 , x2+5x+6

4. ল.সা.গু  নির্ণয় করোঃ 4

a3-4a2+4a , a2+a-6 , a3 – 8

অথবা

(m2+2m)2 , 2m3+3m2-2m , 2m4-3m3-14m2

5. সরল করোঃ    3

b25a3b4a×9b216a2b225÷3b2+4abab+5a\frac{b^2 – 5a}{3b – 4a} \times \frac{9b^2 – 16a^2}{b^2 – 25} \div \frac{3b^2 + 4ab}{ab + 5a}÷  

অথবা

a2ab+b2a2+ab÷a3+b3a2b2\frac{a^2 – ab + b^2}{a^2 + ab} \div \frac{a^3 + b^3}{a^2 – b^2}

6. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো চারটি ) 4×4 = 16

(i) এক ধরনের জার্মান সিলভার তামা , দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4 : 3 : 2 এই ধরনের 54 কিগ্রা জার্মান সিল্ভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সি পরিমাণের অনুপাত 6 : 5 : 3 হবে ?

(ii) একপাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো হয়েছে । এই সরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে ?

(iii) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 20% হ্রাস করা হল । আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো ?

(iv) 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 37\frac{3}{7} অংশ সারান । যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ?

(v) চিনির মূল্য 25% বেড়ে গেছে । তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে ?

(vi) একটি কাজ রাম ও রহিম যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে । তারা একত্রে ঐ কাজটি কত দিনে শেষ করতে পারবে ?

(vii) যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদা ভাবে যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে পূর্ণ হয় , তবে নলদুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে ?

7. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4×2 = 8

(i) প্রমাণ করো যে , দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে , যে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় । তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান ।
(ii) প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান ।

(iii) প্রমাণ করো যে , একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে ।

8. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো দুটি )  3×2 = 6

(i) প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ ।

(ii) চিত্রে AB = AC এবং কোণ ACD =115° ত্রিভুজ ABC এর কোণগুলির পরিমাপ যুক্তি দিয়ে নির্ণয় করো ।

(iii) প্রমাণ করো যে , চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর ।

অথবা

সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 60°

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণি- অষ্টম

বিষয়- গণিত

পূর্ণমাণ-50 , সময় – 1 ঘন্টা 45 মিনিট

1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 ×6 = 6

(i) যদি A এর 15% = B এর 60% হয় , তবে B , A এর শতকরা কত ?

(ii) দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তবে সময় –

(a) দ্বিগুণ হবে

(b) তিন গুণ হবে 

(c ) অপরিবর্তিত থাকবে 

(d) অর্ধেক হবে

(iii) 2x2y3 এবং 10x3y এর ল.সা.গু হল-

(a) 2x3y3

(b) 5x3y3

(c ) 10x3y3

(d) 20x2y3

(iv) পাশের চিত্রের x এর মান –

(a) 18°

(b) 36°

(c ) 72°

(d) 108°

(v) সত্য / মিথ্যা লেখোঃ কোণ –কোণ –কোণ শর্তটি ত্রিভুজের সর্বসমতার শর্ত

(vi) ত্রিভুজ ABC  এর AB = AC এবং BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হল এবং ACE = 115° হলে কোণ ABC = ?

2. উৎপাদকে বিশ্লেষণ করোঃ (যেকোনো দুটি ) 3×2 = 6

(i) 2a6-13a3-24

(ii) x2+ax-(6a2-5ab+b2)

(iii) x2y2 +23xy-420

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 4×2 = 8

(i)  ল.সা.গু নির্ণয় করোঃ a3-4a2+4a , a2+a-6 , a3-8

(ii) গ.সা.গু নির্ণয় করোঃ 4x2 -1, 8x3-1 , 4x2-4x+1

4. সরলতম মান নির্ণয় করোঃ (যেকোনো একটি ) 3×1= 3

(i) b+cbc(b+ca)+c+aca(c+ab)+a+bb(a+bc)\frac{b + c}{bc}(b + c – a) + \frac{c + a}{ca}(c + a – b) + \frac{a + b}{b}(a + b – c)

(ii) a2xa+b2xb+c2xc+a+b+caxa+bxb+cxc\frac{\frac{a^2}{x – a} + \frac{b^2}{x – b} + \frac{c^2}{x – c} + a + b + c}{\frac{a}{x – a} + \frac{b}{x – b} + \frac{c}{x – c}}

5. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 4×4=16

(i) একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে । সংস্থাটি তাঁর জন্য 280 জন লোক নিয়োগ করেছে । 3 দিন পর দেখা গেল কাজটির ¼ অংশ সম্পূর্ণ হয়েছে । আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময়মতো শেষ হবে  ত্রৈরাশিক পদ্ধতিতে তা নির্ণয় করি ।

(ii) জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায় । এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে ?

(iii) দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও ষ্টীলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 ও 5 : 21 ; এই দুই প্রকার স্টেনলেস ষ্টীল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও ষ্টীলের অনুপাত 7 : 32 হবে  ?

(iv) গ্রামের একটি রাস্তার 37\frac{3}{7} অংশ মেরামত করতে 30 জন লোকের 15 দিন সময় লাগে । যদি আরও 10 জন লোক অতিরিক্ত নিয়োগ করা হয় , তবে রাস্তাটির বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে তা নির্ণয় করো ।

(v) কোনো পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4 ; ওই পাত্র থেকে কী পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জলের অনুপাত হবে 2 : 2 ।

WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট গণিত প্রশ্ন পিডিএফ

6. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 4×2 = 8

(i) প্রমাণ করো যে , সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ ।

(ii) প্রমাণ করো , দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণের পরিমাণ সমান হয়  , তাহলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয় ।

(iii) প্রমাণ করো , কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে ।

7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3×1=3

(i) চিত্রে PQ || BC X , Y , Z কোণের মান লেখো ।

(ii) একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 13\frac{1}{3} অংশ ; ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ লেখো ।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-3

বিষয়-গণিত

শ্রেণি- অষ্টম

পূর্ণমান-50 , সময় -1 ঘন্টা 45 মিনিট

1. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×5 = 10

(i)দুটি সংখ্যা a ও b এর গ.সা.গু =h , ল.সা.গু = l এবং h+l=a+b হলে , (a2+b2) এর মান কত ?

(ii) 17 কিলোগ্রাম , 85  কিলোগ্রামের শতকরা কত ?

(iii) উৎপাদকে বিশ্লেষণ করোঃ 6x2 –x-15

(iv) রমা একটি কাজের 112\frac{1}{12} অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে ?

(v) দুটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত লেখো ।

2. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5×2 = 10

(i) কমল্পুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিলো । 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন । যারা রয়ে গেলেন অবশিষ্ট কাহাবে তাদের আর কতদিন চলবে ?

(ii) দুপ্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও ষ্টীলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 ও 5 : 21 ; এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7 : 32 ।

(iii) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 15% হ্রাস করা হল । আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো ?

3. উৎপাদকে বিশ্লেষণ করো : (যেকোনো দুটি ) 3 ×2 = 6

(i) (x-1)(x+3)(x-2)(x-6)+96

(ii) x2y2 +23xy-420

(iii) 99a2-202ab +99b2

4. গ.সা.গু নির্ণয় করোঃ 3

 ab4-8ab, a2b4+8a2b, ab4-4ab2

5. ল.সা.গু নির্ণয় করোঃ 3

x2+xy, xz+yz, x2+2xy+y2

অথবা

4x2y2 , 12xy2 , 16 xyz2

6. সরলতম মান নির্ণয় করোঃ (যেকোনো একটি ) 4 ×1 = 4

(i) b25b3b4a×9b216a2b225÷3b2+4abab+5a\frac{b^2 – 5b}{3b – 4a} \times \frac{9b^2 – 16a^2}{b^2 – 25} \div \frac{3b^2 + 4ab}{ab + 5a}

(ii) 1x23x+2+1x25x+6+1x24x+3\frac{1}{x^2 – 3x + 2} + \frac{1}{x^2 – 5x + 6} + \frac{1}{x^2 – 4x + 3}

WBBSE Class 8 Second Unit Test Math Question Paper PDF || অষ্টম শ্রেণি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্ন || ক্লাস 8 দ্বিতীয় ইউনিট টেস্ট গণিত প্রশ্ন পিডিএফ

8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 5×2=10

(i) প্রমাণ করো , ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান ।

(ii) প্রমাণ করো যে , একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180  

(iii) প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে । তাদের বিপরীত কোণগুলির পরিমাপ ও সমান হবে ।

9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4 ×1 = 4

(i) ABC এর কোণ ACB এর বহিঃসমদ্বিখন্ডক A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে , ∠ ADC = 90 – ½ ∠ACB

(ii) প্রমাণ করো যে , সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান ।

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!