
WBBSE Class 8 Second Unit Test History Question Papers PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ইতিহাস প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VIII এর ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 8 Second Unit Test History Question Papers PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- অষ্টম
বিষয়- ইতিহাস (সেট-১)
পূর্ণমান- ৪০ , সময় – ১ ঘন্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ ১ ×১০ = ১০
(i) বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) কর্ণওয়ালিশ
(গ) ক্লাইভ
(ঘ) মিন্টো
(ii) প্রথম পাঠের কারখানা চালু হয়-
(ক) কলকাতায়
(খ) চেন্নাইতে
(গ) দিল্লিতে
(ঘ) রিষড়ায়
(iii) কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় –
(ক) ১৮০২ খ্রিষ্টাব্দে
(খ) ১৮০৩ খৃষ্টাব্দে
(গ) ১৮০৪ খৃষ্টাব্দে
(ঘ) ১৮০৫ খৃষ্টাব্দে
(iv) আর্য সমাজ প্রতিষ্ঠা করেন –
(ক) মহাদেভ গোবিন্দ রানাডে
(খ) রাজা রামমোহন রায়
(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী
(ঘ) স্বামী শদ্ধানন্দ
(v) সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন –
(ক) বীরেশলিঙ্গম পান্ডুলু
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) জন শোর
(ঘ) জ্যোতিরাও ফুলে
(vi)জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন –
(ক) শিশির কুমার ঘোষ
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যপাধ্যায়
(গ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) আনন্দমোহন বসু
(vii) ঢাকা অনুশীলন সমিতি গড়ে উঠেছিল –
(ক) ক্ষুদিরাম বসুর নেতৃত্বে
(খ) মাস্টার দা সূরর সেনের নেতৃত্বে
(গ) পুলিন বিহারি দাসের নেতৃত্বে
(ঘ) বিনয় বসুর নেতৃত্বে
(ix) জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল –
(ক) ১৯০৫ খৃষ্টাব্দে
(খ) ১৯০৬ খৃষ্টাব্দে
(গ) ১৯০৭ খৃষ্টাব্দে
(ঘ) ১৯০৮ খৃষ্টাব্দে
(x) বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল –
(ক) হিন্দু প্যাট্রিয়ট
(খ) সোম প্রকাশ
(গ) যুগান্তর
(ঘ) বঙ্গদর্শন পত্রিকা
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১ ×৬ = ৬
(i) ‘মহল’ কঠাটির অর্থ কি ?
(ii) কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয় ?
(iii) তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?
(iv) কত খৃষ্টাব্দে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল ?
(v) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
(vi) কলাকাতার আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ?
3. স্তম্ভ মিলিয়ে দেখোঃ ১ ×৪ = ৪
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (১) জমিদার সভা | (ক) শিশির কুমার ঘোষ |
| (২) জাতীয় মেলা | (খ) প্রথম জাতীয়তাবাদী সংগঠন |
| (৩) ইন্ডিয়ান লিগ | (গ) প্রথম রাজনৈতিক সংগঠন |
| (৪) বঙ্গভাষা প্রকাশিকা সভা | (ঘ) নব গোপাল মিত্র |
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো চারটি ) ২ × ৪ = ৮
(i) সূর্যাস্ত আইন কাকে বলে ?
(ii)অবশিল্পায়ন বলতে কী বোঝ ?
(iii) কে কত খ্রিষ্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ?
(iv) কে কত খৃষ্টাব্দে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন ?
(v) কোথায় কার নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয় ?
(vi) কে কবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন ?
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো চারটি ) ৩ ×৪ = ১২
(i) অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বোঝ ?
(ii) ব্রিটিশ কোম্পানী উনিশ শতকে ভারতে প্রধানত কয় ধরনের রাজস্ব বন্দোবস্ত চালু করেছিল এবং সেগুলি কোনটি কাদের সঙ্গে হয়েছিল লেখো ।
(iii) বীরেশলিঙ্গম প্নতুলু কেন স্মরণীয় ?
(iv) সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো ।
(v) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ‘হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব ‘ বলতে কি বোঝ ?
(vi) কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে কাদের নেতৃত্বে চরমপন্থার বিকাশ হয় ?
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- অষ্টম
বিষয়- ইতিহাস (সেট-২)
পূর্ণমান- ২৫ , সময় – ৫০ মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১ ×৫ = ৫
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন –
ওয়ারেন হেস্টিংস / লর্ড বেন্টিং / লর্ড ডালহৌসি / লর্ড কর্ণওয়ালিশ
(খ) ভারতে সুতির কাপড় তৈরির কারখানা গড়ে ওঠে – বাংলায় / রিষড়ায় / বোম্বাইয়ে / শ্রীরামপুরে
(গ) বিধবা বিবাহ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন – বিদ্যাসাগর / রাজা রাধাকান্ত দেব / লর্ড বেন্টিংক / রাজা রামমোহন রায়
(ঘ) নীল বিদ্রোহের একজন নেতা হলেন –
(ক) দিগম্বর বিশ্বাস / সিধু / বিরসা মুন্ডা / মির নিসার আলি
(ঙ) জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় – ১৯০৫ খৃষ্টাব্দে / ১৯০৬ খৃষ্টাব্দে / ১৯০৮ খৃষ্টাব্দে / ১৯১১ খৃষ্টাব্দে
২. দু এক কোথায় উত্তর দাওঃ (যেকোনো ৫ টি ) ১ ×৫ = ৫
(ক) দেশের সম্পদ বিদেশে চলে যাওয়াকে কী বলে ?
(খ) কার আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয় ?
(গ) আর্যসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
(ঘ) শিকাগো ধর্ম সম্মেলন আয়োজিত হয়েছিল কত খৃষ্টাব্দে ?
(ঙ) জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোন শহরে বসেছিল ?
(চ) কত খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ?
(ছ) শেষ মুঘল সম্রাঠ কে ছিলেন ?
৩. দু-তিনটি বাক্যে যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাওঃ ২ ×২ = ৪
(ক) অবনশিল্পায়ন কাকে বলে ?
(খ) নব্যবঙ্গ আন্দোলনের ব্যার্থতার কারণ কী ?
(গ) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে , কবে প্রতিষ্ঠা করেন ?
(ঘ) কংগ্রেসের নরম্পন্থী ও চরমপন্থিদের মূল পার্থক্য কী ছিল ?
WBBSE Class 8 Second Unit Test History Question Papers PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ইতিহাস প্রশ্ন
৪. চার পাঁচটি বাক্যে যে কোনো ২ টি প্রশ্নের উত্তর দাওঃ ৩×২=৬
(ক) চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা কীভাবে খতিগ্রস্থ হয়েছিল ?
অথবা
ভারতে রেলপথ স্থাপনে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কী উদ্দেশ্য ছিল ?
(খ) সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল ?
(গ) ১৯০৭ খৃষ্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব করো ।
৫. আট দশটি বাক্যে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×১= ৫
(ক) সমাজ ও শিক্ষা সংস্কারের বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো ।
(খ) তুমি কী মনে করো ১৮৫৭ সালের বিদ্রোহ কেবল সিপাহি বিদ্রোহ ছিল ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
(গ) বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- অষ্টম
বিষয়- ইতিহাস (সেট-৩)
পূর্ণমান- ৫০ , সময় – ১ ঘন্টা ৩০ মিনিট
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১ × ১০ = ১০
(i) দাদন বলতে কী বোঝ ?
(ক)অগ্রিম অর্থ
(খ) আবহাওয়া
(গ) বেগার শ্রম
(ii) চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন –
(ক) হেস্টিংস
(খ) কর্ণওয়ালিশ
(গ) ডালহৌসি
(iii) সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন –
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড লিটন
(গ) উইলিয়ম বেন্টিং
(iv) আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) কেশবচন্দ্র সেন
(খ) দয়ানন্দ সরস্বতী
(গ) আত্মারাম পান্ডুরং
(v) জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল –
(ক) বোম্বাইতে
(খ) গোয়ায়
(গ) মাদ্রাজে
(vi) মহারাষ্ট্রে শিবাজি উৎসব প্রচলিত হয় –
(ক) দাদাভাই নৌরজি
(খ) বাল গঙ্গাধর তিলক
(গ) লালা লাজপত রাই –এর নেতৃত্বে
(vii) ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় –
(ক) চেন্নাইয়ে
(খ) কলকাতায়
(গ) পুনায়
(viii) আনন্দমঠের রচয়িতা –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
(ix) এনফিল্ড হল এক ধরনের –
(ক) বন্দুক
(খ) রাইফেল
(গ) পিস্তল
(x) বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন –
(ক) বাঘা যতীন
(খ) ক্ষুদিরাম বসু
(গ) সূর্য সেন
২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখোঃ ১×৫ = ৫
| ক- স্তম্ভ | খ- স্তম্ভ |
| (i) সাঁওতাল বিদ্রোহ | (ক) নীলদর্পণ |
| (ii) রেলপথ নির্মাণ প্রকল্প শুরু | (খ) ১৮৫৫ খৃষ্টাব্দে |
| (iii) সুরাট অধিবেশন | (গ) ১৮৫৩ খৃষ্টাব্দে |
| (iv) রাজা রামমোহন রায় | (ঘ) সতীদাহ বিরোধী আন্দোলন |
| (v) দীনবন্ধু মিত্র | (ঙ) ১৯০৭ খ্রিস্টাব্দ |
৩. বেমানান শব্দটি খুঁজে বের করোঃ ১×৩ = ৩
(ক) রাম মোহন রায় , দেবেন্দ্রনাথ ঠাকুর , কেশবচন্দ্র সেন , দয়ানন্দ সরস্বতী
(খ) বাহাদুর শাহ জাফর , নানা সাহেব , তিতুমির , মঙ্গ পান্ডে ।
(গ) হিন্দু মেলা , ভারত সভা , জাতীয় কংগ্রেস , ইন্ডীয়ান লিগ
WBBSE Class 8 Second Unit Test History Question Papers PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ক্লাস 8 ইতিহাস প্রশ্ন
৪. নীচের বিবৃতিটি ঠিক না ভুল নির্ণয় করোঃ ১×২= ২
(ক) ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন ।
(খ) ভাইসরয় কথার অর্থ রাজপ্রতিনিধি ।
৫. একটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো পাঁচটি ) ১×৫ = ৫
(ক) রায়ত কথার অর্থ কি ?
(খ) দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল ?
(গ) আলিগড় আন্দোলনের জনক কে ?
(ঘ) ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন ?
(ঙ) ভাইসরয় কথার অর্থ রাজপ্রতিনিধি ।
(চ) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(ছ) রাখিবন্ধন কবে পালিত হয়েছিল ?
(জ) ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে ?
৬. সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোনো ছটি ) ২×৬ = ১২
(ক) সূর্যাস্ত আইন কী ?
(খ) সম্পদের বহির্গমন বলতে কী বোঝ ?
(গ) সতীদাহ প্রথা কী ?
(ঘ) নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয় ?
(ঙ) তিন আইন বলতে কী বোঝ ?
(চ) সভাসমিতির যুগ বলতে কী বোঝায় ?
(ছ) লাল-বাল –পাল কাদের বলা হয় ?
(জ) বাগিচা শিল্প কী ?
(ঝ) দিকু কাদের বলা হয় ?
৭. নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১×৩= ৩
(ক) বিধবাবিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও ।
(খ) নরমপন্থী ও চরমপন্থী দলের বিরোধ কেন হয়েছিল ?
৮. নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২×৫ = ১০
(ক) চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কী ছিল ?
(খ) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো ।
(গ) বঙ্গভঙ্গের কারণ লেখো ।
তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।