![ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্নপত্র [2026]
WBBSE Class 5 3rd Unit Test Math Question Paper PDF](https://anushilan.com/wp-content/uploads/2026/09/ক্লাস-5-তৃতীয়-পর্যায়ক্রমিক-মূল্যায়ন-অঙ্ক-প্রশ্ন-উত্তর.png)
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্নপত্র [2026] || WBBSE Class 5 3rd Unit Test Math Question Paper PDF – Anushilan.Com -এর তরফ থেকে পঞ্চম শ্রেণী বা ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র । Class 5 এর 3rd Unit Test পরীক্ষার অঙ্কের সাজেশন প্রশ্নপত্র গুলো তোমরা ডাউনলোড করে নিয়ে ভাল করে প্র্যাকটিস শুরু করে দাও এবং প্রশ্নগুলো তোমাদের পছন্দ হলে বন্ধুদের সাথেও শেয়ার করে দাও ।
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্নপত্র [2026] || WBBSE Class 5 3rd Unit Test Math Question Paper
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 5 অঙ্ক সাজেশন প্রশ্নপত্র সেট-১
পূর্ণমান-৫০ সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১। যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দাওঃ ১ × ১০=১০
(ক) = ?
(খ) = ?
(গ) মিশ্র ভগ্নাংশে পরিণত করো – ৩
(ঘ) বর্গক্ষেত্রের বাহু = পরিসীমা ÷ ___________
(ঙ) আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা = ?
(চ ) ঠিক না ভুল লেখো – ১৫ ÷ ৬ = ৬ ÷ ১৫
(ছ ) ০.৫ ____________ ০.০৫ (> বা < বসাও )
(জ) ১৫.২৫ + ১৪.৪৬ = ?
(ঝ) ১৭.৩৩ – ১৩.৩৭ = ?
(ঞ ) = ?
(ট ) ৮২ ÷ ১০ = ?
(ঠ ) একটি গোলকের উদাহরণ দাও ।
(ড ) ঘনবস্তুর মাত্রা এক / দুই / তিন
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্নপত্র [2026] || WBBSE Class 5 3rd Unit Test Math Question Paper PDF
২। যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাওঃ ২ × ১০ = ২০
(ক) ঘনবস্তু কাকে বলে ?
(খ) ৫ কিগ্রা আলুর দাম ১০০ টাকা । ৯ কিগ্রা আলুর দাম কত ?
(গ) ১০০০ মিটার রাস্তার ভাড়া ৮ টাকা । ১০ টাকা ভাড়ায় কত পথ যাওয়া যাবে ?
(ঘ) ১- –
(ঙ ) + –
(চ) ২ + ৪
(ছ) ১০ – ৫
(জ ) একটি বর্গক্ষেত্রের বাহু ২১ মিটার । উহার ক্ষেত্রফল কত ?
(ঝ ) একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার । উহার বাহুর দৈর্ঘ্য কত ?
(ঞ ) ৬ × ৪ ÷ ২ ÷ ২ × ৩
(ট ) ৭২৫ টাকা = কত টাকা , কত পয়সা ?
(ঠ ) ০.৩ , ০.০০০৩ , ০.০০৩ -ছোট থেকে বড়ো সাজাও ।
(৩) যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×৪ = ২০
(ক) কুঁজোতে ১.৩৭৫ লিটার জল আছে । তিনটি ২ লিটারের জল ভর্তি বোতলের জল কুঁজোতে ঢালা হল । এখন কুঁজোতে কত লিটার জল আছে ?
(খ) সমান্তরাল সরলরেখা কাকে বলে চিত্র আঁক । ৩+২
(গ) সূক্ষ্মকোণ কাকে বলে ? ছবি এঁকে দেখাও । ৩+২
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্নপত্র [2026] || WBBSE Class 5 3rd Unit Test Math Question Paper PDF
(ঘ) রাম ৮ দিনে ৫৬ টি খেলনা তৈরি করতে পারে । সে ৬ দিনে কটি খেলনা তৈরি করবে ?
(ঙ ) ১২ জন লোক একটি রাস্তা ২১ দিনে সারাই করতে পারে । ঐ রাস্তা ৫ দিনে সারাতে কজন লোক লাগবে ?
(চ) ১৪ টি পাম্প ২০০ দিনে ২৮০০০ লিটার জল তুলতে পারে । ২০ টি পাম্প ১২৫ দিনে কত লিটার জল তুলবে ?
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 5 অঙ্ক সাজেশন প্রশ্নপত্র সেট-২
পূর্ণমান-৫০ সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ১ × ১০ = ১০
(ক) ২১৩২০ দিনে কত মাস কত দিন ?
(খ) ৭৭০ মিনিটে কত ঘন্টা কত মিনিট ?
(গ) ৬.৩ টাকা = _________ টাকা _________ পয়সা ।
(ঘ) ছোটো থেকে বড়ো সাজাওঃ ৬.০০৬ , ৬.৬০৬ , ৬.০৬৬
(ঙ) দশমিক ভগ্নাংশে পরিণত করোঃ ২৫ / ১০০০
(চ) ১৫ × ? + ৪ = ৭৯
(ছ) বিয়োগ করোঃ ২০ – ১৫.৫০
(জ ) অতিভুজ কাকে বলে ?
(ঝ) সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত ?
(ঞ ) স্থূলকোণের মান _________ ডিগ্রির চেয়ে বড়ো , আবার __________ ডিগ্রির চেয়ে ছোটো ।
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক প্রশ্নপত্র [2026] || WBBSE Class 5 3rd Unit Test Math Question Paper PDF
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও(যেকনো দশটি )ঃ ২ ×১০ = ২০
(ক) শম্পা দোকান থেকে ২৫.৫০ টাকার খাতা , ৫.৫০ টাকার পেন , ১২০.৫০ টাকার বই কিনল । শম্পা মোট কত টাকার জিনিস কিনল ?
(খ) স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখোঃ ৩১৮.০০৫
(গ) একটি বৃত্তের বৃহত্তম জ্যা ১২ সেমি. হলে , বৃত্তটির ব্যাসার্ধ কত হবে ?
(ঘ) ২ এই মিশ্র ভগ্নাংশটিকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো ।
(ঙ ) শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও । শঙ্কুর তল সংখ্যা কত ?
(চ ) একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ ৪০ ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত ?
(ছ) কথায় লেখোঃ ৭০৬৪৩৯
(জ ) ঘনকের কটি মাত্রা ?
(ঝ) ৮ টি পেনের দাম ৩২ টাকা হলে , ৫ টি পেনের দাম কত ?
(ঞ ) একটি বাড়ির অংশ রং করা হয়েছে । কত অংশ রং করা বাকি আছে ?
(ট ) বাহু ভেদে ত্রিভুজ _________ প্রকার । _________ , __________ ও ___________ ।
(ঠ ) ৩ সেমি. , ৬ সেমি. ও ৯ সেমি. দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে কি ত্রিভুজ তৈরি করা সম্ভব যুক্তি দাও ।
(ড ) প্রদত্ত কোণগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ ও কোনটি স্থূলকোণ লেখো – ১৮০ , ১৬০ , ৯০ , ৬৫
৩। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ৪ × ৩= ১২
(ক) ৮০ জন লোকের ১৯০ দিনের খাবার মজুদ আছে । ৩০ দিন পর ৮ জন লোক অন্যত্র চলে গেছেন । যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাঁদের আর কতদিন চলবে ?
(খ) ১৫ জন লোক ২০ দিনে ১২০০ টাকা আয় করেন । ৭৫ জন ৫ দিনে কত টাকা আয় করবেন ?
(গ) বাসের গতিবেগ যদি ঘন্টায় ৪০ কিমি হয় , তবে রাম ৩ ঘন্টায় মামার বাড়ি পৌঁছায় । কিন্তু বাসটি ঘন্টায় ৬০ কিমি গতিবেগে যাচ্ছে । রামের মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে ?
(ঘ) সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের প্রথমটির দৈর্ঘ্য ২৮ মিটার এবং পরিসীমা ১০৪ মিটার । দ্বিতিয়টির প্রস্থ ২১ মিটার । প্রত্যেকটির ক্ষেত্রফল কত ? দ্বিতীয় জমির পরিসীমা কত ?
(ঙ ) = ?
৪। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ – ৪ ×২ = ৮
(ক) সংজ্ঞা লেখোঃ (১) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
(২) সূক্ষ্মকোণী ত্রিভুজ
(খ) ত্রিভুজ কাকে বলে ? একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু , কোণ ও শীর্ষ বিন্দুগুলি চিহ্নিত করো ।
(গ) ৩.৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকো এবং কেন্দ্র , জ্যা ও ব্যাসার্ধ চিহ্নিত করো ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 5 অঙ্ক সাজেশন প্রশ্নপত্র সেট-৩
পূর্ণমান-৫০ সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটির মাথায় (✓ ) চিহ্ন দাও (যেকোনো দশটি ) ১×১০ = ১০
(ক) ৫৬ দিন বলতে (৭ / ৮ / ৯ ) সপ্তাহ বোঝায় ?
(খ) লিপইয়ার হল (২০২২ /২০২৩ / ২০২৪ ) সাল ।
(গ) গড় মান থেকে মানগুলির সমষ্টি বের করতে গেলে (যোগ / গুণ / ভাগ ) করতে হয় ।
(ঘ) ৪ বছর (৪৭ / ৪৮ / ৪৯ ) মাস বোঝায় ।
(ঙ ) লিপিইয়ারে এক দিন বাড়ে (জানুয়ারি / ফেব্রুয়ারি / মার্চ ) মাসে ।
(চ ) ঘন্টার কাঁটা এক দিনে ( ২ / ৩ / ৪ ) বার পূর্ণ আবর্তন করে ।
(ছ) ‘BODMAS’ কথাটিতে ‘M’ এর অর্থ হল –
বন্ধনী / যোগ / বিয়োগ / গুণ ।
(জ ) আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যোগ করে পাই –
( অর্ধ -পরিসীমা / পরিসীমা / ক্ষেত্রফল / পরিধি )
(ঝ) ২/১০০ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পাই –
(০.২০/ ০.০২ / ০.০০২ / ০.২ )
(ঞ ) অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক ?
লব > হর / হর > লব / লব = হর /কোনোটিই নয়
(ট) ১৬ এর বর্গমূলের বর্গমূল হবে – ১৬ / ৩২ / ৮ / ২
(ঠ) একটি চতুস্থলকের তল সংখ্যা – (৩টি / ৪ টি / ৫ টি / ৬ টি )
(ড ) একটি বৃত্তের বৃহত্তম জ্যা হল – (ব্যাস / ব্যাসার্ধ / পরিধি / বৃত্তচাপ )
(ঢ ) ঘনবস্তুর মাত্রা (একটি / দুটি / তিনটি / শূন্য )
২। যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাওঃ ১ × ১০ = ১০
(ক) দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু কত ?
(খ) লোকসংখ্যা বৃদ্ধি পেলে দিনসংখ্যা কমবে । – সম্পর্কটি কী ধরনের সম্পর্ক ?
(গ) সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে ?
(ঘ) একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় ?
(ঙ ) ঘড়িতে ৯ টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিট্র কাঁটার মধ্যে কোণের মান কত ?
(চ) প্রদত্ত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করো –
(ছ) ফাঁকা ঘরে > বা < চিহ্ন বসাওঃ ১৩২৫.০২ ____ ১৩২৫.০০২
(জ) টোপরের আকৃতি পিরামিডের মতো । (সত্য / মিথ্যা )
(ঝ) দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বড় ?
(ঞ ) ৬.০৭ টাকা = কত পয়সা ?
৩। যেকোনো ৭ টি প্রশ্নের উত্তর দাওঃ ৯ × ২ = ১৮
(ক) সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ?
(খ) যোগ করোঃ ৫৬৭.৪৮+ ৬৩৯.৯২
(গ) স্থূলকোণ কাকে বলে ? ছবি এঁকে দেখাও ।
(ঘ) ৩৬৬ মাসে কত বছর কত মাস ?
(ঙ ) সমরেখ বিন্দু কাকে বলে ?
(চ) ৫ কিগ্রা আলুর দাম ৭০ টাকা হলে ৭ কিগ্রা আলুর দাম কত ?
(ছ) স্থানীয় মানে বিস্তার করোঃ – ৩১৮.০০৫
(জ) দুটি সংখ্যার গুণফল ১০৩৫ ; একটি সংখ্যা ২৩ হলে অপর সংখ্যাটি কত ?
(ঝ) স্কেলের সাহায্যে ৭.৬ সেমি. দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো ।
(ঞ ) ৪০ ও ৯০ এর লসাগু নির্ণয় করো ।
(ট) ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাওঃ – = = = ।
৪। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ৩×৪ = ১২
(ক) ১৪ টি পাম্প মেশিন ২০০ দিনে ২৮০০০ লিটার জল তুলতে পারে । ২০ টি পাম্প মেশিন ১২৫ দিনে কত লিটার জল তুলবে ?
(খ) তুমি ১০০ টাকা নিয়ে মেলায় গেলে । সেখানে ২০.৫০ টাকার জিলেপি , ১০ টাকার ঘুগনি কিনলে ও ২৫ টাকা দিয়ে নাগর দোলায় চাপলে , তোমার কাছে কত টাকা থাকবে ?
(গ) ৪ জন লোক প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করে ১৪ দিনে একটি কাজ করতে পারেন । ৭ জন লোক প্রতিদিন ৩ ঘন্টা করে কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন ?
(ঘ) একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১৫ মিটার । যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ানো হয় তবে পার্কটির পরিসীমা আগের থেকে কত বৃদ্ধি পাবে ?
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।