![ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026]
Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF](https://anushilan.com/wp-content/uploads/2026/09/Class-5-3rd-Unit-Test-Science-Quetion-Paper-PDF.png)
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার আমাদের পরিবেশ -এর সাজেশন প্রশ্নপত্র । তোমরা ছাত্রছাত্রীরা এই প্রশ্নপত্রগুলির PDF ডাউনলোড নিতে পারবে প্রশ্নপত্রের নীচে প্রদত্ত বাটনগুলিতে ক্লিক করে ।
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণী
বিষয়- আমাদের পরিবেশ (সেট-১)
পূর্ণমাণ- ৫০ সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১ ×৬=৬
১.১ কালোচিতা দেখা যায় –
(ক) তরাই অঞ্চলের বনভূমিতে
(খ) পাহাড়ি অঞ্চলের বনভূমিতে
(গ) মালভূমির বনভূমিতে
(ঘ) সুন্দরবন অঞ্চলে
১.২ জ্বালানি ছাড়া পেট্রোলিয়াম থেকে পাওয়া উপজাত হল –
(ক) ভেসলিন
(খ) মোম
(গ) ডিটারজেন্ট
(ঘ) সবকটি
১.৩ ভূমিকম্পের দেশ বলা হয় –
(ক) ভারতকে
(খ) জাপানকে
(গ) চিনকে
(ঘ) নেপালকে
১.৪ ‘পথের পাঁচালি’ বইটির লেখক কে ?
(ক) সত্যজিৎ রায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.৫ চন্দ্রগ্রহণ হয় –
(ক) পূর্ণিমা তিথিতে
(খ) অমাবস্যা তিথিতে
(গ) অষ্টমী তিথিতে
(ঘ) একাদশী তিথিতে
১.৬ শিশুদের অধিকার রক্ষা আন্দোলনের কর্মী হওয়ার জন্য রেখা , আফসানা ও সুনীতাকে রাষ্ট্রপতি ভবনে ডাকা হয় –
(ক) ২০১১ সালে
(খ) ২০১০ সালে
(গ) ২০০৯ সালে
(ঘ) ২০০৮ সালে
২. শূন্যস্থান পূরণ করোঃ ১ ×৬=৬
২.১ আমরা যে ওষুধ ব্যবহার করি তার _________ শতাংশ আসে বর্ষাবনের ভেষজ উদ্ভিদ থেকে ।
২.২ উদ্ভিদ ও প্রাণীদের আধ -পচা বর্জ্য ব্যবহার করে __________ শক্তি পাওয়া যায় ।
২.৩ আমাদের রাজ্যে ট্রেন চল্লা শুরু হয় ________ সালে ।
২.৪ তালপাতায় লেখা বইগুলিকে ________ বলে ।
২.৫ মুখ্য জোয়ারের কারণ _________ ।
২.৬ জেলির শিশিতে ভারত্ত সরকারের _________ চাপ দেওয়া থাকে ।
৩. নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখোঃ ১ ×৬ = ৬
৩.১ ফুল হয় কিন্তু ফল হয় না এমন একটি উদ্ভিদের নাম পাইন ।
৩.২ ভুটান জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে রায়ডাক নদীর ওপর ।
৩.৩ জোয়ারভাটা শক্তি হল একটি অপ্রচলিত শক্তির উৎস ।
৩.৪ সুনামি হল ঘূর্ণিঝড় এবং আয়েলা হল সামুদ্রিক জলোচ্ছ্বাস ।
৩.৫ চন্দ্রকেতুগড় উত্তর ২৪ পরগণা জেলায় অবস্থিত ।
৩.৬ ১৫ জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস ।
৪. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখোঃ ১×৫ = ৫
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| ৪.১ ধুমকেতু | (ক) নরম কান্ডের গাছ |
| ৪.২ শিশুদের অধিকার | (খ) পার্বত্য অঞ্চলের নদী |
| ৪.৩ গুল | (গ) অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ |
| ৪.৪ কচু ওল | (ঘ) শূম্যেকার -লেভি |
| ৪.৫ হড়পা বান | (ঙ ) কয়লা |
৫. নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ ১×৫=৫
৫.১ সুন্দরবনের নদীর জলে কী কী প্রাণীর ভয় আছে ?
৫.২ কোন ধরনের কয়লা পোড়ালে ছাই খুব কম হয় ?
৫.৩ ট্রেন চালানোর সময় ড্রাইভারেরা কী কী কাজ করেন ?
৫.৪ চন্দ্রমাস কাকে বলে ?
৫.৫ দোকানদার যদি ওজনে কম জিনিস দেয় তাহলে কোথায় নালিশ করবে ?
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
৬. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২×৫ = ১০
৬.১ চল্লিশ হাজার থেকে বাঘের সংখ্যা দু-হাজারেরও কম হল কী করে ? কারণগুলি লেখো ।
৬.২ আমাদের রাজ্যে কোন কোন জেলায় কয়লা খনি দেখা যায় ?
৬.৩ বড়ো রাস্তার ধারের গাছগুলি শীতকালের তুলনায় বর্ষাকালে লকলকিয়ে বাড়ে কেনো ?
৬.৪ ভূমিকম্প এলাকায় মানুষ কাঠের বাড়ি বানায় কেন ?
৬.৫ পরিবেশ দূষণ হলেও সূর্যগ্রহণ বা চন্দ্রগহণের দিন বদলায় না কেনো ?
৭. নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও (যেকোনো চারটি ) ৩×৪=১২
৭.১ বনের কী কী অন্য জায়গায় চলে যায় লেখো ।
৭.২ খনি অঞ্চলে ধস নামে কেন ? এই ধসের সমস্যা মোকাবিলা করার জন্য কী কী ব্যবস্থা অবলম্বন করা হয় লেখো ।
৭.৩ রাস্তায় গাড়ি চালানোর সময় কী কী নিয়ম মেনে চলা উচিত ?
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
৭.৪ একটি খন্ডগ্রাস সূর্যগ্রহণের চিহ্নিত চিত্র অঙ্কন করো ।
৭.৫ চন্দ্রগহণ কোন্ তিথিতে হয় ? একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের চিহ্নিত চিত্র অঙ্কন করো ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণী
বিষয়- আমাদের পরিবেশ (সেট-২)
পূর্ণমাণ- ৫০ সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ (যেকোনো দশটি ) ১×১০ = ১০
১.১ হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ছড়ানো হাড় হল –
(ক) ফিমার
(খ) আলনা
(গ) টিবিয়া ও ফিবিউলা
(ঘ) টারসাল
১.২ পাথর ফাটিয়ে দিতে পারে –
(ক) ডাল
(খ) পাতা
(গ) প্রশাখা
(ঘ) শিকড়
১.৩ হলদি নদী হল –
(ক) কোপাই+ গঙ্গা
(খ) তিস্তা + জলঢাকা
(গ) ময়ূরাক্ষী +অজয়
(ঘ) কেলেঘাই + কংসাবতী
১.৪ ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হয় –
(ক) ১৫ ই আগস্ট
(খ) ২৬ জানুয়ারি
(গ) ২৩ জানুয়ারি
(ঘ) সবগুলি
১.৫. ডিভিসি –এর অবস্থান যে নদীর ওপর –
(ক) দ্বারভাঙা
(খ) দ্বারকেশ্বর
(গ) দামোদর
(ঘ) দময়ন্তী
১.৬ রডোডেনড্রন হল –
(ক) পাহাড়ি গাছ
(খ) সমতলের গাছ
(গ) সমুদ্রের গাছ
(ঘ) সবগুলিই
১.৭ একটি অপ্রচলিত শক্তির উৎস হল –
(ক) তাপবিদ্যুৎ
(খ) জলবিদ্যুৎ
(গ) সৌরবিদ্যুৎ
(ঘ) কোনোটিই নয়
১.৮ সিগন্যাল যে রং হলে গাড়ি থামে –
(ক) নীল
(খ) লাল
(গ) হলুদ
(ঘ) সবুজ
১.৯ সুনামি হল –
(ক) নদীর ঢেউ
(খ) হ্রদের ঢেউ
(গ) পুকুরের ঢেউ
(ঘ) সামুদ্রিক ঢেউ
১.১০ আমাদের কাছে অতিবেগুনী রশ্মির উৎস হল –
(ক) সূর্য
(খ) চাঁদ
(গ) বুধ
(ঘ) বৃহস্পতি
১.১১ প্রতিভা দেবী সিং পাতিল ছিলেন–
(ক) বাংলার অর্থমন্ত্রী
(খ) ভারতের প্রধানমন্ত্রী
(গ) ভারতের বিদেশমন্ত্রী
(ঘ) ভারতের রাষ্ট্রপতি
২। পূর্ণবাক্যে উত্তর দাও (যেকোনো দশটি )ঃ ১×১০ = ১০
২.১ B.D.O -এর পুরো কথা কী ?
২.২ জোয়ার কী ?
২.৩ পুথি বলতে কী বোঝ ?
২.৪ পানসি কী ?
২.৫ অ্যালার্ম বলতে কী বোঝ ?
২.৬ কোন বন্যপ্রাণী যুদ্ধের কাজে ব্যবহৃত হয় ?
২.৭ হারভেস্টিং কোন কাজের সঙ্গে যুক্ত ?
২.৮ মনীষী কাদের বলে ?
২.৯ রাজ্য বনদফতরের কাজ কী ?
২.১০ হামানদিস্তা কোথায় ব্যবহৃত হয় ?
২.১১ স্টেথোস্কোপ কী ?
২.১২ অস্থিসন্ধিতে যে তরল পদার্থ থাকে তাকে কী বলে ?
৩. শূন্যস্থান পূরণ করো (যেকোনো চারটি ) ১×৪=৪
৩.১ যে পশুদের মানুষ থাকার জায়গা দেয় , তারা হল _________ ।
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
৩.২ শ্বাসমূলের _______ সাহায্যে নেয় ম্যানগ্রোভ গাছ ।
৩.৩ উত্তর দিনাজপুরের উত্তর অংশের নাম ________ ।
৩.৪ __________ মাসে ভারতে অরণ্য সপ্তাহ পালিত হয় ।
৩.৫ আগে কীটনাশক হিসাবে __________ ব্যবহৃত হতো ।
৪। ঠিক উত্তরের পাশে (✓ ) ও ভুল উত্তরের পাশে (✖ ) চিহ্ন দাও (যেকোনো চারটি) ১ × ৪= ৪
৪.১ আম কাঠ বেঁকে যায় ।
৪.২ ডায়ানামো চালালে বিদ্যুৎ উৎপন্ন হয় ।
৪.৩ হেলমেটে ‘FSI’ চাপ থাকা উচিত ।
৪.৪ টেলিস্কোপ আবিস্কার করেন স্যার আইজ্যাক নিউটন ।
৪.৫ ১৫ ই জুন বিশ্ব বয়স্ক অবমাণনা প্রতিরোধ দিবস ।
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দশটি ) ২ × ১০ = ২০
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
৫.১ ত্বককে শরীরের বর্ম বলে কেন ?
৫.২ উদ্ভিদের মূলের দুটি কাজ লেখো ।
৫.৩ সুন্দরবন বাদ দিয়ে গাঙ্গেয় বদ্বীপের বাঁক অংশকে ‘সুজলা সুফলা শস্যশ্যামলা’ বলা হয় কেন ?
৫.৪ সচিন তেন্ডুলকার ও লতা মঙ্গেসকার কী জন্য বিখ্যাত ?
৫.৫ লালমাটি অঞ্চলে কী কী চাষ হয় ?
৫.৬ বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন কেন ?
৫.৭ তাপ বিদ্যুৎ কীভাবে তৈরি হয় ?
৫.৮ সাইকেল চালানোর দুটি সুবিধা লেখো ।
৫.৯ হড়পা বান কাকে বলে ?
৫.১০ চন্দ্রগ্রহণ বলতে কী বোঝ ?
৬. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাওঃ ১/২ × ৪= ২
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| ৬.১ আমিষ খাবার | (ক) গ্রীণ মার্ক |
| ৬.২ সোনার গহণা | (খ) Red Mark |
| ৬.৩ ফলের রস | (গ) বি আই এস হলমার্ক |
| ৬.৪ নিরামিষ | (ঘ) FPO মার্ক |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণী
বিষয়- আমাদের পরিবেশ (সেট-৩)
পূর্ণমাণ- ৫০ সময়- ১ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি বেছে লেখো । ১×৬ = ৬
(ক) কলকাতায় প্রথম রিকশা চালু হয় – (১৮০০ / ১৮১৪ / ১৯০০ / ১৯১৪ ) সালে ।
(খ) পেয়ারার জন্য বিখ্যাত অঞ্চল (যাদবপুর / নরেন্দ্রপুর / সোনারপুর / বারুইপুর )
(গ) আয়লা হয়েছিল – (২০০৭ / ২০০৮ / ২০০৯ / ২০১৯ ) সালে ।
(ঘ) টিলার কথার অর্থ হল – (জমিচষা / ধানরোয়া / ধানঝাড়া )
(ঙ ) যে বিষয়টি পথসুরক্ষা বিরোধী – (গাড়ির সিটবেল্ট ব্যবহার / জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার / মোবাইল ফোন কানে রাস্তা পারাপার / হেলমেট পড়ে মোটরবাইক চালানো )
(চ) সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় – (৮ /৯ / ১০ /১১ ) মিনিটে ।
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
২। শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্যে উত্তর লেখো (যেকোনো আটটি ) । ১×৮= ৮
(ক) মালদায় ________ পালনের জন্য ________চাষ করা হয় ।
(খ) আমরা সবসময় চাই _______ ও ________ পরিবেশ ।
(গ) সূর্যগ্রহণে _______ আড়াল করে ________ কে ।
(ঘ) ১ অক্টোবর পালিত হয় বিশ্ব __________ দিবস হিসাবে ।
(ঙ ) পরিবেশবান্ধব একটি পরিবহণ হল ________ ।
(চ) একটি জীবাশ্ম জ্বালানি হল _________ ।
(ছ) ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হল ________ ।
(জ) মানব দেহের সবচেয়ে ছোটো হাড়ের নাম _________ ।
(ঝ ) _________ দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় ।
(ঞ ) ___________ বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দন্ডনীয় অপরাধ ।
৩। পূর্ণবাক্যে উত্তর লেখো (যেকোনো দশটি )ঃ ১×১০ = ১০
(ক) পাহাড়ের ঢালে চাষের পদ্ধতিকে কি বলে ?
(খ) ধানক্ষেতের জলে এখন বিভিন্ন ধরনের মাছ কমে যাওয়ার একটি কারণ লেখো ।
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
(গ) পরিবেশ কম দূষণকারী একটি দ্রুতগামী স্থলজানের নাম লেখো ।
(ঘ) জলের পরিবেশে সবধরনের মাছকে বাঁচানোর প্রধান কারণটি হল জলের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষা করা ।
(ঙ ) আমাদের রাজ্যে কবে থেকে প্রথম ট্রেন চালু হয় ।
(চ ) চিকিৎসা ছাড়াই স্বাস্থ্য ভালো রাখার একটি স্বাভাবিক উপায় লেখো ।
(ছ) কোন গ্রহণে চাঁদের খানিকটা অংশ ঢাকা থাকে ?
(জ) পৃথিবীর গৌণজোয়ারের প্রধান কারণটি কী ?
(ঝ) শিশুদের একটি মৌলিক অধিকারের উল্লেখ করো ।
(ঞ ) অ্যাসিড বৃষ্টির দুটি উপাদানের নাম লেখো ।
(ট) পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কী ?
(ঠ) পশ্চিমবঙ্গের দুটি কয়লাখনির নাম লেখো ।
৪। সংক্ষিপ্ত উত্তর লেখো (যেকোনো সাতটি ) ২×৭=১৪
(ক) গাড়ির ধোঁয়া – ধুলো গাছের কীভাবে ক্ষতি করে ?
(খ) বন্যপ্রাণী সুরক্ষা কী ?
(গ) ভারতে সবুজ বিপ্লব বলতে কী বোঝো ?
(ঘ) ট্রেন তার নির্দিষ্ট লাইন ধরে চলতে পারে কেনো ?
(ঙ ) মানবাধিকার কী ?
(চ) সুনামি কী ?
(ছ) গাছ সূর্যের ওপর নির্ভরশীল কেনো ?
(জ) লিঙ্গবৈষম্য বলতে কী বোঝো ?
(ঝ) সূর্যগ্রহণ কীভাবে হয় ?
(ঞ ) জলের গণগতমান ক্রমাগত কমে যাওয়ার কারণ কী ?
৬. নীচের প্রশ্নগুলির পাঁচ – ছয়টি বাক্যে উত্তর দাও (যেকোনো চারটি) (৩×৪=১২)
৬.১ বন কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ?
৬.২ জীবাশ্ম জ্বালানির -দুটি নাম লেখো ও ১ টি করে কাজ উল্লেখ করো ।
৬.৩ আবহাওয়া কী ? পূর্বাভাস কী ? কী কী মাধ্যমে আমরা পূর্বাভাস জানতে পারি ?
ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্ন [2026] || Class 5 3rd Summative Evaluation Science Question Paper PDF
৬.৪ পানসি নৌকা ও ভুটভুটির মধ্যে দুটি পার্থক্য লেখো ।
৬.৫ টিকা লেখো যেকোনো দুটি । ১.৫ + ১.৫
(i) জেব্রা ক্রসিং
(ii) হেলমেট
(iii) পথের পাঁচালী
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।