[PDF] Class 6 3rd Unit Test Science Question Paper [2026]

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] 

 ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল বিজ্ঞান ও পরিবেশের সাজেশন প্রশ্নপত্র । তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো । তোমরা প্রশ্নপত্রগুলির নীচে প্রদত্ত লিঙ্ক -এ ক্লিক করে PDF গুলি ডাউনলোড করে নিতে পারবে । তাই আর দেরি না করে চটপট ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও । আর এই পেজটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও ।

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- ষষ্ঠ 

বিষয়- পরিবেশ ও বিজ্ঞান (সেট-1)

পূর্ণমান-  70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট 

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ: 1×10 = 10 

(i) সেলাই মেশিন একটি – (সরল যন্ত্র / জটিল যন্ত্র / মিশ্র যন্ত্র )

(ii) একটি নততলের উদাহরণ হল – (ড্রাম / বাস / হেলিয়ে রাখা মই )

(iii) সরাসরি বাচ্চা প্রসব করে -( চন্দ্রবোড়া / কেউটে / গোখরো )

(iv) ছত্রাক প্রিয় খাবার – (চাষী পিঁপড়ের / যাযাবর পিঁপড়ের / লাল পিঁপড়ের)

(v) তিমির সাঁতার কাটার অঙ্গের নাম – (উইংস / ফ্লিপার / টেইল )

(vi) সিহর্স আসলে – ( ঘোড়া / মাছ / পাখি )

(vii) ম্যালেরিয়া রোগ ছড়ায়- (কিউলেক্স / এডিস / অ্যানোফিলিস )

(viii) একটি জলজ স্তন্যপায়ী প্রাণী –  (সিহর্স / তিমি / তেলাপিয়া )

(ix) _______ এর একটি বিখ্যাত গবেষণা আবিষ্কার পাখিদের বোকামি । 

(x) জেন গুডাল _ দের আচরণ নিয়ে গবেষণা করেছেন । 

2. শূন্যস্থান পূরণ কর: (যেকোনো 8 টি ) 1×8 = 8

(i) পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী _________ । 

(ii) বিজ্ঞানীদের পরীক্ষায় দেখা গেছে কাক রা প্রায় ________মতই বুদ্ধিমান ।

(iii) খঞ্জনা কাজল পাখি ______পাখির উদাহরণ ।

(iv) মৌচাক _______ দিয়ে তৈরি ।

(v)  __________ পিঁপড়েরা যুদ্ধে পটু । 

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(vi)  কেঁচো , জোক __________ জাতীয় প্রাণী । 

(vii) যেসব প্রাণীর চুন জাতীয় পদার্থের খোলকের দেহ তাদের বলে ________ । 

(viii)  জলজ রেশম এক জাতীয় ________ ।

(ix) এক ব্যক্তিজীবী উদ্ভিদের উদাহরণ _________ । 

(x) ঢেঁকি শাক __________ জাতীয় উদ্ভিদের উদাহরণ ।

3. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও: (দাগ না কেটে পাশাপাশি লিখতে হবে ) 1 × 8 = 8 

বাম স্তম্ভডান স্তম্ভ 
(i) ইডিশ মশা(a ) আম , জাম , কাঁঠাল
(ii) দ্বিতীয় শ্রেণীর লিভার(b ) পরজীবী প্রাণী 
(iii) আর্থ্রোপডা(c ) বাঘ 
(iv) আম পাতা(d) সুপারি কাটার জাতি
(v) বাংলার কীটপতঙ্গ(e) ডেঙ্গি 
(vi) কৃমি(f ) মাকড়সা , চিংড়ি , কাকড়া 
(vii) গুপ্তবীজী উদ্ভিদ(g) জালিকাকার শিরাবিন্যাস
(viii) প্যান্থেরা টাইগ্রিস(h) গোপালচন্দ্র ভট্টাচার্য

4. পূর্ণ বাক্যে উত্তর দাও: (যেকোনো দশটি )   1×10 = 10 

(i) আলম্ব কাকে বলে ?

(ii) বাঘ অল্প আলোতে ভালো দেখতে পায় কেন ?

(iii) দুটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখ । 

(iv) তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে ?

(v) নেকটার কি ?

(vi) জীব রাজ্যে ভাইরাসের ঠাঁই হয়নি কেন ?

(vii)  কোষ বলতে কী বোঝো? 

(viii) রতনলাল ব্রহ্মচারী কি বিষয় নিয়ে গবেষণা করেছেন ?

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(ix)  উইপোকারা মাটির সুরঙ্গের মধ্যে দিয়ে যাতায়াত করে কেন ? 

(x)  ক্যানাইন কি ?

(xi)  চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র পদার্থের নাম লেখো । 

৫। একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ  2×10=20 

(i) ব্লোহোল কি ?

(ii) তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার এর আলম্ব কোথায় আছে ? তোমার শরীরের আর একটি তৃতীয় শ্রেণীর লিভারের নাম লেখ ।

(iii) তেলাপিয়া মাছের সাথে ক্যাঙ্গারুর একটি মিল আছে সেটি কি ?

(iv) কোন মশা ডিম পাড়তে পারে না ?

(v) কেন হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে ?

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(vi) কেন শুকিয়ে যাওয়া কাঠগুলি পরিবেশে মিশে যেতে উইপোকারা  সাহায্য করতে পারে কেন ?

(vii)  হাতি সমাজের কড়া নিয়ম কি ?

(viii)  একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে ? একটি উদাহরণ দাও । 

(ix) সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে? এই জাতীয় শিরাবিন্যাস কোন উদ্ভিদের পাতায় পাওয়া যায় ?

(x) তোমার বাড়িতে ব্যবহার করা হয় এমন দুটি জিনিসের নাম লেখ যাকে নততল বলা হয় ।

6. প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও:

(i) পেরেক ব্যবহারের তুলনায় স্ক্রু ব্যবহার বেশি সুবিধাজনক কেন ? 2

(ii) প্রথম , দ্বিতীয় , তৃতীয় শ্রেণীর লিভারে বল বাধা আলম্ব কোথায় থাকে ? চিত্রের সাহায্যে দেখাও । 3

(iii) 4R পদ্ধতিটি কি ? 3

(iv) জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও । 1.5+1.5

(v) তিমি জলে ভেসে উঠলেই দূর থেকে ফোয়ারার মতন দেখায় কেন ? 3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- ষষ্ঠ 

বিষয়- পরিবেশ ও বিজ্ঞান (সেট-2)

পূর্ণমান-  70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ  1 × 21=21

(i) অ্যামোনিয়ার সংকেত হল –

  •  NH3
  • NH4
  • HN3
  • H2S

(ii) কার্বন টেট্রাক্লোরাইডের অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা হল – 

  • 3 টি 
  • 4 টি 
  • 1 টি 
  • 5 টি 

(iii) সময়ের মৌলিক একক হল – 

  • মিনিট 
  • সেকেন্ড 
  • ঘন্টা 
  • ঘড়ি 

(iv) π এর মান হল – 

  • 13.4
  • 3.14
  • 31.
  • 1.43

(v) বলের এক হল – 

  • ডাইন 
  • ক্যান্ডেলা 
  • মোল
  • ওয়াট 

(vi) দশ শতাংশের সূত্রের কথা বলেন – 

  • নিউটন 
  • রেমন্ড লিন্ডেম্যান
  • বার্নৌলি
  • জে সি বোস 

(vii) স্প্রিং তুলা দ্বারা মাপা হয় – 

  • গতিবেগ 
  • ভর 
  • ওজন 
  • আয়তন 

(viii) একটি চৌম্বক পদার্থ হল – 

  • তামা 
  • নিকেল 
  • দস্তা 
  • রুপো 

(ix) প্রদত্ত কোনটি লব্ধ রাশির উদাহরণ ? 

  • আয়তন
  • সময় 
  • ভর 
  • দৈর্ঘ্য 

(x) স্ক্রু -ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে , তা হল – 

  • লিভার 
  • নততল 
  • পুলি 
  • চক্র ও অক্ষদন্ড 

(xi) একটি জটিল যন্ত্র হল – 

  • চামচ 
  • ঢেঁকি 
  • কাঁচি 
  • কম্পিউটার 

(xii) প্রদত্ত কোনটির বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা টাইগ্রিস ?

  • জেব্রা 
  • সিংহ
  • বাঘ
  • বিড়াল 

(xiii) আলম্ব মাঝখানে অবস্থান করলে সেটি হবে – 

  • প্রথম শ্রেণীর লিভার 
  • দ্বিতীয় শ্রেণীর লিভার 
  • তৃতীয় শ্রেণীর লিভার 
  • জটিল যন্ত্র 

(xiv) ভাইরাস হল – 

  • জড়বস্তু 
  • জীব
  • প্রাণী 
  • জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা 

(xv) তারামাছের জাতকে কী বলে ? 

  • কর্ডাটা 
  • মোলাস্কা 
  • অ্যানিলিডা 
  • একাইনোডার্মাটা

(xvi) বিজ্ঞানী কার্ল ফন ফ্রিস আবিস্কার করেন – 

  • পাখিদের বোকামি 
  • মৌমাছির নাচের ভাষা 
  • শুঁয়োপোকার একগুয়ে স্বভাব 
  • শিম্পাঞ্জিদের আচরণ 

(xvii)  ‘বাংলার কীটপতঙ্গ’ বইটির লেখক হলেন – 

  • গোপালচন্দ্র ভট্টাচার্য
  • রতনলাল ব্রম্ভচারী
  • সালিম আলি
  • এম কে চন্দ্রশেখর 

(xviii) যুদ্ধে খুব পটু হয় – 

  • কালো পিঁপড়ে 
  • লাল পিঁপড়ে 
  • যাযাবর পিঁপড়ে 
  • চাষি পিঁপড়ে 

(xx) একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হল – 

  • ছাই
  • ড্রেনের জল 
  • মিথেন
  • কাঁচের শিশি 

(xxi) DDT বর্জ্যটি পাওয়া যায় – 

  • স্বাস্থ্য কেন্দ্র 
  • চাষের জমিতে 
  • বাজারে 
  • পুরসভায় 

2. নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাওঃ 1 * 14 = 14 

(i) নেকটর কাকে বলে ? 

(ii) দুটি সরল যন্ত্রের নাম লেখো । 

(iii) নততলের খাড়াই কম করা হলে যান্ত্রিক সুবিধা বাড়বে না কমবে ? 

(iv) চটের বস্তা কী ধরনের বর্জ্য ? 

(v) Co ও CO ের মধ্যে পার্থক্য কী ? 

(vi) কর্ডাটা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো । 

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(vii) শূন্যস্থান পূরণ করোঃ পরিস্রাবণ পদ্ধতিতে __________ কাগজ ব্যবহার করা হয় । 

(viii) সত্য না মিথ্যা লেখোঃ আমগাছ একটি ব্যাক্তবীজী উদ্ভিদ । 

(ix) সম্পর্ক বুঝে শব্দ বসাওঃ গাছ : জল : : যন্ত্র : ______ 

(x) মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ ? 

(xi) বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাওঃ 1*4 = 4

  বামস্তম্ভডানস্তম্ভ
তিমি (i) ট্যাপেটাম লুসিডাম 
বাঘ (ii) টেরিডোফাইটা 
(c ) ফার্ন (iii) হোমো সেপিয়েন্স
(d) মানুষ (iv) ব্লোহোল 

3. যেকোনো 7 টি প্রশ্নের উত্তর দাওঃ 2 *7 = 14 

(i) তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে আলম্ব ও বাধা চিহ্নিত করো । 2

(ii) কাঠের ব্লকে পেরেক অপেক্ষা স্ক্রু বেশি শক্ত হয়ে বসে কেনো ? 2

(iii) বাঘ কীভাবে তার এলাকা চিহ্নিত করে ? 2

(iv) ভঙ্গুরতা হিসাবে বর্জ্য পদার্থ কয়প্রকার ও কী কী ? 1+1

(v) বনভূমির দুটি মেরুদন্ডী ও তৃণভূমির দুটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখো । 1+1

(vi) কলকাতায় কোন জায়গায় পরিযায়ী পাখির দেখা মেলে ? একটি পরিযায়ী পাখির নাম লেখো । 1+1 

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(vii) সোনার চিহ্ন কী ? কয়লার গুড়ো লোহার গুড়োর সঙ্গে মিশে গেলে কীভাবে তাঁদের পৃথক করবে ? 1+1

(viii) গড় সৌরদিন কাকে বলে ? Cubit কী ? 1+1

(ix) কোন শক্তি থেকে কোন্‌ শক্তির রূপান্তর হচ্ছে লেখো – 

  1. ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হল (1)
  2. তারাবাজি জ্বালানো হল (1)

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো 7 টি ) 3 * 7 = 21 

(i) যন্ত্রের সঠিক পরিচর্যা করার তিনটি উপায় লেখো । 

অথবা 

মাপনী চোঙের সাহায্যে কীভাবে আয়তন মাপা হয় ?

(ii) শব্দচিত্রের মাধ্যমে উদ্ভিদ রাজ্যের শ্রেণিবিভাগ করে দেখাও । 

অথবা 

গুপ্তবীজী উদ্ভিদ ও ব্যাক্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো । সব মাশরুম খাওয়া যায় না কেনো ? 2+1

(iii) 4R পদ্ধতি কী ? এই পদ্ধতির সাহায্যে কীভাবে পরিবেশকে দূষণ্মুক্ত রাখাযাবে তা বিঝিয়ে লেখো । 1+2

(iv) একটি সাপের নাম লেখো , যা বাচ্চা প্রসব করে । অ্যানোফিলিস মশা ও কিউলেক্স মশা কীভাবে চিনবে ? 1+2

(v) উইপোকারা গর্তের বাইরে এসে ঘুড়ে বেড়ায় না কেন ? 

অথবা 

হাসপাতাল ও বাজারে দেখা যায় এমন দুটি করে বর্জ্যের নাম লেখো । 1.5+1.5

(vi) একক পদ্ধতি কী ? আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো । 1+2

অথবা 

শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে ? তিমির মাথায় ফোয়ারা দেখা যায় কেন ? 1.5+1.5

(vii) কেলাসন পদ্ধতি কাকে বলে ? মিশ্র ও যৌগিক পদার্থের দুটি পার্থক্য লেখো । 1+2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- ষষ্ঠ 

বিষয়- পরিবেশ ও বিজ্ঞান (সেট-3)

পূর্ণমান-  70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট

1.সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখঃ 1 * 14 = 14 

(i) প্রদত্ত কোনটি সরল যন্ত্র ? 

  • সেলাই মেশিন 
  • ব্লেড 
  • ড্রিল যন্ত্র 
  • ছাপার যন্ত্র 

(ii) স্কুলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তলনের সময় যে সরল যন্ত্রটি ব্যবহার করা হয় তা হল – 

  • নততল
  • কপিকল 
  • চক্র ও অক্ষদন্ড 
  • লিভার 

(iii) অক্টোপাস কী জাতীয় প্রাণী ? 

  • আর্থ্রোপোডা 
  • মোলাস্কা 
  • নিডারিয়া 
  • অ্যানিলিডা পর্বের প্রাণী 

(iv) কলা গাছ একটি – 

  • একবীজপত্রী 
  • দ্বিবীজপত্রী 
  • বহুবীজপত্রী 
  • ব্যাক্তবীজী উদ্ভিদ

(v) রানি মৌমাছির কাজ – 

  • ডিম পাড়া 
  • বাচ্চার যত্ন নেওয়া 
  • মধু তৈরি
  • বাসা তৈরি 

(vi) সবচেয়ে বড়ো স্থলচর প্রাণী হল –

  • হাঙর 
  • নীল তিমি
  • হাতি
  • জিরাফ 

(vii) কোন বর্জ্যটি মাটিকে দূষিত করে না ? 

  • কাঁচের টুকরো 
  • প্লাস্টিকের ব্যাগ 
  • থার্মোকল 
  • কলার খোসা 

(viii) তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ  হল – 

  • লোহা 
  • তামা 
  • ইউরেনিয়াম 
  • অ্যালুমিনিয়াম

(ix) জল একটি – 

  • মৌলিক পদার্থ 
  • যৌগিক পদার্থ 
  • মিশ্র পদার্থ 
  • কোনটিই নয় 

(x) সাধারণ তাপমাত্রায় উভে যায় – 

  • ন্যাপথালিন
  • বরফ
  • খাদ্যলবণ 
  • চিনি 

(xi) যে যন্ত্রটি বেশি সুক্ষভাবে সময় মাপে তা হল – 

  • হাত ঘড়ি
  • দেওয়াল ঘড়ি
  • টেবিল ঘড়ি
  • ডিজিটাল ঘড়ি 

(xii) বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা 

  • একমুখী
  • দ্বিমুখী 
  • ত্রিমুখী
  • চতুর্মুখী

(xiii) বাস্তুতন্ত্রের শক্তির চাহিদার বেশির ভাগই আসে – 

  • সৌরশক্তি থেকে 
  • রাসায়নিক শক্তি থেকে 
  • জোয়ার ভাটা শক্তি থেকে 
  • জীবাশ্ম জ্বালানি শক্তি থেকে 

(xiv) জল একটি – 

  • মৌলিক পদার্থ 
  • যৌগিক পদার্থ 
  • মিশ্র পদার্থ 
  • কোনটিই নয় 

2. শূন্যস্থান পূরণ করোঃ 1*7 = 7 

(i) __________ শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1 অপেক্ষা কম । 

(ii) আম পাতাতে _______শিরাবিন্যাস দেখা যায় । 

(iii) শীত পড়লে যে সকল পাখিরা শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে তাঁদের ________ পাখি বলে । 

(iv) বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রকে বলা হয় _______ । 

(v) দ্রবণ = __________ + দ্রাব । 

(vi) 1 মিটার = ________ সেন্তিমিটার 

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(vi) ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ___________ দেয় । 

3. ঠিক না ভুল নির্বাচন করোঃ 1*7 =

(i) পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি । 

(ii) চিংড়ি একপ্রকার মাছ । 

(iii) পুরুষ মশা রক্ত খায় । 

(iv) প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয় । 

(v) ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী । 

(vi) H2SOj4 অণুতে পরমাণুর সংখ্যা 7 । 

(vii) কোনো বস্তুর স্থিতি ও গতি হল আপেক্ষিক । 

4. দু -একটি শব্দে উত্তর দাওঃ 1*7 = 7 

(i) তোমার মা রান্না করার সময় ব্যবহার করেন , এমন একটি যন্ত্রের নাম লেখো । 

(ii) ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অনুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয় ? 

(iii) পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বাঘের জন্য বিখ্যাত ? 

(iv) বিদ্যালয় থেকে পাওয়া যায় এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো । 

(v) খাদ্যলবণের সংকেত লেখো । 

(vi) সময়ের SI একক কী ? 

(vii) কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয় ? 

5. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাওঃ 2 *7 = 14 

(i) সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই সিড়ি দিয়ে উঠতে বেশি কষ্ট হয় কেন ? 

(ii) মসকে উদ্ভিদ জগতের ‘উভচর’ বলে কেন ? 

(iii) মৌমাছির বাসাকে কী বলে ? মৌমাছির একটি বাসায় কটি রাণী মৌমাছি থাকে ? 

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(iv) নালা নর্দমা পরিস্কার রাখা উচিত কেন ?

(v) চৌম্বক পদার্থ কাকে বলে ? একটি উদাহরণ দাও । 

(vi) ভৌতরাশি কয়প্রকার ও কী কী ? 

(vii) খাদ্য পিরামিড কাকে বলে ? 

6. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 3*7=21 

(i) লিভার কাকে বলে ? লিভারের গঠন লেখো । 

(ii) মেরুদন্ডী প্রাণী কাকে বলে উদাহরণ সহ লেখো । মেরুদন্ডী প্রাণীর চারটি মুখ্য বৈশিষ্ট্য লেখো ।  

(iii) ডিম ফুটে বেরোনো শিশু সি- হর্সকে বাবা ও মা সি -হর্স কীভাবে রক্ষা করে ? 

(iv) তোমার বাড়িতে তৈরি হওয়া বর্জ্য পদার্থগুলিতে তুমি কীভাবে কাজে লাগাতে পারো , তার তিনটি উপায় লেখো । 

Class 6 3rd Unit Test Science Question Paper [2026] || ক্লাস 6 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন

(v) ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো । 

(vi) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি. ও প্রস্থ 5 সেমি. , এর ক্ষেত্রফল নির্ণয় করো । 

(vii) সৌরশক্তি কী ? এর দুটি ব্যবহার লেখো । 

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!