![Class 8 3rd Unit Test Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/10/WBBSE-Class-8-Third-Unit-Test-Math-Question-Paper-PDF-তৃতীয়-পর্যায়ক্রমিক-মূল্যায়ন-ক্লাস-8-অঙ্ক-প্রশ্ন.jpg)
[PDF] Class 8 3rd Unit Test Math Question Paper [2026] || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন – Anushilan.Com এর পক্ষ থেকে নিয়ে আসা হল WBBSE Class VIII ছাত্র ছাত্রীদের জন্য তৃতীয় ইউনিট পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য । তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলির PDF ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও আর এই পেজটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ।
Class 8 3rd Unit Test Math Question Paper || তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী – অষ্টম
বিষয়- অঙ্ক (সেট-1)
পূর্ণমাণ- 70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট
1. নীচের যেকোনো ছটি প্রশ্নের উত্তর দাওঃ 1 × 6 = 6
(i) দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং গ.সা.গু 10 হলে সংখ্যা দুটি কী কী ?
(ii) এর সরলতম মান কত ?
(a) 3 (b) 9 (c ) 8 (d) 7
(iii) x এর 8% = 64 হলে , x এর মান কত ?
(iv) x + 1/x =1 হলে x3 এর মান হবে –
(a) 1 (b) -1 (c ) 2 (d) -2
(v) একটি ঘনকের আয়তন a3 -3a2+3a-1 ঘনসেমি হলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে –
(a) a সেমি. (b) a2 সেমি (c ) (a-1) সেমি. (d) (a+1) সেমি.
(vi) একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 30 ডিগ্রি , তার বাহু সংখ্যা হবে –
(a) 8 (b) 10 (c ) 12 টি (d) 15 টি
(vii) (x-2) এবং (2-x) এর গসাগু কত ?
(viii) একটি কাজ সম্পূর্ণ করার অর্থ হল –
(a) 100 অংশ করা (b) 1000 অংশ করা (c ) 10 অংশ করা (d) 1 অংশ করা ।
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
2. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 2 × 6 = 12
(i) দুটি সংখ্যার যোগফল 10 এবং অন্তর 4 হলে সুংখ্যাদুটি কী কী ?
(ii) 243 কে কোন ধনাত্মক পূর্ণসংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে ?
(iii) a এর 75% = b এর 25% হলে , a:b = কত ?
(iv) x2 -2x-3 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো ।
(v) কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো ।
(vi) ত্রিভুজ ABC এর BC = AC এবং বহিঃকোণ ACD = 112 ডিগ্রি হলে কোণ ABC = কত ?
(vii) পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করো ।

(viii) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:1:1 হলে ত্রিভুজটির প্রকৃতি কীরূপ ?
3. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও । 5 × 2 = 10
(a) কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরাজিতে , 42% গণিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করেছে । যদি 115 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল ?
(b) একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 40 মিনিটে ভর্তি হয় এবং আরও একটি নল দিয়ে 60 মিনিটে খালি হয় । নল দুটি একত্রে খুলে দিলে কত সময়ে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে ?
(c ) উৎপলবাবু অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে । আগে তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন । এখন ওই জমিতে অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় আয় কত পরিমাণ কমবে বা বাড়বে নির্ণয় করো ।
(d ) একটি কাজ শেষ করতে 33 জন লোকের যতদিন সময় লাগে , 24 জন লোকের তার চেয়ে 6 দিন বেশি লাগে । ওই কাজটি 44 জন লোক কত দিনে করতে পারবে ?
4. উৎপাদকে বিশ্লেষণ করো (যেকোনো একটি ) 3 × 1 = 3
(i) (x-1)(x-3)(x-5)(x-7) + 15
(ii)
5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3 × 1 = 3
(i) লসাগু নির্ণয় করোঃ 3y2 -15y+ 18 , 2y2+2y-24 , 4y2+36y+80
(ii) গসাগু নির্ণয় করোঃ 4x2-1 , 8x3-1 , 4x2-2x+1
6. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3×2 = 6
(i) 63x2-19x-20 কে 9x2 +5 দ্বারা ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো ।
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
(ii) 2a – +1 = 0 হলে a3–+2 এর মান কত ?
(iii) সরল করোঃ
(iv) সমাধান করোঃ
7. সমীকরণ গঠন করে সমাধান করো (যেকোনো একটি ) 4×1=4
(i) দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11 ; সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে । সমীকরণ গঠন করে মূল সংখ্যাটি নির্ণয় করো ।
(ii) এক ব্যাক্তি 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙ্গালেন । তিনি 5 টাকার ও 10 টাকার নোট মোট 137 টি পেলেন । তিনি কতগুলি 5 টাকার নোট পেলেন হিসাব করো ।
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
8. নীচের তথ্যগুলির লেখচিত্র অঙ্কন এবং লেখচিত্রটি সরলরৈখিক কিনা লিখি । (যেকোনো একটি ) 4 ×1 = 4
(i)
| সময় (ঘন্টা ) | 2 | 4 | 6 | 8 |
| দূরত্ব (কিমি ) | 40 | 80 | 120 | 160 |
(ii)
| পেনসিলের সংখ্যা (টি) | 3 | 5 | 7 | 6 |
| পেনসিলের দাম (টাকা) | 6 | 10 | 14 | 16 |
9. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও । 5 × 2 = 10
(a) প্রমাণ করো যে , ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে ।
(b) প্রমাণ করো যে , একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে , বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে ।
(C ) প্রমাণ করো যে , একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে ।
(d) প্রমাণ করো যে , n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি 2(n-2) সমকোণ ।
10. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 3 ×1 = 3
(i) প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকে লম্বভাবে সুমদ্বিখন্ডিত করে ।
(ii) ত্রিভুজ ABC এর কোণ ABC এবং কোণ ACB এর অন্তসমদ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হয় , প্রমাণ করো যে , কোণ BOC = 90 + ½ কোণ BAC
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
11. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4 ×1 = 4
(i) একটি ত্রিভুজ অঙ্কন করো , যার দুটি কোণ 45 ডিগ্রী ও 60 ডিগ্রী এবং 60 ডিগ্রী কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 6 সেমি ।
(ii) একটি 10 সেমি. দৈর্ঘ্যের সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো । মাপনীর সাহায্যে মেপে দেখো প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত ?
12. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ (পাই চিত্র অঙ্কন করো ) 5 ×1 = 5
(i)
| উপকরণ | পেপার | স্কেচ পেন | কাঁচি | ফিতে | পিচ বোর্ড |
| খরচ (টাকায় ) | 9 | 12 | 25 | 6 | 6 |
(ii)
| পরীক্ষার বিষয় | বাংলা | ইংরাজি | অঙ্ক | ইতিহাস | ভূগোল |
| প্রাপ্ত নম্বর (শতকরায় ) | 15 | 20 | 30 | 15 | 20 |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- অষ্টম
বিষয়- অঙ্ক (সেট-2)
পূর্ণমাণ – 70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট
1. নীচের প্রশ্নগুলি উত্তর দাওঃ 1 × 7 = 7
(i) দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলির পরিমাণ –
(a) সমান (b) সমান্তরাল (c ) অসমান
(ii) (p2x-q2x) –এর একটি উৎপাদক হল –
(a) p2 (b) q2 (c ) px-qx (d) p+q
(iii) যদি A এর 15% = B এর 60% হয় , তবে B, A এর শতকরা কত >
(iv) 85 গ্রাম , 17 কিলোগ্রামের শতকরা কত ?
(v) (p2-q2) এবং (p+q)2 এর গসাগু নির্ণয় করো ।
(vi) দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:5 এবং 4 : 7 হলে , কোন শরবতটি বেশি মিষ্টি ?
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
(vii) কত টাকার 25 % = 10000 পয়সা ?
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (4 টি ) 2 ×4 = 8
(i) হলে , p3+1 এর মান কত ?
(ii) (ii) 4 সেমি. , 5 সেমি. এবং 9 সেমি. ত্রিভুজ আঁকা সম্ভব কী ? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
(iii) লঘিষ্ঠ আকারে পরিণত করঃ
(iv) ত্রিভুজ ABC এর বহিঃস্থ কোণ ACD = 130 ডিগ্রী এবং কোণ B = কোণ A হলে , কোণ ABC = কত ?
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
(v) ax=by=cz হলে , x : y : z = কত ?
(vi) a+b=1 হলে , a3+b3+3ab = k হলে , k এর মান কত ?
2. উৎপাদকে বিশ্লেষণ করোঃ (দুইটি ) 3×2 = 6
(i) 2a6 -13a3 -24
(ii) x2 +ax –(6a2-5ab+b2)
(iii) (x-1)(x+3)(x-2)(x-6)+96
3. সরল করোঃ 1 × 4 = 4
(i)
অথবা
4. (i) ল.সা.গু নির্ণয় করোঃ 1 ×4 = 4
3x2-15x+18 , 2x2+2x-24 , 4x2+36x+80
(ii) গ.সা.গু নির্ণয় করোঃ 1×4 = 4
a2-b2-c2+2bc , b2-c2-a2+2ac , c2-a2-b2+2ab
(iii) সমাধান করোঃ (যেকোনো একটি) 1×3
14(x-2)+3(x+5) = 3(x+8)+5
অথবা
3(x-4)2 +5(x-3)2 =(2x-5)(4x-1)-40
(iv) নীচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি কর ও লেখচিত্র রৈখিক কিনা দেখঃ 4
| ব্যাগের সংখ্যা | 1 | 2 | 3 | 4 |
| ব্যাগের দাম | 50 | 100 | 150 | 200 |
অথবা
দুটি সংখ্যার সমষ্টি 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি কি কি ? (সমীকরণ করে লেখো ) 4
5. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 4 ×4 = 16
(i) একটি পোল্ট্রি খামারে 5000 মুরগির 250 দিনের খাদ্য মজুদ ছিল । 50 দিন পরে কত মুরগি বিক্রি করলে অবশিষ্ট খাদ্যে আরও 250 দিন চলবে ? (ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে )
(ii) জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায় । ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে ?
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
(iii) দুপ্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8 : 3 এবং 15:7 ; ওই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কী হবে ?
(iv) 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন । সমিতি একটি ট্রাক্টর কেনায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায় । একটি ট্রাক্টরের ক্ষমতা কত জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করো ।
(v) একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন ?
6. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 1 ×4 = 4
(i) প্রমাণ করো যে , কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে , তাদের বিপরীত বাহু গুলির দৈর্ঘ্য সমান হবে ।
(ii) প্রমাণ করো যে , কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে , তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে ?
7. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3 × 2 = 6
(i) দুটি সরলরেখাংশ AB এবং CD পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখন্ডিত করতে । প্রমাণ করো যে , ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOC
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
(ii) একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাণের 1/3 অংশ , ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ নির্ণয় করো ।
(iii) প্রমাণ করো যে , সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে , প্রতিটি কোণই সমকোণ হবে ।
8. নীচের প্রশ্নের উত্তর দাওঃ 1 × 4 = 4
এরূপ একটি ত্রিভুজ আঁক যার দুটি কোণ 40 ডিগ্রী ও 60 ডিগ্রী এবং 60 ডিগ্রী কোণের বিপরীত বাহুর মাণ 5 সেমি । ত্রিভুজটির অপর দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- অষ্টম
বিষয়- অঙ্ক (সেট-3)
পূর্ণমাণ – 70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 × 6 = 6
(i) মূলবিন্দুর স্থানাঙ্ক লেখো ,
(a) (0,0)
(b) (2,3)
(c ) (-8,5)
(d) (0,2)
(ii) সত্য মিথ্যা লেখোঃ
(iii) 7y3z6 , 21y2 , 14z2 এর গ.সা.গু =
(iv) 480 গ্রামের 200% = কত ?
(v) 1 টি অন্তকোণ + 1 টি বহিঃকোণ = ___________
(vi) 3 সেমি. , 6 সেমি. ও 8 সেমি. বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কী ? হ্যাঁ / না লেখো ।
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×6 = 12
(i) (p2q2r5-p3q5r2 +p5q3r2)× p2q2r2 = কত ?
(ii) (a+b) = -1/3 হলে a3+b3-ab = কত ?
(iii) এর মান কত হবে ?
(iv) একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রী , বহুভুজটির বাহুর সংখ্যা কত ?
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
(v) পাশের ছবিতে x এর মান নির্ণয় করো ।

(vi) চিত্রে AB || CD হলে PQR এর মান কত ?

3. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5 ×2 = 10
(i) একধরনের জার্মান সিল্ভারে তামা , দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4 : 3 : 2 । এই ধরনের 54 কিগ্রা জার্মান সিল্ভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সি পরিমাণের অনুপাত 6 : 5 : 3 হবে ?
(ii) কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিনে ও 25 দিনে করতে পারে । তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনের চলে যায় । সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করল । যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কতদিনে কাজটি শেষ করতে পারত ?
(iii) 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির ¾ অংশ কাটা হয়েছে । বাকি অংশ কাটতে আরও কতদিন সময় লাগবে ?
4. উৎপাদকে বিশ্লেষণ করো (যেকোনো একটি ) 3 ×1=3
(i) x2-2ax +(a+b)(a-b)
(ii) (x2-2x)2+5(x2-2x)-36
5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4 × 1 = 4
(i) গসাগু নির্ণয় করোঃ
a2 -1 , a3-1 , a2+a-2
(ii) লসাগু নির্ণয় করোঃ (p+q) (p+r) , (q+r)(r+p) ,(r+p)(p+q)
6. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3 ×2 = 6
(i)
(ii)
(iii) হলে , এর মান কত ?
(iv) a= x2+xy+y2 , b= y2+yz+z2 , c = z2+zx+x2 হলে , (x-y)a+(y-z)b+(z-x)c এর মান নির্ণয় করো ।
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
7. সমীকরণ গঠন করে সমাধান করো (যেকোনো একটি ) 1×4=4
(i) একটি ভগ্নাংশ লেখো যার হর তার লব থেকে 2 বড়ো এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয় ।
(ii) আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ । 10 বছর পরে বাবার বয়স বয়স আমার বয়সের 3 গুণ হবে । আমার ও বাবার বর্তমান বয়স লেখো ।
8. নীচের ছকের তথ্যটির লেখচিত্র অঙ্কন করো । 5 × 1 = 5
| খাতার সংখ্যা | 3 | 5 | 7 | 8 |
| খাতার দাম | 6 | 10 | 14 | 16 |
9. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 5 ×2 = 10
(i) প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর পরিমাপ সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হবে ।
(ii) a সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2(n-2) সমকোণের সমান ।
(iii) প্রমাণ করো যে , একটি সরলরেখার বহিঃস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখার পর্যন্ত যে সকল সরলরেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম ।
10. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5 × 1 = 5
(i) একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুই বাহুর দৈর্ঘ্য 5 সেমি. ও 4 সেমি. এবং ওই বাহুর অন্তর্ভুক্ত কোণ 60◦
Class 8 3rd Unit Test Math Question Paper|| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 অঙ্ক প্রশ্ন
(ii) 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে সমান তিনটি ভাগে ভাগ করো ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লেখো ।
11. পাইচিত্র অঙ্কন করোঃ 5 ×1 = 5
| বিষয় | বাংলা | ইংরাজি | অঙ্ক | পরিবেশ | শারীর শিক্ষা |
| প্রাপ্ত নম্বর | 15 | 20 | 30 | 15 | 20 |
Important Links
গণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।