WBBSE Class 9 2nd Unit Test History Question Paper PDF [2026]

WBBSE Class 9 2nd Unit Test History Question Paper PDF [2026]

WBBSE Class 9 2nd Unit Test History Question Paper PDF[2026] || ক্লাস 9 দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন || নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্ন –Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস IX এর ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 9 2nd Unit Test History Question Paper PDF[2026]

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1

শ্রেণী- নবম

বিষয়- ইতিহাস

পূর্ণমান – 40 , সময় – 1 ঘন্টা 30 মিনিট

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1 × 8 = 8

(i) ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় যে চুক্তির মাধ্যমে –

(ক) লন্ডন চুক্তি

(খ) তুরস্ক চুক্তি

(গ) প্যারিসের চুক্তি

(ঘ) মোলডাভিয়ার চুক্তি

(ii) ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন –

(ক) ম্যাৎসিনি

(খ) লুই নেপোলিয়ান

(গ) দশম চার্লস

(ঘ) অষ্টাদশ লুই

(iii) ভিয়েনা সম্মেলনে যে চার রাষ্ট্রশক্তি এক ক্ষমতাচক্র গঠন করে –

(ক) ইটালি , জার্মানি , অস্ট্রিয়া , রাশিয়া

(খ) অস্ট্রিয়া , রাশিয়া , প্রাশিয়া , ইংল্যান্ড

(গ) ইংল্যান্ড , পোল্যান্ড , ফ্রান্স , প্রাশিয়া

(ঘ) ইংল্যান্ড , পোল্যান্ড , ফ্রান্স , প্রাশিয়া

(iv) সমাজতন্ত্রের বাইবেল বলা হয় যাকে –

(ক) হোলি ফ্যামিলি

(খ) সিভিল ওয়ার ইন ফ্রান্স

(গ) পোভার্টি অফ্‌  ফিলজফি

(ঘ) দাস ক্যাপিটাল

(v ) সুয়েজ খাল জাতীয়করণ করেন  –

(ক) মিশরের রাষ্ট্রপ্রধান নাসের

(খ) প্রযুক্তিবিদ ফার্দিনান্দ

(গ) মিশরের শাসক সৈয়দ পাশা

(ঘ) উইলিয়ম কুক

(vi) আটলান্টিক কেবল্‌ পাতা হয় –

(ক) ১৮৬৮ খ্রিষ্টাব্দে

(খ) ১৮৬৬ খ্রিষ্টাব্দে

(গ) ১৮৯৮ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৮৫২ খ্রিষ্টাব্দে

(vii) রুশ বিপ্লব (১৯১৭ ) যে দলের নেতৃত্বে হয়েছিল –

(ক) মেনশেভিক দল

(খ) ম্যাক্সিম গোর্কির দল

(গ) বলশেভিক দল

(ঘ) ডুমার দল

(viii) আধুনিক রাশিয়ার জনক হলেন-

(ক) জার পিটার দ্য গ্রেট

(খ) জার প্রথম নিকোলাস

(গ) মিখাইল রোমানভ

(ঘ) জার প্রথম আলেকজান্ডার

বিভাগ-খ

2. নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাওঃ 1 ×8 = 8

উপবিভাগ-2.1

(ক)  রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে ?

(খ)  কে সেফটি ল্যাম্প আবিস্কার করেন ?

(গ)  সোভিয়েত পার্লামেন্টের নাম কী ?

উপবিভাগ-2.2

নিম্নলিখিত বাক্যগুলো যাচাই করে সত্য /মিথ্যা নিরূপণ করো

(ক)  ১৮৩০ খৃষ্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লhব সংঘটিত হয়েছিল ।

(খ)  বাষ্পীয় ইঞ্জিন আবিস্কার করেন জেমস ওয়াট ।

(গ) অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেল্গ্রেড আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।

উপবিভাগ-2.3

(ক) নেপোলিয়ন ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান ।

ব্যাখ্যা-1: নেপোলিয়ন ইউরোপের বেশ কয়েকটি দেশকে অর্থের বিনিময়ে অধিগ্রহণ করেন ।

ব্যাখ্যা-2: নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশ জয় করেন ।

ব্যাখ্যা-3: যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের কয়েকটি দেশকে ধ্বংস করে দেন ।

(খ) ব্রিটিশ সাম্রাজ্যের র- বলা হয় ভারতকে ।

ব্যাখ্যা-1: ভারতবর্ষের বুহু মূল্যবান ররে ভান্ডার ব্রিটিশ প্রশাসন আবিস্কার করেন ।

ব্যাখ্যা-2: ব্রিটেন থেকে বিপুল অর্থ ভারতবর্ষের উন্নয়নে ব্যবহৃত হত ।

ব্যাখ্যা-3: প্রাচুর্যশালী দেশ ভারতের অর্থনীতিকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন নিজেদের অর্থনৈতিক উন্নয়নে পরিচালনা করে ।

বিভাগ-গ

3. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2×4 = 8

(ক) ‘জোল্ভারেইন’ কী ?

(খ)  ইয়ং ইটালি দলের মূল লক্ষ্য কী ছিলো ?

(গ)  নৈরাজ্যবাদ বলতে কী বোঝ ?

(ঘ) টিয়েনসিন সন্ধি কি ?

(ঙ ) ‘এপ্রিল থিসিস’ বলতে কী বোঝ ?

(চ ) মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল ?

WBBSE Class 9 2nd Unit Test History Question Paper PDF[2026] || ক্লাস 9 দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন || নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্ন

বিভাগ- ঘ

4. সাত –আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দুটি )ঃ 4 ×2 = 8

(ক) ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো ।

(খ) আফ্রিকার ব্যবচ্ছেদের প্রেক্ষাপট বিবৃত করো ।

(গ) ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো ।

বিভাগ- ঙ

5. পনেরো –ষোলোটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো একটি ) 8 × 1 = 8

(ক) মেটারনিক ব্যবস্থার পরিচয় দাও । মেটারনিক ব্যবস্থার ব্যার্থতার কারণগুলি আলোচনা করো । 5 +3

(খ) শিল্পবিপ্লবের প্রভাব সম্পর্কে ইংল্যান্ডের অভিজ্ঞতা লেখো । শিল্পবিপ্লব থেকে কীভাবে উপনিবেশের জন্ম হয় ? 5+3

(গ) জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো । 8

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণী- নবম

বিষয় –ইতিহাস

পূর্ণমান-40 , সময়-1 ঘন্টা 30 মিনিট

বিভাগ-ক

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ 1 ×8 = 8

১.১ কার্লসবাড ডিক্রি ঘোষিত হয় –

(ক) ১৮১৫ খ্রিষ্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিষ্টাব্দে

(গ) ১৮২৮ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৮৩০ খ্রিষ্টাব্দে

১.২ ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) ম্যাৎসিনি

(খ) গ্যারিবল্ডি

(গ) ক্যাভুর

(ঘ) বিসমার্ক

১.৩ ‘অন্ধকারাচ্ছন্ন’ মহাদেশ বলা হয় – 

(ক) এশিয়াকে

(খ) ইউরোপকে

(গ) আফ্রিকাকে

(ঘ) আমেরিকাকে

১.৪ শিল্পবিপ্লবের প্রভাবে সমাজে এক নতুন শ্রেণীর উদ্ভব ঘটে ,সেটি হল –

(ক) অভিজাত শ্রেণী

(খ) নিম্নবৃত্ত শ্রেণী

(গ) যোদ্ধা শ্রেণী

(ঘ) মধ্যবৃত্ত শ্রেণী

১.৫ ওয়াটার ফ্রেম আবিস্কার করেন –

(ক) ক্রম্পটন

(খ) আর্করাইট

(গ) জেমস ওয়াট

(ঘ) হারগ্রিভস

১.৬ Imperialism: A study গ্রন্থটির রচয়িতা হলেন –

(ক) লেলিন

(খ) চার্লস ফ্যুরিয়ার

(গ) রুজভেল্ট

(ঘ) হবসন

১.৭ ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় –

(ক) রাজা চতুর্থ আইভালকে

(খ) মিরকে

(গ) পিটার দ্য গ্রেটকে

(ঘ) আলেকজান্ডারকে

১.৮. চোদ্দ দফা নীতির সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন –

(ক) কার্কিন ফোর্ড

(খ) লয়েড জর্জ

(গ) দ্বিতীয় নিকোলাস

(ঘ) উড্রো উইলসন

বিভাগ-খ

২. নির্দেশ অনুসারে উত্তর দাওঃ (প্রত্যেকটি উপ বিভাগ থেকে অন্তত দুটি করে মোট আটটি প্রশ্নের উত্তর দাও) ১ × ৮ = ৮

উপবিভাগ-১ঃ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ

২.১ কোন বিপ্লবের ফলে মেটারনিক তন্ত্রের পতন ঘটে ?

২.২ উড়ন্ত মাকু কে আবিস্কার করেন ?

২.৩ ‘প্রাভদা’ কী ? 

উপবিভাগ-২ঃ সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ

২.৪ ভিয়েনা সম্মেলনের নেতাগণ জাতীয়তাবাদ ও গণতন্ত্রের সমর্থক ছিলেন ।

২.৫ জার্মানিতে সর্বপ্রথম শিল্পবিপ্লব হয়েছিল ।

২.৬ প্রথম বিশ্বযুদ্ধের জন্য মিত্রপক্ষ জার্মানীকে দায়ী করেছিল ।

উপবিভাগ-৩ঃ নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করোঃ

২.৭. বিবৃতিঃ ভিয়েনা সম্মেলনে শক্তিসাম্য নীতি গ্রহণ করা হয় ।

ব্যাখ্যা-১ঃ ফ্রান্সকে যথার্থ গুরুত্ব দেওয়ার জন্য ।

ব্যাখ্যা-২ঃ সকল রাষ্ট্রের শক্তি সমান করার জন্য ।

ব্যাখ্যা-৩ঃ ভবিষ্যতে ফ্রান্সের শক্তি বৃদ্ধি প্রতিহত করার জন্য ।

২.৮. বিবৃতিঃ ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে ।

ব্যাখ্যা-১ঃ ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে ।

ব্যাখ্যা-২ঃ যুদ্ধে অদক্ষ ভূমিদাসদের নিয়ে রুশ সেনাদল গঠিত হয়েছিল ।

ব্যাখ্যা-৩ঃ রাশিয়ার প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল ।

বিভাগ-গ

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো চারটি ) ২×৪= ৮

৩.১ প্লোমবিয়ার্সের চুক্তির শর্ত লেখো ।

৩.২ রক্ত ও লৌহ নীতি কাকে বলে ?

৩.৩ আদি সমাজতন্ত্রের দু-জন প্রবক্তার নাম লেখো ।

৩.৪ উপনিষদ বলতে কী বোঝ ?

৩.৫ নারোদর্ণিক আন্দোলন কী ?

৩.৬. ভার্সাই সন্ধির দুটি শর্ত উল্লেখ করো ।

বিভাগ- ঘ

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো দুটি ) ৪×২ = ৮
৪.১ ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতি গুলি সংক্ষেপে আলোচনা করো ।

৪.২ টীকা লেখোঃ ঘেটো

৪.৩ ১৯২৯ খ্রিষ্টাব্দের অর্থনৈতিক মহামন্দা বা বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রধান কারণগুলি আলোচনা করো ।

বিভাগ- ঙ

৫. পনেরো ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৮ × ১ = ৮ 

৫.১ মেটারনিক ব্যবস্থা কী ? কেন তা ব্যর্থ হয়েছিল ? ৩+৫

৫.২ শিল্প বিপ্লব বলতে কি বোঝ ? ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাতের কারণগুলি লেখো । ৩+৫

৫.৩ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো ।  ৮

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!