
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র – সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা হল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের সাজেস্টিভ প্রশ্নপত্র । প্রতিটি প্রস্নপত্রের নীচে প্রদত্ত ডাউনলোড বাটনে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । তাই আর দেরি না করে প্রত্যেকে প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করে দাও । এই পেজটি তোমাদের পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলোনা ।
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণী
বিষয় – বিজ্ঞান (সেট-1)
পূর্ণমাণ – 70 , সময় – 2 ঘন্টা 30 মিনিট
বিভাগ-ক
ভৌতবিজ্ঞান (পূর্ণমান-40)
1. নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও: ( 7 টি) 1×7 = 7
(i) বরফ গলনের লীন তাপ কত ?
(ii) উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি?
(iii) একটি ইষদ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও ।
(iv) SI পদ্ধতিতে কাজ মাপার একক কি ?
(v) বস্তুর স্থির থাকার ধর্মকে কি বলে ?
(vi) একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও ।
(vii) অক্সিজেনের যোজ্যতা কত ?
(viii) সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে ?
2. সঠিক উত্তরটি বেছে লেখ: 1×7=7
(i) সেলসিয়াস স্কেলের C সংখ্যক ঘর , ফারেনহাইট স্কেলের – (180C/100 ,100C/180 , 9C /100 , 100C/9 ) ঘরের সমান ।
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(ii) বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য তা হলো –
(প্রতিফলন / প্রতিসরণ / বিচ্ছুরণ / বিক্ষেপণ )
(iii) নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে – ( বল = বেগ × ত্বরণ / বল = ভর × ত্বরণ / বল = ভর × বেগ / বল = মন্দন × সরণ )
(iv) পরমাণুর কেন্দ্রককে আবর্তন করে – ( ইলেকট্রন / প্রোটন /নিউট্রন/ প্রত্যেকেই )
(v) ছোট মাছে থাকে – ( ক্যালসিয়াম / আয়রন /সোডিয়াম / পারদ ) এর যৌগ ।
(vi) কোন মৌলটির অভাবে গলগন্ড হয় -( আয়রন / আয়োডিন / সোডিয়াম / কপার )
(vii) ক্রিয়া ও প্রতিক্রিয়া- (একই বস্তুতে প্রযুক্ত হয় / পৃথক বস্তুতে প্রযুক্ত হয়/ সমান ও একমুখী / অসমান ও বিপরীতমুখী )
3. শূন্যস্থান পূরণ কর: (6 টি) 1×6 = 6
(i) থার্মোমিটারের ______ ধাতু ব্যবহার করা হয় ।
(ii) সূর্য থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ কে _______ আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে ।
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(iii) বল × সরণ = _________ ।
(iv) ধনাত্মক আধানযুক্ত আয়নকে ________ বলে ।
(v) পাকস্থলী রসে pH প্রায় এক তাই বলা হয় সেটি যথেষ্ট ___________ প্রকৃতির ।
(vi) ___________জাতীয় যৌগ বহুসংখ্যক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয়।
4. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 5×4 = 20
(i) লীন তাপ কাকে বলে ? গরম কালে জানালায় টাঙ্গানো পর্দায় জল ছিটানো হয় কেন ? 2+3
(ii) আলোর প্রতিফলন কাকে বলে ?AMBULANCE কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন ? বর্ণালী কয় প্রকার ও কি কি ? 2+2+1
(iii) গড় দ্রুতি কাকে বলে? কখন সার্বিক বল শূন্য হয় স্ক্রু ড্রাইভার এর গতি কি ধরনের গতি ? 2+2+1
(iv) চিত্রসহ কার্বন পরমাণুর গঠন বর্ণনা করো । প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে ? অপেক্ষাকৃত বেশি যোজ্যতার লোহার পরমাণুকে কি বলা হয় ? 2+2+1
(v) আমাদের পাকস্থলীতে কি অ্যাসিড আছে ? মানবদেহে এর ভূমিকা কি ? পুকুরে মাছ চাষ করার সময় জলে চুন মেশানো হয় কেন ? 1+1+3
বিভাগ খ
জীবন বিজ্ঞান (পূর্ণমাণ – 30)
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (5 টি) 1×5=5
(i) কোন ভিটামিনের অভাবে মারি ফোলে রক্ত পড়ে ?
(ii) অতিরিক্ত প্রোটিন খেলে কোন কোন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে ?
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(iii) কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কি ?
(iv) পৃথিবীর কোন কোন অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায় ?
(v) হোয়াইট ডেথ কোন রোগকে বলা হয় ?
(vi) টিনবন্দি খাবার থেকে কোন রোগ হতে পারে ?
2. সঠিক উত্তরটি বেছে খাতায় লেখ: (5 টি ) 1×5 = 5
(i) অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো – ( ভিটামিন D / ভিটামিন A / আয়োডিন / লোহা ) এর অভাবজনিত রোগ ।
(ii) প্রোটিন বাঁচোয়া খাদ্যচোয়- (শ্বেতসার / ফ্যাট / ভিটামিন / খনিজ লবণ )
(iii) বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় -(কার্বন ডাই অক্সাইড / মিথেন / অক্সিজেন / সালফার ডাই অক্সাইড)।
(iv) মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে – (কোয়ালা ভালুক / পেঙ্গুইন / কস্তুরী মৃগ / শুশুক )
(v) চিকুনগুনিয়া রোগ ছড়ায়- (এডিস / কিউলেক্স / অ্যানোফিলিস ) মশকী ।
(vi) যক্ষা রোগটি হল (ভাইরাস / ব্যাকটেরিয়া / ছত্রাক / আদ্যপ্রাণী ) ঘটিত রোগ ।
3. শূন্যস্থান পূরণ কর: (5 টি) 1×5 = 5
(i) মানুষের দেহের টেন্ডন ও লিগামেন্ট_______ দিয়ে তৈরি ।
(ii) উচ্চ রক্তচাপ সম্পর্কিত খনিজ মৌলটি হল ________ ।
(iii) বর্তমানে সারা পৃথিবীতে প্রায় __________ প্রজাতি ধ্বংসের মুখে ।
(iv) মৃগনাভি থেকে তৈরি হয় নানা __________ ।
(v) পাউরুটি তৈরি করতে লাগে ____________ নামক এককোষী ছত্রাক ।
(vi) মশা হলো ______ বাহক ।
4.যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 3×5 = 15
(i) প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও ।
(ii) ফাইটোকেমিক্যালস কি? একটি ফাইটোকেমিক্যালসের নাম লেখ।
(iii) বায়োডাইভারসিটি হটস্পট কাকে বলে? জীব বৈচিত্র হ্রাসের তিনটি কারণ লেখ ।
(iv) এনোফিলিস মশার বৈশিষ্ট্য গুলি লেখ মাছি নিয়ন্ত্রণের উপায় গুলি লেখ ।
(vi) পোলিও রোগের লক্ষণ এবং প্রতিকার লেখ । জলবাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার দুটি উপায় লেখ ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- সপ্তম
বিষয়- বিজ্ঞান (সেট-2)
পূর্ণমাণ- 70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ন বাক্যে উত্তর লেখ: (যেকোনো দশটি ) 1×5 = 5
(i) লেবুর শরবত – (লাল লিট্মাস কে নীল করে / নীল লিটমাসকে লাল করে / লিটমাসকে বর্ণহীন রাখে / লিটমাসকে বর্ণহীন রাখে না )
(ii) NaCl +AgNO3 = AgCl +NaNO3 বিক্রিয়াটি হল – (বিয়োজন / প্রতিস্থাপন / বিনিময় / প্রত্যক্ষ সংযোগ )
(iii) তড়িৎ চুম্বকের ব্যবহারিক প্রয়োগ হল- (বৈদ্যুতিক বাতি / বৈদ্যুতিক হিটার / কলিংবেল / কোনোটিই নয় )
(iv) সিনেমার পর্দায় যে প্রতিফলন হয় তা হলো – (নিয়মিত / বিক্ষিপ্ত /সমশীর্ষ / পার্শীয় পরিবর্তন )
(v) ভিনিগারের pH পরীক্ষা করে দেখা গেল দ্রবণটি হল – (আমলিক / ক্ষারীয় / প্রশম/কোনোটিই নয় )
2 শূন্যস্থানপূরণ করঃ 1×5=5
(i) অর্গানিক সি সল্ট এ __________ ধাতু থাকে ।
(ii) একটি রাসায়নিক সারের নাম _______ ।
(iii) নিউটনের __________ সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় ।
(iv) সাইলেন্ট স্প্রিং বইটির লেখক _______ ।
(v) আলোকরশ্মি দর্পণের সাথে লম্বভাবে আপাতত হলে প্রতিফলন কোণের মান ________ ।
3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 1×5 = 5
(i) অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সরণ কি হবে ?
(ii) পরমাণু নিস্তড়িত হয় কেন ?
(iii) পাকস্থলীতে খাবার হজম করার জন্য কি অ্যাসিড তৈরি হয় ?
(iv) নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখ ।
(v) কোন বস্তুর ওপর টু নিউটন বল প্রয়োগ করে এক মিটার সমান ঘটানো হলো কার্যের পরিমাণ কত ?
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 2×10=20
(i) সমতা বিধান কর:
(ক) NH3 + O2 = NO + H2O
(খ) NH3 + Cl2 = N2 +HCL
(ii) ইলেকট্রিক ইস্ত্রী ও ইলেকট্রিক বাল্বে কোন কোন ধাতু ব্যবহার করা হয়?
(iii) সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতি দুটি বৈশিষ্ট্য লেখ ।
(iv) আমাদের শরীরের আয়োডিনের দুটি গুরুত্ব লেখো ।
(v) তোমরা নিশ্চয়ই বিভিন্ন রংয়ের কাজ দেখেছো। বলতো নীল ও সবুজ রং -এর কাঁচে কোন কোন যৌগ মেশানো থাকে
(vi) স্নান করার পর ঠান্ডা বোধ হয় কেন ?
(vii) উড়ন্ত পাখি ডানা ঝাপটানো করা বন্ধ করলেও ভাসতে ভাসতে অনেক এগিয়ে যায় কেন ?
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(viii) চিত্রের সাহায্যে কার্বন পরমাণুর গঠন উল্লেখ কর ।
(ix) তুমি সাইকেলে চড়ে 5 মিটার/সেকেন্ড বেগে চলছিলে । পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি বেগ দ্বিগুণ করলে ওই সময় সাইকেলের ত্বরণ কত ?
(x) এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে 20 মিটার গেলেন সেখান থেকে পূর্ব দিকে 15 মিটার গেলেন ব্যক্তিটির স্মরণ কত ?
5. শূন্যস্থান পূরণ কর: 1×5 = 5
(i) নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা দেহের বাইরে _______ বহি:কঙ্কাল তৈরি করে।
(ii) কোয়ালা ভালুকের প্রধান খাদ্য _______ ।
(iii) সোয়াবিন হল _______ জাতীয় খাদ্যের উদ্ভিজ্জ উৎস ।
(iv) কয়েকটি খাদ্যশৃঙ্খল যুক্ত হয়ে তৈরি হয় _____ ।
(v) সাধারণ মাছির দ্বারা ছড়িয়ে পড়ে এমন একটি রোগ হল ______ ।
6. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ: 1×5 = 5
(i) দুধে যে শর্করা উপস্থিত থাকে তা হল (সেলুলোজ ./ গ্যালাক্টোজ / মলটোজ / লেকটোজ )
(ii) জলের কোন উপাদান জনিত দূষণের জন্য দাঁত ও হাড়ের সমস্যা হয় -( তামা / লোহা / আর্সেনিক / ফ্লুওরাইড )
(iii) রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে -( সিঙ্কোনা / সর্পগন্ধা / বাসক / তুলসী )
(iv) পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি সেটি হল – (গঙ্গার শুশুক / কুকুর / ময়ূর / হরিণ )
(v) কোলাজেন প্রোটিন থাকে না -( অস্থিতে / পেশিতে / লিগামেন্টে / টেনডনে )
7. বাম দিক ও ডান দিক মেলাওঃ 1×5 = 5
| বাম দিক | ডান দিক |
| (a) ভিটামিন B | (i) টিন বন্দী খাবার |
| (b) আয়োডিন | (ii) বেরিবেরি |
| (c ) রক্ত সঞ্চালনের মাধ্যমে | (iii) হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানি |
| (d) মেটানিল ইয়োলো | (iv) মানুষিক বুদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ |
| (e) বটুলিজম | (v) হেপাটাইটিস |
8. এক কথায় উত্তর দাও: 1×5 = 5
(i) মিনামাটা রোগ কোন পদার্থের জন্য হয় ?
(ii) একটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখ ।
(iii) WHO এর হেডকোয়ার্টার কোথায় ?
(iv) ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম লেখ ।
(v) 1 লিটার জলে আর্সেনিক দূষণের মাত্রা কত ?
9. সংক্ষিপ্ত উত্তর দাও: 2×3 = 6
(i) ব্যাকটেরিয়ার দুটি উপকারিতা লেখ ।
(ii) যান্ত্রিক বাহক কাকে বলে উদাহরণ দাও ।
(iii) আর্সেনিক দূষণের লক্ষণ গুলি লেখ ।
10. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 3×3 = 9
(i) পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ তিনটি লেখ ।
(ii) খাদ্য তন্তু কি? একটি উদাহরণ ও একটি কাজ লেখ।
(iii) ল্যাথারিজম রোগ কাকে বলে? এলার্জিনের একটি উদাহরণ দাও ।
অথবা
রক্ত কণিকা কয় ধরনের ও কি কি? প্রত্যেক প্রকার রক্ত কণিকার কাজ বর্ণনা কর আমাদের সারা শরীর থেকে কোন কোন শিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃদপিণ্ডের ডানলিন্দে পৌঁছায় ? 1+1+2×3+2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- সপ্তম
বিষয়- বিজ্ঞান (সেট-3)
পূর্ণমাণ – 70 , সময় -2 ঘন্টা 30 মিনিট
বিভাগ-ক (জীবন বিজ্ঞান)
1.সঠিক উত্তরটি নির্বাচন কর: ( যে কোন পাঁচটি ) 1×5 = 5
(i) প্রোটিন জাতীয় খাদ্য হলো – (দানাশস্য /তেল /মাংস/ মাখন)
(ii) বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো – (অক্সিজেন / কার্বন ডাই অক্সাইড / নাইট্রোজেন / হাইড্রোজেন )
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(iii) ভেষজ উদ্ভিদ নয়- ( সিঙ্কোনা / বট / তুলসী / সর্পগন্ধা )
(iv) থার্মোমিটারে কোন ধাতব পদার্থটি ব্যবহার হয়?
(পারদ / সোডিয়াম /ক্লোরাইড / আয়োডিন )
(v) বেকারী শিল্পে কোন ধরনের অণুজীব ব্যবহৃত হয়ে থাকে ? (ব্যাকটেরিয়া / ছত্রাক / উপকারী ভাইরাস / আদ্যপ্রাণী )
(vi) একটি লুপ্ত প্রাণী হল – (একশৃঙ্গ গন্ডার / কাক / চিতা / ডোডো পাখি )
2. শূন্যস্থান পূরণ কর (যেকোনো পাঁচটি ) 1×5 = 5
(i) রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ____________ হতে পারে ।
(ii) হাত-পা বেঁকে যায় ____________ অভাবে ।
(iii) ভারতে আন্দামান-নিকোবর দ্বীপ অঞ্চলে ________ হটস্পট অঞ্চল আছে ।
(iv) রেসারপিন ওষুধটির উৎস হল __________ গাছ ।
(v) অক্ষর চিন্তা না পারা ___________ রোগের লক্ষণ ।
(vi) ________ রোগের অপর নাম ব্ল্যাক ডেথ ।
3. তিন ঠিক বা ভুল নির্বাচন করোঃ 1×5 = 5
(i) ভিটামিন C এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে ।
(ii) চাউমিনে আজিনামোটো নামক ক্ষতিকারক পদার্থ মেশানো হয়।
(iii) সমস্ত অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ সংক্রমণ ঘটায় ।
(iv) ভারতবর্ষকে একটি মেগাডাইভারসিটি মিশন বলা হয়।
(v) দীর্ঘক্ষন কম্পিউটারে গেম খেললে ঘাড়ে ব্যাথা হতে পারে ।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো দশটি) 2×10 = 20
(i) কিসের অভাবে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয় ?
(ii) দুটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ দাও ।
(iii) কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কি ?
(iv) কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হয় ?
(v) UNICEF এর পুরো কথা কি?
(vi) অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে কি কি রোগ হতে পারে ?
(vii) ভারতবর্ষে অবস্থিত দুটি বায়োডাইভারসিটি হটস্পট এর নাম লেখ ।
(viii) ORS কখন ব্যবহার করা হয় ?
(ix) মানসিক অবসাদের একটি কারণ ও একটি লক্ষণ লেখ ।
(x) জীব বৈচিত্র হ্রাসের দুটি কারণ লেখ ।
(xi) ম্যালেরিয়া ও টাইফয়েড রোগের কারণ কি ।
(xii) বায়ুবাহিত রোগগুলো রোধ করার উপায় গুলি কি কি?
(xiii) মানসিকভাবে সুস্থ থাকার জন্য তুমি কি কি করবে ?
বিভাগ-খ (ভৌত বিজ্ঞান)
5. সঠিক উত্তরটি নির্বাচন কর: 1×5 = 5
(i) জ্বর হওয়া কোন রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল ১০৪° F ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে মান হবে (41.1°C / 40.6°C / 40° C/ 42°C
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(ii) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে – ( ৯০° /0° / 180° 45°)
(iii) স্ক্রু ড্রাইভার এর গতি প্রদত্ত কোন গতির উদাহরণ ?
(সরলরৈখিক গতি / বৃত্তাকার পথের গতি / ঘূর্ণন গতি / মিশ্র গতি )
(iv) ভিনিগার এর মধ্যে কিছুটা খাবার সোডা মেশানোর ফলে – (ভিনিগারের আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে / ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে / আম্লিক ধর্ম হ্রাস পাবে / কোন পরিবর্তন হবে না )
(v) কোন পলিমার বায়ো-ডিগ্রেডেবল – (পলিথিন / PVC / মাংসপেশির প্রোটিন / PET )
2. শূন্যস্থান পূরণ করোঃ (যেকোনো পাঁচটি ) 1×5 = 5
(i) পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ___________ অপরিবর্তিত থাকে ।
(ii) সূর্য থেকে আগত আলোকরশ্মিকে ___________ আলোকরশ্মিগুচ্ছ বলা যেতে পারে ।
(iii) তুমি স্থিত হয়ে দাঁড়িয়ে আছো । তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হল । তোমার প্রতিবিম্ব তোমার থেকে _____________ মিটার সরে যাবে ।
(iv) গলগণ্ড বা গয়টার রোগে ________________ গ্রন্থি ফুলে ওঠে ।
(vi) _________________ জাতীয় যৌগ বহু সংখ্যক ছোটো ছোটো অণু জুড়ে তৈরি হয় ।
(vii) চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কস্টিক ক্ষারসহ গরম করে ___________ তৈরি হয় ।
3. স্তম্ভ মেলাওঃ 1×5 = 5
| ‘A’ স্তম্ভ | ‘B’ স্তম্ভ |
| (i) পটাশিয়াম পরমাণু | (a) প্রাকৃতিক পলিমার |
| (ii) লঘু HCl দ্রবণ | (b) pH প্রায় 1 |
| (iii) নাইলন | (c ) মিথাইল অরেঞ্জ |
| (iv) স্টার্চ | (d) 1 টি ইলেকট্রন ছেড়ে দিয়ে |
| (v) পাকস্থলীর রস | (e ) কৃত্রিম পলিমার |
4. নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোনো পাঁচটি) 1 × 5 = 5
(i) কোনো বস্তুর ওপর ‘ক’ 10N ও ‘খ’ ওই বস্তুর ওপর 7N বল প্রয়োগ করার ফলে উভয়ের কৃতকার্যের পরিমাণ একই হয় । কোন ক্ষেত্রে বস্তুটির সরণ বেশি হয়েছে ?
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(ii) P,A,C,S ও O অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না ?
(iii) এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাসপীভবন হয় ।
(iv) সমীকরণ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও ।
(v) অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও ।
(vi) পরিবর্তনশীল যোজ্যতা আছে , এমন দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো ।
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 5×3 = 15
(i) (a) কোনো বস্তুর ওপর গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?
(b) কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে ?
অথবা
(a) বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি / গ্রাম –বক্তব্যটি ব্যাখ্যা করো ।
(b) 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের খন্ডে একটি গর্ত করে তাতে 5 ডিগ্রি C প্রাথমিক উষ্ণতায় জলপূর্ণ করলে ওই জল বরফ হয় না । এর স্বপক্ষে যুক্তি দাও ।
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(ii) সূচিছিদ্র ক্যামেরার মূলনীতি কী ? সূচীছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি লেখো ।
অথবা
(a) আলোর প্রতিসরণ কাকে বলে ?
(b) AMBULANCE কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন ?
(iii) (a) গড় বেগ ও গড় দ্রুতি বলতে কী বোঝায় ?
(b) ত্বরণের এককে সময়ের কথাটি দুবার ব্যবহৃত হয় কেন ?
অথবা
নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো । নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রমাণ করো ।
(iv) (a) একটি ধাতু M এর ক্লোরাইডের সংকেত MCl3 হলে , ধাতুটির সালফেটের সংকেত কী হবে ?
[PDF]Class 7 Third Unit Test Science Question Paper-2026 || ক্লাস 7 তৃতীয় ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্নপত্র
(b) যোজ্যতা সর্বদা পূর্ণসংখ্যা হয় , ভগ্নাংশ হয় না কেন ?
(v) মনোমার কাকে বলে ? টেফলনের মনোমারের নাম লেখো । পলিমার ব্যবিহারের একটি অপকারিতা লেখো ।
Important Links
গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।