![Class 7 Third Unit Test Geography Question Paper [PDF]
সপ্তম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন](https://anushilan.com/wp-content/uploads/2026/10/Class-7-Geography-Third-Unit-Test-Question-Paper-.jpg)
Class 7 Third Unit Test Geography Question Paper [PDF] || সপ্তম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীদের জন্য নিয়ে আসা হল ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নপত্র । এই প্রশ্নগুলি তোমরা দেখার পাশাপশি PDF হিসাবে ডাউনলোড ও করে নিতে পারবে । তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও । আর এই পেজটি সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও ।
Class 7 Third Unit Test Geography Question Paper [PDF] || সপ্তম শ্রেণি তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণী- সপ্তম
বিষয়- ভূগোল (সেট-1)
পূর্ণমাণ- 70 , সময় -2 ঘন্টা 30 মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন কর: 1×16=16
(i) পৃথিবীর মোট ১০০ ভাগ জলের মধ্যে কত ভাগ সমুদ্রের নোনা জল ? ( ৭৭ ভাগ / ৮৭ ভাগ / ৯৭ ভাগ )
(ii) নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর কি বলা হয়? (মোহনা / উৎস / জলবিভাজিকা )
(iii) যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলে – (নিত্যবহ নদী / আন্তর্জাতিক নদী/ অন্তর্বাহিনী নদী )
(iv) পলির স্তর জমে কোন শিলার উৎপত্তি হয় ? (মার্বেল / কাদা পাথর / গ্রানাইট )
(v) কল কারখানার ধোঁয়া – (মাটির উর্বরতা বাড়ায় /মাটিকে নষ্ট করে / অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে )
(vi) বায়ুর চাপ মাপার একক হল – (মিলিমিটার / মিলিবার / মিলিলিটার )
(vii) বায়ুর চাপ মাপার যন্ত্র হলো -( বাত পতাকা / অ্যানিমোমিটার / ব্যারোমিটার )
(viii) আন্দিজ পর্বতমালা – (ভঙ্গিল পর্বত / স্তুপ পর্বত / আগ্নেয় পর্বতের ) উদাহরণ ।
(ix) টেবিল ল্যান্ড বলা হয় – (সমভূমিকে / মালভূমিকে / হিমালয়কে )
(x) ফ্লুরাইড দূষণের জন্য কি রোগ হয় ? (ইতাই নিতাই / কালা জ্বর / প্লুরোসিস )
(xi) কত সালে ভোপালের ইউনিয়ন কার্বাইডের কারখানায় দুর্ঘটনা ঘটে (১৯৮৪ সালে / ১৮৮৪ সালে /১৭৮৪ সালে8)
(xii) ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম – (এলবুর্জ / মঁ ব্লাঁ / এভারেস্ট )
(xiii) ইউরোপের দীর্ঘতম নদী হল – (নিপার / ভলগা / রোন )
(xiv) লন্ডনের প্রধান বিমানবন্দরের নাম – (হিথরো / চ্যাথাম / বেজিং )
(xv) ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয় – (স্ট্রম্বলি কে / এটনা কে / ভিসুবিয়াস কে )
(xvi) পৃথিবীর ছাদ বলা হয় – (ছোটনাগপুর মালভূমিকে / পামির মালভূমিকে/মালব মালভূমিকে )
২ শূন্যস্থান পূরণ কর: 1×5 = 5
(i) হাজার রদের দেশ বলা হয় ___________ কে ।
(ii) পৃথিবীর সবথেকে উঁচু পর্বত শৃঙ্গের উচ্চতা ______ মিটার ।
(iii) আমাশয় , আন্ত্রিক , জন্ডিস এইসব রোগ ______ বাহিত ।
(iv) রাইন ও তার উপনদী রূঢ় ও লিপে নদীর সংযোগস্থলে ___________ শিল্পাঞ্চল গড়ে উঠেছে ।
(v) হান্স __________ দেশের অধিবাসী ছিল ।
3. নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন কর: 1×5=5
(i) নিত্যবহ নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট ।
(ii) বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে ভারী হয় ।
(iii) ক্যাডমিয়াম দূষণের ফলে ব্ল্যাক ফুট ব্যাধি হয় ।
(iv) ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা হল ৬৬ টি ।
(v) রুঢ় শিল্পাঞ্চলটির ক্ষেত্রফল প্রায় ৪৬০০ বর্গ কিমি ।
4. এক কথায় উত্তর দাও: 1×4 = 4
(i) লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ ?
(ii) কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
(iii) ল্যাগোডা কোন মহাদেশের বৃহত্তম হ্রদ ?
(iv) আমার কোন বদ্বীপ নেই আমি পৃথিবীর বৃহত্তম নদী আমি কে ?
5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ( যে কোন চারটি) 2×4=8
(i) জল দূষণ কাকে বলে?
(ii) নদী কাকে বলে
(iii) বায়ুর নিম্নচাপ কাকে বলে?
(iv) লন্ডন অববাহিকার চতু:সীমা লেখ ।
(v) ট্রাক ফার্মিং কি ?
6. নীচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও: ( যে কোন চারটি ) 3×4=12
(i) মাটি দূষণের প্রধান পাঁচটি কারণ লেখ ।
(ii) পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় তা লেখ।
(iii) নদী কি কি কাজ করে ব্যাখ্যা করে লেখ।
(iv) আমাদের জীবনে মালভূমির প্রভাব লেখো ।
(v) রুঢ় শিল্পাঞ্চল এর অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো।
7. নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা মূলক উত্তর দাও: (যে কোন চারটি ) 5×4=20
(i) জলদূষণের প্রধান সাতটি কারণ লেখ ।
(ii) ইউরোপ মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কে লেখ ।
(iii) লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখ ।
(iv) মাটি দূষণ প্রতিরোধের প্রধান চারটি উপায় এবং জলদূষণ প্রতিরোধের প্রধান চারটি উপায় লেখ ।
(v) বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি ব্যাখ্যা কর ।
(vi) নদীর নিম্ন প্রবাহে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ ।
(vii) পর্বত বেষ্টিত ব্যবচ্ছিন্ন লাভা গঠিত মালভূমির সংজ্ঞা উদাহরণ ও চিত্রসহ আলোচনা কর ।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- সপ্তম
বিষয়- ভূগোল (সেট-2)
পূর্ণমাণ-70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
1. প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1×5 = 5
1.1 হিমালয় পর্বতমালা
1.2 তুন্দ্রা জলবায়ু অঞ্চল
1.3 কঙ্গো নদী
1.4 মাদাগাস্কার দ্বীপ
1.5 রূঢ় শিল্পাঞ্চল
2. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: 1×7=7
2.1 হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠাপুর পর্যন্ত গঙ্গা নদীর -( উচ্চ প্রবাহ / মধ্য প্রবাহ / নিম্ন প্রবাহ / পুন:যৌবন লাভ ) লক্ষ্য করা যায় ।
2.2 মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে – ( ১০.২ কিমি / ১১.২ কিমি / ১১.৮ কিমি / ১৩.২ কিমি )
2.3 জলদূষণের একটি তেজস্ক্রিয় উৎস হল – (অ্যামোনিয়া / ফেনল / সায়ানাইড / রেডিয়াম )
2.4 ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল -(১৮৪৮ সালে / ১৮৮৪ সালে /১৯৮৪ সালে ১৯৮৬ সালে)
2.5 ইউরোপ মহাদেশের দক্ষিণে অবস্থিত – (ভূমধ্যসাগর / বাল্টিক সাগর /মরুসাগর / উত্তর সাগর )
2.6 সমচাপরেখাগুলো যেখানে পরস্পর খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য থাকে – ( কম / বেশি / সমান /অসমান )
2.7 নেদারল্যান্ডের বিখ্যাত বন্দর হল – (রটারডাম /আমস্টারডাম / হার্লেম / দি হেগ)
3. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর: 1×5=5
3.1 কোন স্থান পৃথিবীপৃষ্ঠের কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা ____________ দ্বারা নির্ণয় করা যায়?
3.2 নিম্নচাপের বায়ু __________ হওয়ায় বায়ু প্রসারিত ও হালকা হয় ।
3.3 হলদিয়া পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে ________ নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে ।
3.4 _________হল ইউরোপের বৃহত্তম হ্রদ ।
3.5 _________ বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ।
4. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো। 1×4=4
4.1 পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি একপ্রকার মহাদেশীয় মালভূমির উদাহরণ ।
4.2 অ্যাসিড বৃষ্টির ফলে শুধু জল দূষিত হয় মাটি দূষিত হয় না ।
4.3 পোল্ডারল্যান্ডের জলবায়ুর সমভাবাপন্ন প্রকৃতির ।
4.4 সূর্যের উত্তরায়নের সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে
5. স্তম্ভ মেলাও: 1×4 = 4
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| 5.1 ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ | (a) ক্যাডমিয়াম দূষণ |
| 5.2 ব্লাক ফুট ব্যাধি | (b) পো |
| 5.3 ইতাই ইতাই | (c ) রাইন |
| 5.4 ইতালির দীর্ঘতম নদী | (d) আর্সেনিক |
| (e) রোন |
6. একটি বা দুটি শব্দে উত্তর দাও: 1×5 = 5
6.1 একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে ?
6.2 কোন সার ব্যবহারের ফলে মাটি দূষণের সম্ভাবনা থাকে না ?
6.3 উৎপত্তি অনুসারে পর্বত প্রধানত কত ধরনের ?
6.4 ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্বের কি ধরনের পরিবর্তন ঘটে ?
6.5 হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয় ?
7. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও: (যে কোন পাঁচটি ) 2×5 = 10
7.1 নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় ও কেন ?
7.2 জল বিশুদ্ধ করার দুটি সহজ উপায় লেখ ।
7.3 বায়ুর চাপ কি ? নদী মধ্য গতিতে খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় কেন ?
7.4 ইউট্রোফিকেশন কি ?
7.5 ট্রাক ফার্মিং কি ?
7.6 জুইডার জি কি ?
7.7 লন্ডন অববাহিকা নামকরণের কারণ কি ?
8. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যে কোন পাঁচটি) 3×5 = 15
8.1 স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখ ।
8.2 পৃথিবীর অপসুর অবস্থান ও অনুসুর অবস্থান এর পার্থক্য লেখ ।
8.3 টীকা লেখ: মহাদেশীয় জলবায়ু ও স্টেপ তৃণভূমি।
8.4 জলদূষণের প্রধান তিনটি কারণ লেখ।
8.5 নিরক্ষীয় অঞ্চলে সর্বদা নিম্নচাপ ও দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ অবস্থান করে কেন ?
8.6 লন্ডন অববাহিকা সরার মতো আকৃতি আকৃতি বিশিষ্ট হওয়ার কারণ কি ?
8.7 রুঢ় শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
9. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যে কোন তিনটি) 3×5 = 15
9.1 ভূপৃষ্ঠের সব জায়গায় এক রকম হয় না কেন ব্যাখ্যা কর ।
9.2 মানব জীবনে নদীর প্রভাব লেখো ।
9.3 মাটি দূষণের কারণ হিসেবে কৃষিকাজ ও শিল্প উৎপাদন কিভাবে দায়ী ?
9.4 লন্ডন অববাহিকায় টেমস নদীর গুরুত্ব আলোচনা কর।
9.5 পোল্ডার ভূমি কি পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা যায়
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- সপ্তম
বিষয়- ভূগোল (সেট-3)
পূর্ণমাণ- 70 , সময়- 2 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ 1×16 = 16
(i) মহাবিষুব যে তারিখে হয় –
(ক) ২১ শে মার্চ
(খ) ২২ শে মার্চ
(গ) ২৩ শে মার্চ
(ঘ) ২৩ শে জুন
(ii) অক্ষরেখা গুলোর আকৃতি হল –
(ক) উপবৃত্ত
(খ) অর্ধবৃত্ত
(গ) পূর্ণবৃত্ত
(ঘ) পরিবৃত্ত
(iii) পৃথিবীর ছাদ বলা হয় –
(ক) পামির মালভূমিকে
(খ) লাদাখ মালভূমিকে
(গ) তিব্বত মালভূমিকে
(ঘ) দাক্ষিণাত্য মালভূমিকে
(iv) নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয় –
(ক) গিরিখাত
(খ) অশ্বখুরাকৃতি হ্রদ
(গ) ব-দ্বীপ
(ঘ) প্লাবন ভূমি
(v) ইউট্রফিকেশনের ফলে জলে –
(ক) শৈবাল , আগাছা ও কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পায়
(খ) ছত্রাকের পরিমাণ বৃদ্ধি পায়
(গ) মশের পরিমাণ বৃদ্ধি পায়
(ঘ) অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়
(vi) অ্যাসিড বৃষ্টির ফলে হয় –
(ক) মাটি দূষণ
(খ) জল দূষণ
(গ) বায়ু দূষণ
(ঘ) তেজস্ক্রিয় দূষণ
(vii) ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম হল –
(ক) স্তেপ
(খ) সিডার
(গ) তৈগা
(ঘ) তুন্দ্রা
(viii) ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হল –
(ক) লন্ডন
(খ) রূঢ়
(গ) প্যারিস
(ঘ) পোল্যান্ড অববাহিকা
(ix) পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে –
(ক) 30 কিমি
(খ) 300 কিমি
(গ ) 11.2 কিমি
(ঘ) 1600 কিমি
(x) পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় –
(ক) 3 জানুয়ারি
(খ) 4 জুলাই
(গ) 21 শে মার্চ
(ঘ) 23 শে সেপ্টেম্বর
(xi) পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা –
(ক) 360
(খ) 180
(গ) 179
(ঘ) 90
(xii) ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় –
(ক) বায়ুর উষ্ণতা
(খ) বায়ুর আর্দ্রতা
(গ) বৃষ্টিপাত
(ঘ) বায়ুর চাপ
(xiii) ইউরোপের আল্পস হল একপ্রকারের –
(ক) আগ্নেয় পর্বত
(খ) ক্ষয়জাত পর্বত
(গ) স্তুপ পর্বত
(ঘ) ভঙ্গিল পর্বত
(xiv) পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল –
(ক) মিনামাটা
(খ) ব্ল্যাকফুট
(গ) ইতাই ইতাই
(ঘ) ফ্লুরোসিস
(xv) 2011 সালে পরমাণু দূর্ঘটনা ঘটেছিল জাপানের –
(ক) ফুকুশিমায়
(খ) চের্নোবিলে
(গ) হিরোসমায়
(ঘ) টোকিওতে
(xvi) হাজার হ্রদের দেশ বলা হয় –
(ক) নরওয়েকে
(খ) ফিনল্যান্ডকে
(গ) সুইডেনকে
(ঘ) আইসল্যান্ডকে
2. শূন্যস্থান পূরণ করোঃ 1×5 = 5
(i) উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ___________ জুন ।
(ii) বিষুব কথার অর্থ সমান ______________ ।
(iii) লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী ____________ ।
(iv) ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল __________ ।
(v) নদীর তীব্র আঁকা বাঁকা পথ ____________ নামে পরিচিত ।
3. এক কথায় উত্তর দাওঃ 1 × 5 = 5
(i) নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
(ii) ইউরোপের সর্বচ্চ পর্বত শৃঙ্গের নাম কী ?
(iii) একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও ।
(iv) রুঢ় অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম লেখো ।
(v) একটি জলবাহিত রোগের নাম লেখো ।
4. বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখঃ 1×4 = 4
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| (i) আগ্নেয় পর্বত | (a) মিয়েন্ডার |
| (ii) পোল্ডার ভূমি | (b) জ্বালামুখ |
| (iii) বৃক্ষ ছেদন | (c ) হুইডার জি |
| (iv) নদীর আঁকাবাঁকা পথ | (d ) মৃত্তিকা ক্ষয় |
5. অনধিক 10 টি শব্দের মধ্যে উত্তর দাওঃ 2×10 = 20
(i) ইউট্রোফিকেশন কাকে বলে ?
(ii) পোল্ডারভূমি কী ?
(iii) হুইডার জি প্রকল্প বলতে কী বোঝ ?
(iv) দ্রাঘিমা রেখার প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলি লেখো ।
(v) GPS এর ব্যবহার লেখো ।
(vi) কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেনো ?
(vii) জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় ?
(viii) বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় ?
6. অনধিক 50 টি শব্দের মধ্যে উত্তর দাওঃ (যেকোনো 5 টি ) 3×5 = 15
(i) অপসূর ও অনুসুর অবস্থান বলতে কী বোঝ ?
(ii) স্তুপ পর্বত সৃষ্টির কারণ ব্যখ্যা করো ।
(iii) অক্ষরেখা গুলোর বৈশিষ্ট্য লেখো ।
(iv) জলদূষণের কারণ আলোচনা করো ।
(v) মাটি দূষণের প্রতিরোধের উপায় গুলি লেখো ।
(vi) রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ গুলি লেখো ।
(vii) পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয়েছে ?
7. আট দশটি বাক্যে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ 5 × 3 = 15
(i) ঋতু পরিবর্তন কীভাবে হয় চিত্রসহ বর্ণনা করো ।
(ii) মানব জীবনে পর্বতের প্রভাব গুলি লেখো ।
(iii) লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যাজানো লেখো ।
(iv) বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো ।
(v) ইউরোপের মহাদেশের সমৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো ।
(vi) বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো ।
Important Links
গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।