WBBSE Class 6 Second Unit Test History Question Paper PDF [2026]

WBBSE Class 6 Second Unit Test History Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন ক্লাস 6

WBBSE Class 6 Second Unit Test History Question Paper PDF [2026] || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন ক্লাস 6 – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VI এর ইতিহাসের দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 6 Second Unit Test History Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

বিষয়- ইতিহাস (সেট-১)

শ্রেণী- ষষ্ঠ

পূর্ণমান- ৫০ , সময়-১ ঘন্টা ৪০ মিনিট

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে যেকোনো দশটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখ। ১ ×১০ = ১০

(i) ঋকবেদের আলোচনায় যেসমস্ত গুরুত্বপূর্ণ নদী ছিল সেগুলোর মধ্যে আজ আর খুঁজে পাওয়া যায়না কোনটি ?

(ক) বিতস্তা

(খ) কুবা

(গ) পরুঞ্চী

(ঘ) সরস্বতী

(ii) জাদু মন্ত্রের সংকলন হল –

(ক)  সামবেদ

(খ) যজুর্বেদ

(গ) অথর্ববেদ

(ঘ) উপনিষদ

(iii) বৈদিক সমাজ ছিল মূলত কি ধরনের ?

(ক) নগরভিত্তিক

(খ) নদীমাতৃক

(গ) গ্রামভিত্তিক

(ঘ) সামরিকভিত্তিক

(iv) মেগালিথ হল-

(ক) পাথরের গাড়ি

(খ) পাথরের সমাধি

(গ) পাথরের বাড়ি

(ঘ) পাথরের মূর্তি

(v) বিনয় পিটক ও সূত্ত পিটক সংকলন করা হয় কোন ধর্ম সম্মেলনে ?

(ক)  প্রথম ধর্ম সম্মেলনে

(খ)  দ্বিতীয় ধর্ম সম্মেলনে

(গ) তৃতীয় ধর্ম সম্মেলনে

(ঘ) চতুর্থ ধর্ম সম্মেলনে

(vi) তুমি বিহারের পাটনা জেলাতে বেড়াতে গেছো ,  বলতো ইতিহাসের কোন মহাজনপদে আছো ?

(ক) বজ্জী  

(খ) পাবা

(গ) মল্ল

(ঘ) মগধ

WBBSE Class 6 Second Unit Test History Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন ক্লাস 6

(vii) মহাবীর জন্মগ্রহণ করেছিলেন –

(ক) লিচ্ছবি বংশে

(খ) শাক্য বংশে

(গ) কৌশল বংশে

(ঘ) পাঞ্চাল বংশে

(viii) দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদটি হল –

(ক) অস্মক

(খ)  গান্ধার

(গ ) কুরু

(ঘ) বজ্জী

(ix) শেষ নন্দ রাজা ছিলেন –

(ক)  মহাপদ্মনন্দ

(খ) পান্ডুক

(গ)  কৌশিক নন্দ

(ঘ) ধননন্দ

(x) কলিঙ্গ যুদ্ধ কোন রাজাকে অহিংসার পথে নিয়ে আসে ?

(ক) চন্দ্রগুপ্ত মৌর্য

(খ)  বিন্দুসার

(গ) অশোক

(ঘ) দশরথ

(xi) মৌর্যভারতীয় উপমহাদেশের সোনার মুদ্রা প্রথম চালু করেন –

(ক)  কুজুল কদফিসেস

(খ) বিম কদফিসেস

(গ) কনিষ্ক

(ঘ) হুবিষ্ক  

(xii) শকারি উপাধি নিয়ে প্রথম রুপোর মুদ্রা চালু করেন কোন শাসক?

(ক) চন্দ্রগুপ্ত

(খ) সমুদ্রগুপ্ত

(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(ঘ) স্কন্দ গুপ্ত 

২. সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ ১×১০ = ১০

(i) সেলুকাস নিকেটর কে ছিলেন ?

(ii)  ‘হর্ষচরিত’ কাব্যগ্রন্থটি কার লেখা?

(iii) মৌর্য শাসকরা কি উপাধি গ্রহণ করতেন ?

(iv) কোন গুপ্ত রাজার সময় নালন্দা মহাবিহারের স্থাপিত হয়েছিল ?

(v) বৈদিক সাহিত্যের ভাগ গুলি লেখ।

(vi)  ‘বলি’ কি ?

(vii)  বৈদিক যুগের নিদর্শন পাওয়া গেছে এমন দুটি প্রত্নতত্ত্বের নাম লেখ ।

(viii) দুটি গণতান্ত্রিক মহাজনপদের নাম লেখ ।

(ix)  ‘কেবলিন’ নামে পরিচিত হন কে?

(x) পাথরের খোদাই করা ভাস্কর্য ‘বুদ্ধপদ’ তুমি কোথায় গেলে দেখতে পাবে ?

(xi) ‘আর্যসত্য’ কোন ধর্মের অংশ 

৩. নিচের প্রশ্নগুলি দুতিনটি বাক্যে উত্তর দাওঃ (যেকোনো চারটি ) ২ ×৪ = ৮

(i) ‘সমাবর্তন অনুষ্ঠান’ কি?

(ii) একলব্যর গল্প বর্ণব্যবস্থার কোন দিকটি তুলে ধরেছে?

(iii) ‘সকলত্তর পথনাথ’ উপাধি কে গ্রহণ করেছিলেন ? তিনি কেন এই উপাধি গ্রহণ করেছিলেন ?

(iv)  ‘গঙ্গারিদাই’ রাজ্যের গুরুত্ব লেখো  ।

(v) জৈন বৌদ্ধ দুটি ধর্মেই ত্রিরত্ন বলে একটি ধারণা আছে এই ত্রিরত্ন কি ?

(vi)  সহজ সরল ভাষায় বৌদ্ধ ও জৈন ধর্ম প্রচারিত হয় এই দুই প্রকার ধর্মের প্রচারের ভাষা কি কি ছিল  ?

WBBSE Class 6 Second Unit Test History Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6 ইতিহাস প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন ক্লাস 6

৪. নিচের প্রশ্নগুলি চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ(যেকোন চারটি ) ৩×৪ = ১২

(i)  টীকা লেখঃ ‘অর্থশাস্ত্র’

(ii) মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন ?

(iii)  বেদে ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক বর্ণনা থেকে আর্যদের বসতি সম্পর্কে কি ধারণা পাওয়া যায় ?

(iv) বৈদিক সমাজে নারীদের অবস্থা কেমন ছিল ?

 (v) মহাকশ্যপ ‘বৌদ্ধ ধর্মসংগীতির আহ্বান করেছিলেন কেন ?

(vi) ‘নব্যধর্ম’ মতের চাহিদা তৈরি হয়েছিল কেন ?

৫. যেকোনো দুটি প্রশ্নের আটদশটি বাক্যের মধ্যে উত্তর দাওঃ ২ ×৫ = ১০

(i) বৈদিক সভ্যতার অর্থনীতি সম্পর্কে লেখ।

(ii) মহাজনপদ গুলির মধ্যে মগধই শেষ পর্যন্ত শক্তিশালী মহাজনপদে পরিণত হয় কেন ?

(iii)  কুষান ও সাতবাহন শাসন পদ্ধতি কেমন ছিল ?

(iv)  সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিভাবে গুপ্ত সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটিয়েছে ?

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- ষষ্ঠ

বিষয়- ইতিহাস (সেট-২)

পূর্ণমান- ৫০ , সময়- ১ ঘন্টা ৩০ মিনিট

১.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১ ×৬ = ৬

১.১ পার্শ্বনাথ ছিলেন-

(ক) মগদের রাজা

(খ) বজ্জিদের রাজ

 (গ) জৈন তীর্থঙ্কর

১.২. মেঘালিত হল-

(ক) পাথরের গাড়ি

(খ) পাথরের সমাধি

(গ ) পাথরের গয়না

১.৩. গৌতমবুদ্ধের প্রথম নাম ছিল–

(ক) নন্দ

(খ) কেশর

(গ) সিদ্ধার্থ

১.৪. হর্ষচরিত কাব্যটি লিখেছিলেন –

(ক) বানভট্ট

(খ) সমুদ্র গুপ্ত

(গ) মেগাস্থিনিস

১.৫. আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল ?

(ক) মিশরে

(খ) ব্যাবিলনে

(গ) ইতালিতে

১.৬ আদি বৈদিক যুগে উৎপাদিত শস্য ছিল –

(ক)  ধান

(খ) গম

(গ) জব

(ঘ) ভুট্টা

২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (সাতটি)  ১ × ৭ = ৭

২.১ বেদের অপর নাম শ্রুতি কেন ?

২.২ কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ক গ্রন্থ ?

২.৩ অষ্টাঙ্গিক মার্গ কি ?

২.৪ সম্রাট অশোক কোন ধর্মের সমর্থক ছিলেন ?

২.৫. নব্য ধর্ম কাকে বলে?

২.৬ ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন ?  

২.৭. গাঁথা সপ্তশতী কার লেখা ?

২.৮. সম্রাট অশোক বলি কর ছাড় দিয়েছিলেন কোন গ্রামে ?

৩. দু তিনটি বাক্যে উত্তর দাও। (পাঁচটি ) ২ ×৫ = ১০

৩.১ শ্বেতাম্বর কাদের বলা হয় ?

৩.২. চতুরাশ্রম কি ?

৩.৩ পঞ্চ মহাব্রত কি?

৩.৪ একটি রাজতান্ত্রিক মহাজনপদ এর নাম লেখ ।  এর রাজধানী কোথায় ছিল ?

৩.৫ টীকা লেখ সমুদ্রগুপ্ত অথবা হর্ষবর্ধন

৩.৬. ধর্মচক্র বলতে কী বোঝো?

৩.৭. সম্রাট কনিষ্কের মূর্তি সম্পর্কে লেখ।  

৩.৮ জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের অমিল কোথায় ?

৪. নিচের প্রশ্নের চার পাঁচটি বাক্যে উত্তর দাও। (চারটি) ৩ ×৪ = ১২

৪.১ কোন অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হয় ?

৪.২ ত্রিপিটক সম্পর্কে লেখ।

৪.৩ গঙ্গা উপত্যকা অঞ্চলে কোন মহাজনপদ গুলি শক্তিশালী হয়েছে ?

৪.৪ এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব লেখো  ।

৪.৫ বৈদিক সমাজের ধর্ম সম্পর্কে কি জানো ?

৪.৬  অশোকের ধর্ম সম্পর্কে কি জানো ?

৪.৭  হর্ষচরিত কে রচনা করেন এর ঐতিহাসিক গুরুত্ব কি ?

৫. পাঁচ ছয়টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও।(তিনটি) ৫×৩ = ১৫

৫.১ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল ?

৫.২  সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে লেখ।

৫.৩ মৌর্য আমলে মানুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কে লেখ। টীকা লেখঃ সুদর্শন হ্রদ ।   ২ +৩ = ৫

৫.৪. বজ্জিদের উন্নতির জন্য সাতটি নিয়ম কি কি ছিল ?

৫.৫ মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন ? টীকা লেখঃ গঙ্গারিদায়ি ।   ২+৩= ৫

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণী- ষষ্ঠ

বিষয়- ইতিহাস (সেট-৩)

পূর্ণমান- ৫০ , সময়- ১ ঘন্টা ৩০ মিনিট


১. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ  ১×৪=৪  

১.১ আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কি ছিল ?

(ক) সোনা

(খ) রুপা

(গ) জমি

(ঘ) গবাদি পশু

১.২ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল –

(ক) ব্রহ্মপুত্র উপত্যকা

(খ) যমুনা উপত্যকা

(গ) গাঙ্গেয় উপত্যকা 

(ঘ) ভাগীরথী উপত্যাকা

১.৩. ত্রিপিটক লেখা হয়েছিল-

(ক) প্রাকৃত ভাষায়

(খ) ব্রাহ্মী ভাষায়

(গ) পালি ভাষায়

(ঘ) খরোষ্ঠী ভাষায়

১.৪. আজীবীক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন-

(ক) গোশাল

(খ) মহাবীর

(গ) গৌতম বুদ্ধ

(ঘ) উপগুপ্ত 

২. দু-একটি শব্দে উত্তর দাওঃ ১×৮=৮ 

(ক) আবেস্তার শ্রেষ্ঠ দেবতা কে ?

(খ) ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত ?

(গ) মসজিদের রাজধানী কোথায় ছিল ?

(ঘ) চতুর্থ বৌদ্ধ সংগীতের সভাপতি কে ছিলেন ?

(ঙ) একমাত্র মহাজনপদটির নাম কি ?

(চ) গুপ্ত আমলে প্রদেশের শাসনভার থাকতো কাদের ওপর ?

(ছ) জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায় ?

(জ) বিমকদফিসেস কি উপাধি নিয়েছিলেন ?

৩. শূন্যস্থান পূরণ করোঃ ১×৫=৫

(ক) ঋক বৈদিক যুগের লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করা হতো তা হল __________ ।

(খ) জৈন ধর্মে উপদেশ বলি ____________অঙ্গে ভাগ করা হয়

(গ) পুষ্য মিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হয় ______________ খ্রিস্টপূর্বাব্দে ।

(ঘ)  ‘দেবানংপিয়’ উপাধি ধারণ করেন __________ সম্রাঠ ।    

(ঙ) প্রাচীন ভারতে বহু প্রচলিত একটি মুদ্রা ছিল __________ ।

৪. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ ×৫ = ১০

৪.১ বৈদিক সাহিত্য বলতে কী বোঝো ?

৪.২ এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায় ?

৪.৩  জৈন ধর্মের ত্রিরত্ন কি ?

৪.৪  আর্য সত্য কি ?

৪.৫দশ রাজার যুদ্ধ বলতে কী বোঝো ?

৫. প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও সাতবাহন প্রশাসন কেমন ভাবে চলতো ? ৩  

৬. নীচের যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×৪ = ২০

৬.১ মেগালিথ সম্পর্কে টীকা লেখ ।

৬.২  মৌর্য আমলে প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৬.৩ সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগদের সাফল্যের কারণ কি ?

৬.৪ ঋকবৈদিক যুগে অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৬.৫ শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা কর ।

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।

Leave a Comment

error: Content is protected !!