
WBBSE Class 8 First Unit Test Science Question Paper PDF || অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 8 প্রথম ইউনিট টেস্ট বিজ্ঞান প্রশ্ন পিডিএফ – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞান প্রথম ইউনিট টেস্টের (1st Summative) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 8 First Unit Test Science Question Paper PDF
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণি – অষ্টম
বিষয়- পরিবেশ বিজ্ঞান
পূর্ণমান – 30 , সময় – 1 ঘন্টা
(PHYSICAL SCIENCE)
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1 ×5 = 5
(ক) একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তা হল –
(i) 93.8 N
(ii) 24.9 N
(iii) 19.6 N
(iv) 29.4 N
(খ) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ –
(i) কমতে থাকে
(ii) বাড়তে থাকে
(iii) একই থাকে
(iv) কোনোটাই নয়
(গ ) ঘনত্বের SI একক হল –
(i) গ্রাম / ঘনমিটার
(ii) গ্রাম / ঘনসেমি
(iii) কেজি / মিটার
(iv) কিলোগ্রাম / ঘনমিটার
(ঘ) ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা
(i) 1
(ii) 2
(iii) 3
(iv) 4
(ঙ ) প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয় ?
(i) চিনি
(ii) মোম
(iii) সোডিয়াম ক্লোরাইড
(iv) নিশাদল
2. নির্দেশানুসারে উত্তর লেখঃ 1 ×4 = 4
(i) সত্য না মিথ্যা লেখোঃ তরলের চাপ P , ঘাত F এবং ক্ষেত্রফল A হলে , এদের সম্পর্কটি হল – P =
(ii) শূন্যস্থান পূরণ করোঃ SI তে তড়িৎ আধানের একক হল _____________ ।
(iii) তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো ।
(iv) 3H1 ও 4He2 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো ।
(3) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো তিনটি ) 3×2 = 6
(i) সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করলে মহাকর্ষ বল পুর্বের কতগুণ হবে ?
(ii) সংকেত লেখোঃ (১) ফেরিক সালফেট (২) অ্যামোনিয়াম নাইট্রেট (৩) অ্যামোনিয়াম কার্বনেট (৪) ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড
(গ) উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কী ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ লেখো ।
(ঘ) ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন ?
(LIFE SCIENCE)
1. সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখোঃ 1 ×2 = 2
(i) শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু পরিবহণে সাহায্য করে – (১) স্নায়ু কোশ ( ২) পেশিকোশ (৩) কোন কোশ (৪) চর্বি কোশ
(ii) প্রোটিন সংশ্লেষে অংশ নেয় –
(১) লাইসোজোম
(২) রাইবোজোম
(৩) মাইটোকন্ড্রিয়া
(৪) গলগি বস্তু
2. সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ 1 × 2 = 2
(i) ব্যাকটেরিয়ার কোশে উপস্থিত মেসোজোম নামক কোশীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ।
(ii) সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোশ অঙ্গাণু ।
3. শূন্যস্থান পূরণ করোঃ 1 ×2 = 2
(i) মানুষের ___________ কোশের দৈর্ঘ্য সবচেয়ে বেশি ।
(ii) পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ___________ এর মাধ্যমে বাহিত হয় ।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দুটি ) 1×2 = 2
(i) কোশপর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয় ?
(ii) গলগি বস্তু কোন কোশ অঙ্গাণু থেকে সৃষ্টি হয় ।
(iii) উদ্ভিদের দুটি অংশের নাম লেখো , যেখানে প্রস্তর কোশ দেখা যায় ।
5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোনো দুটি ) 2×2 = 4
(i) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেকগুণ বড়ো করে দেখানোর জন্য কী কী ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
(ii) ভাজক কলার দুটি কাজ লেখো ।
(iii) কোন কোশ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেনো ?
(6) কোশের শক্তি নির্গমন প্রক্রিয়ার যে কোশ অঙ্গাণুটি সাহায্য করে , তাঁর নাম লেখো । এই কোশ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যেকোনো একটি অংশ চিহ্নিত করো । 3
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2
শ্রেণী –অষ্টম
বিষয়-পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান – 30 , সময় – 60 মিনিট
1. সঠিক উত্তর নির্বাচন করোঃ 1 ×10 = 10
(i) তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা –
(ক) তত বাড়বে
(খ) তত কমবে
(গ) একই থাকবে
(ঘ) কোনোটিই নয়
(ii) 4◦ C উষ্ণতায় 1 লিটার জলের ভর –
(ক) 1000g
(খ) 100g
(গ ) 10g
(ঘ) 1 g
(iii) চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ তরণের –
(ক) 1/3 গুণ
(খ) 1/10 গুণ
(গ) 1/6 গুণ
(ঘ) কোনটিই নয়
(iv) সালফার বাতাসে পোড়ালে যে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বেরোয় সেটি হল –
(ক) অ্যা মোনিয়া
(খ) সালফার –ডাই অক্সাইড
(গ) হাইড্রোজেন সালফাইড
(ঘ) নাইট্রোজেন ডাই অক্সাইড
(v) তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী –
(ক) গ্রাফাইট
(খ) হিরে
(গ) কার্বন
(ঘ) ফুলারিন
(vi) আইসোটোনদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হল –
(ক) ভর সমান
(খ) প্রোটন সংখ্যা সমান
(গ) নিউট্রন সংখ্যা সমান
(ঘ) ভরসংখ্যা সমান
(vii) সেন্ট্রোজোম থাকে –
(ক) ভাজক কলার কোশে
(খ) প্যারেনকাইমা কলার কোশে
(গ) স্নায়ুকোশে
(ঘ) স্থায়ী কলার কোশে
(viii) ফুল ও ফুলের বর্ণ নিয়ন্ত্রন করে –
(ক) ক্রোমোপ্লাস্টিড
(খ) লিউকোপ্লাস্টিড
(গ) ক্লোরোপ্লাস্টিড
(ঘ) সবকটিই
(ix) মাইটোকন্ড্রিয়া তে পর্দা থাকে –
(ক) 2 টি
(খ) 1 টি
(গ) 3 টি
(ঘ) কোনটিই নয়
(x) জীবের সংখ্যা বৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষা করার প্রক্রিয়ার নাম হল –
(ক) পুষ্টি প্রক্রিয়া
(খ) শ্বসন প্রক্রিয়া
(গ) সংবহন প্রক্রিয়া
(ঘ) জনন প্রক্রিয়া
2. সত্য অথবা মিথ্যা নির্বাচন করোঃ 1 ×5 = 5
(i) আধানহীন কণা হলো নিউট্রন ।
(ii) গলগি বস্তু প্রোটিন তৈরিতে সাহায্য করে ।
(iii) একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী 19.6N বল দিয়ে টানে ।
(iv) একই জাতের তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে ।
(v) কোবাল্টের কোনো চৌম্বক ধর্ম নেই ।
3. নিম্নের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ 1 ×5 = 5
(i) লাল বর্ণের একটি তরল অধাতব পদার্থের নাম লেখো ।
(ii) SI তে মহাকর্ষীয় ধ্রুবকের মান লেখো ।
(iii) লঘু H2SO4 এবং লোহার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় ?
(iv) স্নায়ু কলার একটি কাজ লেখো ।
(v) ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কোশের বাইরে কীসের আস্তরণ দেখা যায় ?
4. যেকোনো পাঁচটি প্রশ্নের যথাযথ উত্তর দাওঃ 2 ×5 = 10
(i) ফসফিন যৌগের সংকেত কোন মৌলের যোজ্যতা কত ? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ও অণুর প্রাথমিক গঠন দেখাও ।
(ii) সংকেত লেখোঃ
(a) অ্যামোনিয়াম সালফেট
(b) ক্যালসিয়াম বাই কার্বনেট
(iii) হৃদপিন্ডের কার্যকারিতাতে Ca+2 ও K+ এর গুরুত্ব কী ?
(iv) শনাক্তকরণ করোঃ
(a) নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস (NO2)
(b) অ্যামোনিয়া (NH3)
(v) কোনো স্থানে তরলের চাপ কি শুধু নীচের দিকেই ক্রিয়া করে ? বুঝিয়ে লেখো ।
(vi) টীকা লেখোঃ মাইটোকন্ড্রিয়া অথবা লাইসোজোম
(vii) প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তা নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন ?
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।