
WBBSE Class 9 Second Unit Test Life Science Question Paper PDF || নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান প্রশ্ন || ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্ন -Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস 9 এর জীবন বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।
WBBSE Class 9 Second Unit Test Life Science Question Paper PDF
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1
শ্রেণী- নবম
বিষয়- জীবন বিজ্ঞান
পূর্ণমান – 40 , সময় – 1 ঘন্টা 30 মিনিট
বিভাগ-ক
1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ 6×1 = 6
1.1 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ মধ্যস্থ অক্সিজেন অণুর উৎস হল – H2O / CO2 / C2H12O6 / কোনোটাই নয়
1.2 মুক্ত সংবহন দেখা যায় না – আরশোলায় / ঘাস ফরিং –এ / কেঁচোতে / কোনোটাই নয়
1.3 মানুষের লালা গ্রন্থির সংখ্যা – 1 জোড়া / 2 জোড়া / 3 জোড়া / কোনোটাই নয়
1.4. প্রচুর চর্বিযুক্ত মাংস খাবার 7-8 ঘন্টা পরে কোনো ব্যাক্তির রক্তে বেশি পরিমাণে পাওয়া যাবে – অ্যামাইনো অ্যাসিড / গ্লুকোজ / ফ্যাটি অ্যাসিড / ভিটামিন
1.5 দূষিত রক্তের প্ররিশ্রুতকরণ ঘটে – ব্যাওম্যানের ক্যাপসুলে / গ্লোমেরুলাসে / বৃক্কীয় নালিকায় / পেল্ভিসে
1.6 হৃদপিণ্ডের মধ্যে রক্তপ্রবাহ একমুখে চালনা করে – ধমনি / শিরা / জালক / কপাটিকা
বিভাগ –খ
2. নির্দেশানুসারে প্রশ্নগুলির উত্তর দাওঃ 6×1 = 6
2.1 এককথায় উত্তর দাওঃ ফুস্ফুসের আবরণীকে কি বলে ?
2.2 শূন্যস্থান পূরণ করোঃ পাকস্থলীর ____________ কোশ থেকে HCl ক্ষরিত হয় ।
2.3 বিসদৃশটি খুঁজে লেখঃ যকৃত , বৃক্ক , ফুসফুস , ত্বক
2.4. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত , যেই বিষয়টি খুঁজে বের করঃ
COPD , হাঁপানি , শ্বাসকষ্ট , এমফাইসিমা
2.5. উপযুক্ত শব্দ বসিয়ে জোড়টি পূরণ করোঃ
ম্যালপিজিয়ান কণিকা : মেরুদন্ডী : : ম্যালপিজিয়ান নালিকা : ___________________
2.6. কিসমিসের জলশোষণ ব্যপন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত । (সত্য / মিথ্যা লেখো )
3. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাওঃ 3×1 = 3
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (i) অভিস্রবণ | (a) চিংড়ি |
| (ii) অ্যালারি পেশি | (b) আরশোলা |
| (iii) হিমোসিল | (c ) কোশপর্দা |
| (d) ব্যাঙ |
বিভাগ-গ
3. নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ 5 ×4 = 20
3.1 রসের উতস্রোত কি ? রসের উতস্রোত সম্পর্কিত সর্বজনগ্রাহ্য মতবাদটি উপস্থাপন করো ।
3.2 উপচিতি ও অপচিতি বিপাকের দুটি পার্থক্য লেখো । নীচের উৎসেচক গুলির উৎস ও সাবস্ট্রেটের নাম লেখো – টায়ালিন , ট্রিপসিন , পেপসিন
3.3 তরুক্ষীর কি ? রেসসারপিন ও ডাটুরিনের একটি করে উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো ।
3.4 Rh factor কি ? রক্ততঞ্চনের প্রধান ধাপগুলি কি কি ?
বিভাগ –ঘ
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ 5 ×1 = 5
4.1 মানব হৃদপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে দ্বিপত্র কপাটিকা , পালমোনারী কপাটিকা , ফুস্ফুসীয় শিরা , ডান নিলয় চিহ্নিত করো ।
অথবা
মানব রক্তের বিভিন্ন প্রকার রক্তকণিকার চিত্র অঙ্কন করো ।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2
শ্রেণী- নবম
বিষয়- জীবন বিজ্ঞান
পূর্ণমান- 40 , সময় – 1 ঘন্টা 30 মিনিট
Group-A
1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ 1×5 = 5
(i) সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
(a) O2
(b) N2
(c ) CO2
(d) H2
(ii) ক্রেবস চক্র ঘটে কোশের –
(a) সাইটোপ্লাজমে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c ) গলগি বস্তুতে
(d) রাইবোজোমে
(iii) সার্বজনীন দাতার রক্তের বিভাগ হল –
(a) AB গ্রুপ
(b) O –গ্রুপ
(c ) A –গ্রুপ
(d) B –গ্রুপ
(iv) একটি পতঙ্গভুক উদ্ভিদ হল –
(a) মনোট্রপা
(b) কলসপত্রী
(c ) র্যাফ্লেসিয়া
(d) স্বর্নলতা
Group-B
2. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ ( যেকোনো তিনটি ) 1×3=3
(i) হিল বিকারক কে আবিস্কার করেন ?
(ii) গিনিপিগ : কপ্রোফ্যাগি : : ____________ : স্যঙ্গুইনিভরি
(iii) BMR এর পুরো নাম লেখো ।
(iv) একটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম লেখো ।
3. নীচের শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ (যেকোনো দুটি ) 1 ×2 = 2
(i) আরজেনটাফিন কোশ থাকে ____________ গ্রন্থিতে
(ii) গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন শেষ পদার্থটি হল _________ ।
(iii) ____________ গাচের বাকল মোচন দেখা যায় ।
4. নীচের বাক্যগুলো সত্য না মিথ্যা নিরূপণ করো (যেকোনো দুটি ): 1×2= 2
(i) মানুষের বাম দিকের ফুসফুসটি তিনটি লতি যুক্ত হয় ।
(ii) পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে N2 শোষণ করে ।
(iii) মাইট্রাল ভালব থাকে বাম অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে ।
5. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাওঃ (যেকোনো তিনটি ) 1 ×3 = 3
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (i) স্বল্প মাত্রিক পরিপোষক | (a) মাকড়শা |
| (ii) বুক লাং | (b) 38 অণু ATP |
| (iii) শ্বসন | (c ) 9.3 Kcal |
| (iv) ফ্যাট | (d) C.S.F |
Group-C
6. নীচের প্রশ্নগুলির উত্তর দু-তিনটি বাক্যে লেখোঃ (যেকোনো পাঁচটি ) 2 × 5 = 10
(i) EMP পথ কী ?
(ii) ফটোফসফরাইলেশন কাকে বলে ?
(iii) লেন্টিসেল কি ? এর কাজ লেখো ।
(iv) টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে ? এটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
(v) হিমোলিম্ফ কাকে বলে ? এটি কি কি নিয়ে গঠিত হয় ?
(vi) রক্ত তঞ্চনের দুটি তাৎপর্য লেখো ।
(vii) গঁদের দুটি অর্থকরী গুরুত্ব লেখো ।
Group-D
7. সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো । 5
অথবা
সালোকসংশ্লেষের তাৎপর্য লেখো । সালোকসংশ্লেষ ও শ্বসনের মধ্যে তিনটি পার্থক্য লেখো । 2+3 =5
8. Rh ফ্যাক্টর বলতে কী বোঝ ? Rh এর গুরুত্ব উল্লেখ করো । 2+3=5
অথবা
রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো । রক্তের দুটি কাজ লেখো । 3+2=5
9. পরভোজী পুষ্টি কাকে বলে ? পরভোজী পুষ্টি কত রকমের হয় তাদের সংজ্ঞা ও উদাহরণ দাও । 2+3=5
অথবা
পরিপাক কাকে বলে ? পাকস্থলীতে কীভাবে খাদ্য পরিপাক হয় বর্ণনা করো । 2+3=5
খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।
Important Links
গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)
আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channel Subscribe করুন ।