WBBSE Class 7 2nd Unit Test Science Question Paper PDF

WBBSE Class 7 2nd Unit Test Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন

WBBSE Class 7 2nd Unit Test Science Question Paper PDF || দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন || দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন – Anushilan.Com এর তরফ থেকে নিয়ে আসা হল ক্লাস VII এর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্টের (2nd Summative Evaluation) প্রশ্নপত্র । এই প্রশ্নপত্রটির PDF ডাউনলোড বাটন নীচে দেওয়া হল । সেখানে ক্লিক করে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারবে । পরীক্ষার আগে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার জন্য এটি একটি উৎকৃষ্ট উপকরণ ।

WBBSE Class 7 2nd Unit Test Science Question Paper PDF

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-1

শ্রেণী- সপ্তম

বিষয়- বিজ্ঞান

পূর্ণমান – 25 , সময় – 50 মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1 ×5 = 5

(ক) ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় – নাইক্রোম / টাংস্টেন / তামা দিয়ে ।

(খ) বিকল্প শক্তির উৎস নয় – সৌরশক্তি / বায়ুশক্তি / জীবাশ্মজ্বালানি

(গ) যে খনিজ পদার্থের চৌম্বকত্ব আছে তা হল-  ম্যাগনেটাইট / কোবাল্ট / উভয়েই

(ঘ) একটি পরিবেশবান্ধব শক্তির উৎস হল – তাপবিদ্যুৎ / জলবিদ্যুৎ / পারমাণবিক বিদ্যুৎ

(ঙ) মূলের উদাহরণ হল – গাজর / অল / আদা

2. সত্য মিথ্যা নির্বাচন করোঃ 1 ×5 = 5

(ক) কুমড়োর শাখা আকর্ষ একটি রূপান্তরির অর্ধবায়বীয় কান্ড ।

(খ) ভুট্টাবীজের বীজপত্রের সংখ্যা একটি ।

(গ) তাপমাত্রা বাড়লে ব্যপন দ্রুত ঘটে ।

(ঘ) তড়িৎ চুম্বকত্ব একটি অস্থায়ী চুম্বক ।

(ঙ) চুম্বকের দুই মেরুর সংযোগকারী সরলরেখাকে বলে চৌম্বক দৈর্ঘ্য ।

3. শূন্যস্থান পূরণ করোঃ  1×5 = 5

(ক) চুম্বকের দুই  মেরু _______ সম্পন্ন ।

(খ) সেকেন্ডারী কোশে থাকে _________ টি বা তার বেশি কোশ ।

(গ) সমস্ত __________ জ্বলানিই অনবীকরণযোগ্য ।

(ঘ) গাছের গায়ে সবুজ ছোপগুলি হল ____________ ।

(ঙ) নয়নতারা হল ____________ মূল ।

4. নীচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ  2×5=10

(ক) ফিলামেন্ট কী ? LED –এর পুরো কথা কী ?

(খ) তড়িৎ চুম্বক কাকে বলে ? চৌম্বকক্ষেত্র কাকে বলে ?

(গ) গর্ভকেশর বলতে কী বোঝ ? দুটি যৌগিক ফলের উদাহরণ দাও ।

(ঘ) পরিবেশ বান্ধব শক্তি কী ? জৈবশক্তি কী ধরনের শক্তি ?

(ঙ) অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কি কি ?

(চ )  ব্যাপন কাকে বলে ? পার্চমেন্ট কী জাতীয় অর্ধভেদ্য পর্দা ?

(ছ) হাইপোটনিক বলতে কী বোঝ ? তেঁতুলের বীজে কি ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায় ?

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-2

শ্রেণি- সপ্তম

বিষয়- পরিবেশ ও বিজ্ঞান

পূর্ণমান- 25 , সময়- 50 মিনিট

1. সঠিক উত্তর নির্বাচন করে লেখঃ 1 ×6 = 6

(ক) রংধনু তৈরির কারণ হল – আলোর প্রতিফলন / আলোর প্রতিসরণ / আলোর বিচ্ছুরণ

(খ) একটি অচৌম্বক পদার্থ হল – তামা / লোহা / নিকেল

(গ) বালবের ফিলামেন্ট তৈরি হয় (তামা / টাংস্টেন / নিকেল ) দিয়ে

(ঘ) ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটি হল (বৃতি / ডিম্বাশয় / দলমন্ডল )

(ঙ ) একটি গুচ্ছিত ফল হল- (আম / আতা / লেবু )

(চ) মূলের অগ্রভাগে টুপির মতো অংশটি হল (মূলত্র / মূলরোম / স্থায়ী অঞ্চল )

2. শূন্যস্থান পূরণ করোঃ 1×5 = 5

(ক) দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে ____________ করে ।

(খ) প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটি হল ____________ ।

(গ) গুচ্ছমূল হল একপ্রকার __________ মূল  ।

(ঘ) পরাগধানীতে _____________ থাকে ।

(ঙ) কুমড়ো ফুলে ___________ টি স্তবক থাকে ।

3. একটি বাক্যে উত্তর দাওঃ 1 ×6 = 6

(ক) আপাতন কোণ ৪৫ হলে প্রতিফলন কোণের মান কত ডিগ্রী হবে ?

(খ) একটি চুম্বকের দুটি মেরু কোন কোন দিক নির্দেশ করে ?

(গ) নিজের দেহে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারে এমন দুটি সামুদ্রিক প্রাণির নাম লেখো ।

(ঘ) অভিস্রাবনে কোন কোন ধরনের পর্দার প্রয়োজন হয় ?

(ঙ ) একটি গুল্মজাতীয় উদ্ভিদের নাম লেখো ।

(চ) অঙ্কুরোদগমের সময় ভ্রুণমূল বীজের কোন অংশ থেকে বাইরে বের হয় ?

4.  যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 2 ×4 = 8

(ক) বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তার ব্যবহার করা হয় কেন ?

(খ) চুম্বকের কোন অংশকে উদাসীন অঞ্চল বলে ? কেন বলে ?

(গ) ছায়া বা প্রচ্ছায়া কাকে বলে ?

(ঘ) ইতর পরাগযোগ কাকে বলে ?

(ঙ) পাতার প্রধান কাজ কি ?

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট -3

শ্রেণী- সপ্তম

বিষয় – বিজ্ঞান ও পরিবেশ

পূর্ণমান – 25 , সময়- 50 মিনিট

বিভাগ- ‘ক‘ (ভৌতবিজ্ঞান )

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 4 × 1 = 4

(i) সমতল  আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নায় আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে –

(ক) 90

(খ) 0

(গ) 180

(ঘ) 45

(ii) চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য × __________  ।

(ক) 0.085

(খ) 0.85

(গ) 8.5

(ঘ) 85

(iii) আকর্ষণের পূর্বে হয় –

(ক) বিকর্ষণ

(খ) আবেশ

(গ) আকর্ষণ

(ঘ) কোনোটিই নয়

(iv) পরিবেশবান্ধব শক্তি হল –

(ক) বায়ুশক্তি

(খ) খনিজ তেল

(গ) প্রাকৃতিক গ্যাস

(ঘ) কয়লা

2. নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো পাঁচটি ) 5 × 1 = 5

(i) আলোক বিচ্ছুরণের একটি পারকৃতিক উদাহরণ দাও ।

(ii) সূচীছিদ্র ক্যামেরায় কোনো বস্তুর ___________ তৈরি হয় ।

(iii) চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবথেকে বেশি হয় ?

(iv) একটি চুম্বক পদার্থের নাম লেখো ।

(v) ফিউজ তার কি ?

(vi) LED কথাটির পুরো নাম লেখো ।

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো 3 টি ) 3 × 2 = 6

(i) ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের রেখাচিত্র অঙ্কন করে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত করো ।

(ii) তড়িৎ চুম্বকের শক্তিবৃদ্ধির দুটি উপায় লেখো ।

(iii)  দুটি বাল্ব দুটি ব্যাটারি একটি বৈদ্যুতিক সুইচ ও কিছু তার দিয়ে একটি বর্তনী চিত্র অঙ্ক করো ।

(iv) পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ।

বিভাগ-‘খ’ ( জীবন বিজ্ঞান )

1. নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলির পূর্নবাক্যে উত্তর দাও (যেকোনো 3 টি ) 3 × 1 = 3

(i) কান্ডের যে জায়গা থেকে শাখা প্রশাখা বেরোয় সেই জায়গাটি হল –

(ক) পর্ব

(খ) পর্বমধ্য

(গ) কক্ষ

(ঘ) বিটপ

(ii) রাইজোবিয়াম অনুজীব বাস করে কোন গাছের মূলে  ?

(ক) পাইন

(খ) পাথরকুচি

(গ ) মটর

(ঘ) ধান

(iii) মূলের ডগার টুপির মতন অংশকে বলে _____________ ।

(iv) পরাগ মিলনের পর ফুলের ___________ ফলে ও _________ বীজে পরিণত হয় ।

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো 3 টি ) 3 × 1 = 3

(i) পরিবর্তিত কান্ড কাকে বলে ?

(ii) পরাস মিলনের দুটি সমস্যা লেখো ।

(iii) মৃদভেদী ও মৃদবর্তী  অঙ্কুরোদগমের একটি পার্থক্য লেখো ।

(iv) গর্ভকেশর চক্রের অংশগুলির নাম লেখো ।

(v) বীজের অনুরোদ্গমের শর্তগুলি লেখো ।

(vi) জেকবসন অরগ্যান কোন প্রাণীর দেহে দেখা যায় ?

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো 2 টি ) 2 × 2 = 4

(ক) একটি আদর্শ ফলের গঠন বর্ণণা করো ।

(খ) ব্যাপন ও অভিস্রবণের দুটি পার্থক্য লেখো । জীবজগতে অভিস্রবণের দুটি গুরুত্ব লেখো ।

(গ) সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কী পরিবর্তন ঘটবে ? এইরূপ পরিবর্তনের কারণ কী ?

খুব তাড়াতাড়ি আরও অনেক প্রশ্নপত্র এই পেজে সংযোজন করা হবে ।

Important Links

গণিত প্রভা ষষ্ঠ শ্রেণি সম্পূর্ণ সমাধান (PDF)

গণিত প্রভা সপ্তম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিতপ্রভা অষ্টম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
গণিত প্রকাশ নবম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুনগণিত প্রকাশ দশম শ্রেণি বইয়ের সকল অধ্যায়ের সমাধানের জন্য এখানে CLICK করুন
সৌরেন্দ্রনাথদে দ্বাদশ শ্রেণি সকল অধ্যায়ের সমাধানMadhyamik Online Mock Test Series
WB HS CLASS 12 ONLINE MOCK TESTWBCHSE Class 11 Mock Tests
JENPAS (UG) Online Mock Test SeriesANM GNM Mock Tests
JENPAS Previous Year Question With Answer Key PDF DownloadWBBSE Class 9 Mock Tests
WBBSE and WBCHSE Books Download PDFSN Dey Solution Class 11
WBBSE Official SiteMadhyamik Previous Year Solution

আমাদের এই POST টি, আপনাদের পছন্দ হলে Share করার অনুরোধ রইল । এইরকম আরও সুন্দর সুন্দর POST পাওয়ার জন্য আমাদের FACEBOOK PAGE টি LIKE করুন ,WhatsApp চ্যানেল জয়েন করুন এবং YouTube Channe

Leave a Comment

error: Content is protected !!